Skip to content

Amar Bangla Boi chapter 19: Learning Letters Ka Kha Ga Gha Nga

বর্ণ শিখি : ক খ গ ঘ ঙ

  • Amar Bangla Boi
  • Textbook pages 26-27
  • 1 source
  • 2,016 characters of context

Textbook (verbatim transcription): Learning Letters Ka Kha Ga Gha Nga

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents6

Printed page 26

পাঠ ১৯

বর্ণ শিখি : ক খ গ ঘ ঙ

শুনি ও বলি

Figure

লেবেল: কল
বর্ণনা: একটি কল থেকে পানি পড়ছে।

কল থেকে জল পড়ে। কল

Figure

লেবেল: খই
বর্ণনা: একজন মহিলা ও একটি মেয়ে একটি পাত্রের দিকে তাকিয়ে আছে; পাত্রে খই রয়েছে।

খই খাই মজা করে। খই

Figure

লেবেল: গম
বর্ণনা: একটি বড় বাটিতে গম রাখা আছে এবং বাটির চারপাশে গমের স্তূপ রয়েছে।

গম থেকে আটা পাই। গম

Figure

লেবেল: ঘর
বর্ণনা: একটি টিনের চালের ঘর; পাশে একজন ছেলে দাঁড়িয়ে আছে।

ঘর থেকে মাঠে যাই। ঘর

Figure

লেবেল: লাঙল
বর্ণনা: একজন কৃষক কাঁধে লাঙল নিয়ে হাঁটছে; পেছনে সবুজ মাঠ ও একটি নৌকা।

লাঙল নিয়ে চলছে চাষি। লাঙল

চাষির মুখে মধুর হাসি।

Printed page 27

ছবি দেখি শব্দ বলি

Figure

লেবেল: কলা
বর্ণনা: একটি কলা।

Figure

লেবেল: খড়
বর্ণনা: এক গুচ্ছ শুকনো খড়।

Figure

লেবেল: গয়না
বর্ণনা: গলায় ও হাতে গয়না পরা একজন মেয়ে।

Figure

লেবেল: ঘড়ি
বর্ণনা: একটি গোলাকার ঘড়ি, এতে সময় দেখাচ্ছে।

Figure

লেবেল: ব্যাঙ
বর্ণনা: একটি ব্যাঙ লাফানোর ভঙ্গিতে বসে আছে।

শুনি ও বলি

আমি কলা খাই।
গরু খড় খায়।
মেয়েটি গয়না পরেছে।
ঘড়ি টিকটিক করে চলে।
ব্যাঙ ডাকে ঘ্যাঙ ঘ্যাঙ।

পড়ি

ক খ গ ঘ ঙ

লিখি

Figure

লেবেল: ক, খ, গ, ঘ, ঙ
বর্ণনা: পাঁচটি বর্ণের অনুশীলন ঘর; প্রথম সারিতে বিন্দুযুক্ত রেখায় তীর-চিহ্নসহ লেখার দিক দেখানো বর্ণ, দ্বিতীয় সারিতে আংশিক বিন্দুরেখার বর্ণ এবং তৃতীয় সারিতে খালি ঘর।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.