Skip to content

Amar Bangla Boi chapter 23: Learning Letters Ta Tha Da Dha Nna

বর্ণ শিখি : ট ঠ ড ঢ ণ

  • Amar Bangla Boi
  • Textbook pages 32-33
  • 1 source
  • 1,863 characters of context

Textbook (verbatim transcription): Learning Letters Ta Tha Da Dha Nna

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents6

Printed page 32

পাঠ ২৩

বর্ণ শিখি : ট ঠ ড ঢ ণ

শুনি ও বলি

Figure

বর্ণনা: একটি টবে কয়েকটি হলুদ ফুল গাছে ভরা রয়েছে।

টব ভরা ফুল গাছে। টব ট

Figure

বর্ণনা: একজন ব্যক্তির হাতে একটি ঠোঙা, যার ভেতরে মুড়ি রয়েছে; পাশে একটি হলুদ রঙের পাত্র।

ঠোঙা ভরা মুড়ি আছে। ঠোঙা ঠ

Figure

বর্ণনা: একটি সবুজ ডাব।

ডাব আনি ঝুড়ি ভরে। ডাব ড

Figure

বর্ণনা: একটি ঢাক।

ঢাক বাজে জোরে জোরে। ঢাক ঢ

Figure

বর্ণনা: একজন মহিলা চুলার ওপর কড়াইয়ে রান্না করছেন; পাশে একটি বয়াম, এবং একজন ছেলে ও একজন মহিলা তাঁর দিকে তাকিয়ে আছেন।

লবণ দিলে বাড়বে স্বাদ। লবণ ণ
বেশি দিলে বরবাদ।

Printed page 33

ছবি দেখি শব্দ বলি

Figure

লেবেল: টমেটো
বর্ণনা: একটি টমেটো।

Figure

লেবেল: ঠোঁট
বর্ণনা: একটি পাখির ঠোঁট।

Figure

লেবেল: ডিম
বর্ণনা: একটি ডিম।

Figure

লেবেল: ঢাল
বর্ণনা: একটি ঢাল।

Figure

লেবেল: হরিণ
বর্ণনা: একটি হরিণ, মাথায় শিং।

শুনি ও বলি

টমেটো খেতে খুব মজা।
টিয়া পাখির ঠোঁট লাল।
পাখি ডিম পাড়ে।
ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে।
হরিণ দেখতে খুব সুন্দর।

পড়ি

ট ঠ ড ঢ ণ

লিখি

Figure

বর্ণনা: পাঁচটি ঘরে ট, ঠ, ড, ঢ, ণ বর্ণের বিন্দুযুক্ত রেখার অনুসরণে লেখার অনুশীলন। দ্বিতীয় সারিতে একই বর্ণগুলোর বিন্দুযুক্ত রূপ, এবং তৃতীয় সারিতে পাঁচটি খালি ঘর।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.