Skip to content

Amar Bangla Boi chapter 24: Learning Letters Ta Tha Da Dha Na

বর্ণ শিখি : ত থ দ ধ ন

  • Amar Bangla Boi
  • Textbook pages 34-35
  • 1 source
  • 2,020 characters of context

Textbook (verbatim transcription): Learning Letters Ta Tha Da Dha Na

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents7

Printed page 34

পাঠ ২৪

বর্ণ শিখি : ত থ দ ধ ন

শুনি ও বলি

Figure

বর্ণনা: দুটি তবলা পাশাপাশি রাখা আছে।

তবলা আনো একটু বাজাই। তবলা ত

Figure

বর্ণনা: একটি হলুদ রঙের থলে, যার উপরের দিকে হাতল আছে।

থলে নিয়ে বাজারে যাই। থলে থ

Figure

বর্ণনা: একটি গোলাকার মাটির পাত্র, যার মুখ খোলা।

দই খাই মজা করে। দই দ

Figure

বর্ণনা: একটি ধনুক, যার দুই প্রান্তে হলুদ রঙের বাঁধন আছে; ধনুকের ছিলার সঙ্গে একটি তীর যুক্ত।

ধনুক দেখো একটু ধরে। ধনুক ধ

Figure

বর্ণনা: দুটি হাতের তালু ও আঙুল মেলে ধরা আছে।

নখ কেটে ছোটো রাখি হাত ধুয়ে ভালো থাকি। নখ ন

Printed page 35

ছবি দেখি শব্দ বলি

Figure

লেবেল: তালা
বর্ণনা: একটি তালা, তার উপরে চাবি ঢোকানোর ছিদ্র দেখা যাচ্ছে।

Figure

লেবেল: থালা
বর্ণনা: একটি গোল থালা।

Figure

লেবেল: দড়ি
বর্ণনা: একগোছা পাকানো দড়ি।

Figure

লেবেল: ধান
বর্ণনা: একটি ঝুড়িতে ভরা ধান।

Figure

লেবেল: নল
বর্ণনা: তিনটি নল, একটি ধূসর ও দুটি লাল রঙের, একটির উপর আরেকটি আড়াআড়ি রাখা।

শুনি ও বলি

তালা খুলতে চাবি লাগে।

আমি থালায় ভাত খাই।

দড়ি অনেক কাজে লাগে।

আমাদের অনেক রকম ধান আছে।

আমি নল দিয়ে গাছে পানি দিই।

পড়ি

ত থ দ ধ ন

লিখি

Figure

লেবেল: ত, থ, দ, ধ, ন
বর্ণনা: তিন সারি বাক্স। প্রথম সারিতে ত, থ, দ, ধ, ন অক্ষরের উপর তীর-চিহ্নযুক্ত বিন্দুকিত রেখায় লেখার পথ দেখানো আছে। দ্বিতীয় সারিতে একই অক্ষর বিন্দুকিত রেখায় ছাপা আছে। তৃতীয় সারির বাক্সগুলো ফাঁকা, লেখার জন্য।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.