Skip to content

Amar Bangla Boi chapter 25: Train

ট্রেন

  • Amar Bangla Boi
  • Textbook pages 36-36
  • 1 source
  • 1,046 characters of context

Textbook (verbatim transcription): Train

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents5

Printed page 36

পাঠ ২৫

শুনি ও বলি

ট্রেন

শামসুর রাহমান

ঝক ঝকাঝক ট্রেন চলেছে
রাত দুপুরে অই।
ট্রেন চলেছে, ট্রেন চলেছে
ট্রেনের বাড়ি কই?
একটু জিরোয়, ফের ছুটে যায়
মাঠ পেরুলেই বন।
পুলের ওপর বাজনা বাজে
ঝন ঝনাঝন ঝন।

(অংশবিশেষ)

মুখে মুখে উত্তর বলি

ট্রেন কেমন শব্দ করে চলে?

মাঠ পেরুলেই কী?

এসো রং করি

Figure

বর্ণনা: একটি গাড়ির বাইরের রেখা বিন্দুরেখায় আঁকা আছে, রং করার জন্য। গাড়িটি তিন-চতুর্থাংশ কোণ থেকে দেখানো হয়েছে, কয়েকটি চাকা দৃশ্যমান।

নিজের জানা একটি ছড়া বলি

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.