Skip to content

Amar Bangla Boi chapter 26: Learning Letters Pa Pha Ba Bha Ma

বর্ণ শিখি : প ফ ব ভ ম

  • Amar Bangla Boi
  • Textbook pages 37-38
  • 1 source
  • 1,885 characters of context

Textbook (verbatim transcription): Learning Letters Pa Pha Ba Bha Ma

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents6

Printed page 37

পাঠ ২৬

শুনি ও বলি

Figure

বর্ণনা: একটি গাড়ি রাস্তার ওপর দিয়ে চলছে।

পথ দিয়ে চলে গাড়ি।

পথ

প

Figure

বর্ণনা: কয়েকটি আম ও লিচু গাছের ডালে ঝুলছে।

ফল কিনে যাব বাড়ি।

ফল

ফ

Figure

বর্ণনা: একটি বক পানির ওপর দিয়ে উড়ে যাচ্ছে।

বক দূরে উড়ে যায়।

বক

ব

Figure

বর্ণনা: একজন ভাই ও একজন বোন থালায় ভাত খাচ্ছে।

ভাইবোন ভাত খায়।

ভাত

ভ

Figure

বর্ণনা: একটি মগ, যাতে পানি রাখা আছে।

মগ ভরে পানি নাও।
ফুল গাছে পানি দাও।

মগ

ম

Printed page 38

ছবি দেখি শব্দ বলি

Figure

লেবেল: পাখি
বর্ণনা: একটি হলুদ পাখি।

Figure

লেবেল: ফড়িং
বর্ণনা: একটি ফড়িং, দুই জোড়া স্বচ্ছ পাখা মেলা।

Figure

লেবেল: বই
বর্ণনা: একটি খোলা বই।

Figure

লেবেল: ভালুক
বর্ণনা: একটি কালো ভালুক সবুজ ঘাসের ওপর দাঁড়িয়ে।

Figure

লেবেল: মই
বর্ণনা: একটি মই একটি দেয়ালের গায়ে হেলান দেওয়া।

শুনি ও বলি

পাখিরা কিচিরমিচির করে ডাকে।
ফড়িং দেখতে খুব সুন্দর।
আমি বই পড়ি।
চিড়িয়াখানায় ভালুক আছে।
মই বেয়ে উপরে উঠি।

পড়ি

প ফ ব ভ ম

লিখি

Figure

বর্ণনা: পাঁচটি বর্ণ (প, ফ, ব, ভ, ম) লেখার অনুশীলনের জন্য তিনটি সারিতে বাক্স। প্রথম সারিতে বিন্দু ও তীর দিয়ে প্রতিটি বর্ণের লেখার ক্রম ও দিক দেখানো। দ্বিতীয় সারিতে বর্ণগুলো বিন্দুরেখায় আঁকা। তৃতীয় সারি ফাঁকা।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.