Skip to content

Amar Bangla Boi chapter 30: Learning Letters Ya Ra La

বর্ণ শিখি : য র ল

  • Amar Bangla Boi
  • Textbook pages 42-43
  • 1 source
  • 1,707 characters of context

Textbook (verbatim transcription): Learning Letters Ya Ra La

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents6

Printed page 42

পাঠ ৩০

বর্ণ শিখি : য র ল

শুনি ও বলি

Figure

বর্ণনা: তিনটি ছোট ছবি, প্রতিটি পাশের লেখার সঙ্গে যুক্ত। প্রথমটিতে এক ব্যক্তি মাথায় খড়ের আঁটি বয়ে নিয়ে যাচ্ছেন। দ্বিতীয়টিতে একটি খেজুর গাছ, তার গোড়ার কাছে একটি লাল ফল ও একটি রসের হাঁড়ি। তৃতীয়টিতে একটি লাঠির গায়ে লতা জড়ানো এবং লতায় ফুল।

যব কেটে ভাইজান
আঁটি বেঁধে বাড়ি যান।

যব য

রস খেতে মজা ভারি
খেজুর গাছে রসের হাঁড়ি।

রস র

লতা ওঠে লাঠি বেয়ে
অলি ছোটে মধু খেয়ে।

লতা ল

Printed page 43

ছবি দেখি শব্দ বলি

Figure

লেবেল: যমজ, রবি, লাঠি
বর্ণনা: তিনটি ছবি পাশাপাশি। প্রথমটিতে একই রকম দেখতে দুটি ছেলে, নিচে "যমজ" লেখা। দ্বিতীয়টিতে পানির ওপর ওঠা সূর্য, নিচে "রবি" লেখা। তৃতীয়টিতে একটি হাতে ধরা লম্বা লাঠি, নিচে "লাঠি" লেখা।

শুনি ও বলি

ওরা যমজ ভাই।
পুব আকাশে রবি ওঠে।
দশের লাঠি একের বোঝা।

পড়ি

য র ল

লিখি

Figure

বর্ণনা: তিন সারি বাক্স। প্রথম সারির বাক্সগুলোতে বিন্দুযুক্ত রেখায় য, র, ল অক্ষর এবং তীরচিহ্ন দিয়ে লেখার দিক দেখানো আছে। দ্বিতীয় সারির বাক্সগুলোতে একই অক্ষরগুলো বিন্দুযুক্ত রেখায় আঁকা আছে। তৃতীয় সারির বাক্সগুলো ফাঁকা, লেখার জন্য।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.