Skip to content

Amar Bangla Boi chapter 32: Learning Letters Sha Sha Sa Ha

বর্ণ শিখি : শ ষ স হ

  • Amar Bangla Boi
  • Textbook pages 45-46
  • 1 source
  • 1,784 characters of context

Textbook (verbatim transcription): Learning Letters Sha Sha Sa Ha

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Printed page 45

পাঠ ৩২

বর্ণ শিখি : শ ষ স হ

শুনি ও বলি

Figure

বর্ণনা: তিনটি সবুজ শসা পাশাপাশি রাখা আছে।

শসা কিনে বাড়ি আনে। শসা শ

Figure

বর্ণনা: একটি মহিষের মাথা বাঁকানো শিং সহ বাঁ দিকে মুখ করে আছে; চারপাশে একটি আয়তাকার ফ্রেম।

মহিষ দিয়ে গাড়ি টানে। মহিষ ষ

Figure

বর্ণনা: সূর্য ওঠার দৃশ্য; পেছনে লাল-কমলা রশ্মি ছড়িয়ে আছে, সামনে জলের ধারে একটি পাখি দাঁড়িয়ে আছে।

সকাল বেলা সবাই জাগে। সকাল স

Figure

বর্ণনা: একটি কল থেকে পানি পড়ছে, নিচে দুই হাত ধোয়া হচ্ছে।

হাত ধোও খাওয়ার আগে। হাত হ

Printed page 46

ছবি দেখি শব্দ বলি

Figure

লেবেল: শকুন, চাষি, সড়ক, হাতুড়ি
বর্ণনা: চারটি ছবি: বাঁ দিকে একটি শকুন, তার ডানে একজন চাষি কাঁধে কাস্তে ধরে আছে, তার ডানে একটি সড়ক, এবং নিচে একটি হাতুড়ি। প্রতিটি ছবির নিচে বা পাশে নাম লেখা আছে।

শুনি ও বলি

শকুন অনেক বড়ো পাখি।
চাষি ভাই চাষ করে।
সড়ক মানে রাস্তা।
হাতুড়ি অনেক কাজে লাগে।

পড়ি

শ ষ স হ

লিখি

Figure

বর্ণনা: তিনটি সারিতে বর্ণ লেখার ঘর। প্রথম সারিতে চারটি ঘরে বিন্দু ও তীর-চিহ্ন দিয়ে লেখার দিক দেখানো বিন্দুযুক্ত বর্ণ আছে; দ্বিতীয় সারিতে চারটি ঘরে বিন্দুযুক্ত রেখায় বর্ণের আকার আঁকা আছে; তৃতীয় সারিতে চারটি ঘর ফাঁকা।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.