Skip to content

Amar Bangla Boi chapter 40: Maternal Uncles House

মামার বাড়ি

  • Amar Bangla Boi
  • Textbook pages 57-58
  • 1 source
  • 1,417 characters of context

Textbook (verbatim transcription): Maternal Uncles House

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents6

Printed page 57

পাঠ ৪০

শুনি ও বলি

মামার বাড়ি

জসীমউদ্দীন

আয় ছেলেরা, আয় মেয়েরা,
ফুল তুলিতে যাই,
ফুলের মালা গলায় দিয়ে
মামার বাড়ি যাই ।

ঝড়ের দিনে মামার দেশে
আম কুড়াতে সুখ
পাকা জামের শাখায় উঠি
রঙিন করি মুখ ।

(অংশবিশেষ)

মুখে মুখে উত্তর বলি

ফুলের মালা গলায় দিয়ে ছেলে মেয়েরা কোথায় যেতে চায়?
কখন আম কুড়াতে সুখ?
তুমি মামার বাড়ি গিয়ে কী কী করো?
কবিতাটি নিজের মতো বলো।

পরের চরণটি বলি

ফুলের মালা গলায় দিয়ে

……………………………………………………… ।

পাকা জামের শাখায় উঠি

……………………………………………………… ।

নিজের জানা আরেকটি ছড়া বলি

Printed page 58

ফুলে ইচ্ছামতো রং করি

Figure

বর্ণনা: তিনটি ফুলের বিন্যাস বিন্দুযুক্ত রেখায় আঁকা। বাম উপরে একটি ফুল, যার পাপড়ি ও নিচে পাতা রয়েছে; ডানে একটি জবার মতো ফুল ও কুঁড়ি; নিচে মাঝখানে একটি গোলাকার বহুপাপড়ির ফুল, যার নিচে ডাঁটা ও পাতা আঁকা।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.