Verbatim transcription of the printed NCTB textbook pages.
Printed page 59
পাঠ ৪১
তুলির ঘর
তুলির ঘর। ঘরে অনেক কিছু আছে। দেখি তো ঘরে কী কী আছে।
Figure
বর্ণনা: একটি শোবার ঘর দেখানো হয়েছে। দেয়ালের উপরের দিকে জানালা, ঘড়ি, দেয়ালবাতি ও সুইচ বোর্ড আছে। ঘরের মাঝখানে একটি বিছানা, বালিশ ও চাদর রয়েছে এবং বিছানার পাশে জুতা রাখা আছে। বাঁ দিকে কাপড় ঝোলানো আলনা, ডান দিকে একটি টেবিল ও চেয়ার এবং টেবিলের ওপর বই ও খাতা রাখা আছে। মেঝেতে ছাতা, ঢোল-জাতীয় বাদ্যযন্ত্র ও অন্য কিছু জিনিস রাখা আছে।