Skip to content

Amar Bangla Boi chapter 42: Morning Came

ভোর হলো

  • Amar Bangla Boi
  • Textbook pages 60-60
  • 1 source
  • 1,163 characters of context

Textbook (verbatim transcription): Morning Came

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents2

Printed page 60

পাঠ ৪২

ভোর হলো

কাজী নজরুল ইসলাম

ভোর হলো
দোর খোলো খুকুমণি ওঠো রে!

ঐ ডাকে
জুঁই-শাখে ফুল-খুকি ছোটো রে!

খুলি হাল
তুলি পাল ঐ তরি চলল,

এইবার
এইবার খুকু চোখ খুলল!

আলসে
নয় সে ওঠে রোজ সকালে,

রোজ তাই
চাঁদা ভাই টিপ দেয় কপালে।

(অংশবিশেষ)

কবিতাটি বলি

দেখে দেখে কবিতার চরণ লিখি।

দাগ টেনে শব্দের সাথে শব্দ মেলাই।

চাঁদ খুলল
খুলি কপালে
চোখ মামা
টিপ হাল

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.