Skip to content

Amar Bangla Boi chapter 43: Read and Write

পড়ি ও লিখি

  • Amar Bangla Boi
  • Textbook pages 61-62
  • 1 source
  • 1,315 characters of context

Textbook (verbatim transcription): Read and Write

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents8

Printed page 61

পাঠ ৪৩

পড়ি ও লিখি

পড়ি

পাখি গান গায়।

দূরে উড়ে যায়।

গান গেয়ে পাখি

করে ডাকাডাকি।

পড়ি

পাখিরা গান গায়।

পাখিরা দূরে উড়ে যায়।

পাখিরা গান গায় আর

ডাকাডাকি করে।

শব্দ বসাই

পাখি গান গায়।

উড়ে উড়ে ............. । (যায়/খায়)

ওই দেখো গাছ।

জলে ভাসে ............. । (মাছ/ঘড়ি)

আকাশের গায়।

মেঘ উড়ে ............. । (চায়/যায়)

Printed page 62

পড়ি

ভোর হলো। রোদ উঠেছে। হাত-মুখ ধুয়ে নিলাম। এবার কিছু খাব। মা মুড়ি খেতে দিলেন। আমি এখন পড়তে বসব। পড়া শেষ হলে গোসল করব। তারপর স্কুলে যাব।

নিজের মতো শব্দ বসিয়ে লিখি

এখন ............................. । রোদ নেই। মাঠে ............................. ।

সবাই মিলে ............................. ।

আজ সকালের কথা নিজের মতো লিখি

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.