Skip to content

Amar Bangla Boi chapter 45: Tales of Seven Days

সাত দিনের কথা

  • Amar Bangla Boi
  • Textbook pages 65-66
  • 1 source
  • 1,475 characters of context

Textbook (verbatim transcription): Tales of Seven Days

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents2

Printed page 65

পাঠ ৪৫

সাত দিনের কথা

সাত দিনে এক সপ্তাহ। সাত দিনের সাতটি নাম। রাফি একটা ট্রেনের সামনে বসে আছে। তার কাছে দিনগুলোর নাম শুনি।

Figure

লেবেল: রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার
বর্ণনা: একটি রঙিন খেলনা ট্রেন; ইঞ্জিনের পর সারিতে সাতটি বগি, প্রতিটি বগিতে একটি করে বারের নাম লেখা, বাম থেকে ডানে রবিবার থেকে শনিবার।

আমরা সাত দিনে অনেক কাজ করি। কখনো পড়ি, কখনো খেলি। কোনোদিন একেবারে ছুটি।

রাফি সাত দিনে অনেক কাজ করে। গান শোনে, গান শেখে। ছবি আঁকে। সাইকেল চালায়। মাঠে খেলতে যায়। ছড়ার বই পড়ে। কাগজ কেটে ফুল বানায়। ছুটির দিনে বেড়াতে যায়।

যুক্তবর্ণ শিখি

  • সপ্তাহ — প্ত — [প] [ত]
  • ট্রেন — ট্র — [ট] [র]
  • মঙ্গলবার — ঙ্গ — [ঙ] [গ]
  • বৃহস্পতিবার — স্প — [স] [প]
  • শুক্রবার — ক্র — [ক] [র]

Printed page 66

বারের নাম বলি ও লিখি। কোন দিনে কী কাজ করি তা লিখি।

  • রবিবার →
  • →
  • মঙ্গলবার →
  • →
  • বৃহস্পতিবার →
  • →
  • শনিবার →

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.