Skip to content

Amar Bangla Boi chapter 46: Story of Ant and Pigeon

পিঁপড়া ও পায়রার গল্প

  • Amar Bangla Boi
  • Textbook pages 67-67
  • 1 source
  • 1,706 characters of context

Textbook (verbatim transcription): Story of Ant and Pigeon

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents3

Printed page 67

পাঠ ৪৬

পিঁপড়া ও পায়রার গল্প

শুনি ও পড়ি

Figure

বর্ণনা: একটি সাদা পায়রা গাছের ডাল থেকে পাতা মুখে নিয়ে উড়ছে। নিচে নদীর পানিতে একটি ছোটো পিঁপড়া ভেসে যাচ্ছে।

এক নদীর ধারে একটা ছোটো পিঁপড়া বাস করত। একদিন তার খুব পানির পিপাসা পেল। সে পানি খেতে নদীর ধারে গেল। নদীতে অনেক ঢেউ ছিল। পিঁপড়াটি নদীর ঢেউয়ে ভেসে গেল।

নদীর পাড়ে একটা বড়ো গাছ ছিল। সেই গাছে একটা বড়ো পায়রা বাস করত। পায়রাটি দেখতে পেল, পিঁপড়াটি পানিতে ভেসে যাচ্ছে। সে তখন গাছ থেকে একটি পাতা ফেলে দিল। পিঁপড়াটি পাতার উপর উঠে বসল। এরপর ঢেউয়ে ভাসতে ভাসতে ডাঙার কাছে চলে এল। এভাবে পিঁপড়াটি বেঁচে গেল। তখন পায়রা আর পিঁপড়া ভালো বন্ধু হয়ে গেল।

একদিন পিঁপড়াটি দেখল, গাছের নিচে একজন লোক দাঁড়িয়ে আছে। তার হাতে তীর-ধনুক। লোকটা পায়রাটিকে মারার জন্য তীর ছুড়তে গেল। তখন পিঁপড়াটি লোকটার পায়ে অনেক জোরে কামড় দিল। লোকটা ব্যথায় উঃ উঃ করতে লাগল। তখন লোকটার ধনুক থেকে তীর ছুটে গেল। কিন্তু তীরটা পায়রার গায়ে লাগল না। তীরটা গিয়ে গাছের ডালে লাগল। পায়রাটি সাথে সাথে উড়ে গেল। এভাবে একটা ছোটো পিঁপড়া একটা পায়রার জীবন বাঁচাল।

বলি

কে ছোটো, পিঁপড়া না পায়রা?

পিঁপড়া কেমন করে বাঁচতে পারল?

পায়রা কেমন করে বাঁচতে পারল?

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.