Skip to content

Amar Bangla Boi chapter 47: Today

আজকের দিন

  • Amar Bangla Boi
  • Textbook pages 68-69
  • 1 source
  • 1,834 characters of context

Textbook (verbatim transcription): Today

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents4

Printed page 68

পাঠ ৪৭

আজকের দিন

শুনি ও পড়ি

আজ অনেক রোদ। খুব গরম লাগছে।

Figure

বর্ণনা: একটি রোদেলা আকাশে সূর্য; দুটি পাখি উড়ছে এবং গাছের শুকনো ডালপালা দেখা যাচ্ছে।

অনেক মেঘ করেছে। আজ মেঘলা দিন।

Figure

বর্ণনা: মেঘলা আকাশ থেকে বৃষ্টি পড়ছে; একজন মানুষ মাথায় টুপি পরে দাঁড়িয়ে আছেন এবং পাশে একটি নৌকা।

এখন অনেক বাতাস। ঝড় আসছে।

Figure

বর্ণনা: ঝড়ো বাতাসে গাছের পাতা ও ডাল হেলে পড়েছে; একটি সাদা গরু বাতাসের বিপরীতে ছুটছে।

শীতকালে শীত লাগে। গরম কাপড় গায়ে দিই।

Figure

বর্ণনা: একটি গাছের নিচে একজন ফেরিওয়ালা বাঁকে করে জিনিসপত্র নিয়ে যাচ্ছেন; সামনে গরম জামা ও টুপি পরা একজন মহিলা দাঁড়িয়ে আছেন।

খুব চমৎকার দিন। চলো, বেড়াতে যাই।

Figure

বর্ণনা: গ্রামের পটভূমিতে একটি মেয়ে ও একটি ছেলে পাশাপাশি দাঁড়িয়ে আছে; সামনে সাদা ফুল।

Printed page 69

বলি

আজকের দিনটি কেমন?

ঝড়ের দিনে কী হয়?

শীতে গরম কাপড় পরতে হয় কেন?

কেমন দিন তোমার ভালো লাগে?

নিচের বামপাশের শব্দগুলোর সাথে ডানপাশের শব্দগুলোর মিল করো

নদীগান
পাখিনৌকা
সবুজবাতাস
ঝড়বিছানা
ঘুমপাতা

Figure

বর্ণনা: নদীতে একটি পালতোলা নৌকা; দূরে তীরে ঘরবাড়ি ও আরও কয়েকটি নৌকা দেখা যাচ্ছে। সামনের সবুজ তীরে কয়েকটি সাদা বক দাঁড়িয়ে আছে, একটি গোলাপি-সাদা পাখি ঝোপের ডালে বসে আছে এবং আকাশে কয়েকটি পাখি উড়ছে।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.