Skip to content

Amar Bangla Boi chapter 48: Holiday

ছুটি

  • Amar Bangla Boi
  • Textbook pages 70-70
  • 1 source
  • 1,218 characters of context

Textbook (verbatim transcription): Holiday

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents4

Printed page 70

পাঠ ৪৮

ছুটি

রবীন্দ্রনাথ ঠাকুর

মেঘের কোলে রোদ হেসেছে
বাদল গেছে টুটি,
আজ আমাদের ছুটি ও ভাই,
আজ আমাদের ছুটি।
কী করি আজ ভেবে না পাই,
পথ হারিয়ে কোন বনে যাই,
কোন মাঠে যে ছুটে বেড়াই,
সকল ছেলে জুটি।
আজ আমাদের ছুটি ও ভাই,
আজ আমাদের ছুটি।

(অংশবিশেষ)

কবিতাটি পড়ি

না দেখে কবিতার চারটি চরণ লিখি
শব্দগুলো দিয়ে বাক্য বলি ও লিখি

ছুটি ……………………………………
বন ……………………………………
পথ ……………………………………

খালি জায়গায় শব্দ লিখি

মেঘের কোলে …………………… হেসেছে।
পথ হারিয়ে কোন …………………… যাই।

ফাঁকা জায়গায় চরণটি লিখি

……………………………………………………………

বাদল গেছে টুটি।

……………………………………………………………

সকল ছেলে জুটি।

ছুটির দিনে আমি কী কী করি তা নিয়ে তিনটি বাক্য লিখি

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.