Skip to content

Amar Bangla Boi chapter 50: King of Fish

মাছের রাজা

  • Amar Bangla Boi
  • Textbook pages 73-73
  • 1 source
  • 1,085 characters of context

Textbook (verbatim transcription): King of Fish

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents2

Printed page 73

পাঠ ৫০

মাছের রাজা

Figure

বর্ণনা: একটি রুপালি ইলিশ মাছের পার্শ্বচিত্র; মাথা বাঁ দিকে, লেজ ডান দিকে।

ইলিশ আমাদের জাতীয় মাছ। ইলিশ মাছের রং রুপালি। ইলিশ মাছ সাগরে থাকে। ডিম দেওয়ার সময়ে নদীতে আসে। ইলিশ হলো মাছের রাজা। ইলিশ ভাজা খেতে মজা। আমি ইলিশ মাছ খাই। মা ইলিশ মাছ খান। বাবা ইলিশ মাছ খান। আমরা সবাই ইলিশ মাছ খাই।

বলি ও লিখি

বুই/ইলিশ/বোয়াল ……………………………………………… ।

ইলিশ কোথায় থাকে?

সাগরে/পুকুরে/বিলে ……………………………………………… ।

ইলিশকে কী বলা হয়?

মাছের রাজা/মাছের রানি/মাছের উজির ……………………………………………… ।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.