Primary Mathematics chapter 4: Concept of Addition
যোগের ধারণা
- Primary Mathematics
- Textbook pages 29-42
- 1 source
- 13,765 characters of context
Textbook (verbatim transcription): Concept of Addition
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Printed page 29
যোগের ধারণা
একসাথে কয়টি হবে?
রাতুল ও মিতু শহীদ মিনারে ফুল নিয়ে এসেছে। রাতুল এনেছে ৩টি ফুল, মিতু এনেছে ২টি ফুল। তারা মোট কয়টি ফুল নিয়ে এসেছে?
Figure
বর্ণনা: শহীদ মিনারের বেদিতে একটি ছেলে (রাতুল) ৩টি ফুল এবং একটি মেয়ে (মিতু) ২টি ফুল নিয়ে দাঁড়িয়ে আছে।
মোট কতগুলো ফুল আছে তা বের করতে এগুলোকে এক লাইনে সাজাই।
Figure
বর্ণনা: বাম দিকের তীর চিহ্নের ভেতরে ৩টি ফুল এবং ডান দিকের তীর চিহ্নের ভেতরে ২টি ফুল পরস্পরের মুখোমুখি নির্দেশ করছে।
রাতুল ৩টি ফুল এনেছে এবং মিতু ২টি ফুল এনেছে।
Figure
বর্ণনা: ৩টি চারকোণা ব্লক এবং ২টি চারকোণা ব্লক পরস্পরের মুখোমুখি তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে।
আমরা ফুলের পরিবর্তে ব্লক ব্যবহার করতে পারি।
Figure
বর্ণনা: ৫টি ফুল এক সারিতে পাশাপাশি সাজানো।
তারা দুজনে মোট ৫টি ফুল এনেছে।
Figure
বর্ণনা: ৫টি চারকোণা ব্লক এক সারিতে পাশাপাশি সাজানো।
Printed page 30
একসাথে কয়টি কলা আছে?
Figure
বর্ণনা: বাম দিকের তীর চিহ্নে ৩টি কলা এবং ডান দিকের তীর চিহ্নে ১টি কলা রয়েছে, যার পাশে একটি কালো তীরের নির্দেশনায় মোট ৪টি কলা দেখানো হয়েছে।
আমরা কলার পরিবর্তে ৩টি ব্লক এবং ১টি ব্লক একসাথে রাখতে পারি।
Figure
বর্ণনা: ৩টি চারকোণা ব্লক এবং ১টি চারকোণা ব্লক পরস্পরের মুখোমুখি তীর চিহ্ন দিয়ে নির্দেশিত, যার নিচে ৪টি চারকোণা ব্লক এক সারিতে সাজানো।
৩টি ও ১টি একসাথে রাখলে ৪টি হয়। গাণিতিকভাবে আমরা লিখি :
৩+১=৪
আমরা পড়ি: তিন যোগ এক সমান চার
৪টি কলা
+ এটিকে বলে “যোগ” এবং = এটিকে বলে “সমান”।
৩+১=৪ কে বলা হয় গাণিতিক বাক্য। এই ধরনের হিসাবকে বলা হয় যোগ। যোগ করে যে সংখ্যা পাওয়া যায়, তা হলো যোগফল।
আগের পৃষ্ঠায় ৩টি ফুল এবং ২টি ফুল একসাথে রাখার গল্প ছিল। এর জন্য একটি গাণিতিক বাক্য এবং উত্তর লিখি।
Printed page 31
২টি আনারস ও ১টি আনারস রয়েছে। একসাথে কতটি আনারস আছে?
Figure
বর্ণনা: বাম দিকের তীর চিহ্নে ২টি আনারস এবং ডান দিকের তীর চিহ্নে ১টি আনারস রয়েছে। নিচে ২টি চারকোণা ব্লক ও ১টি চারকোণা ব্লক পরস্পরের মুখোমুখি তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে।
২+১=□□ টি আনারস
১টি বিড়াল ও ৪টি বিড়াল। একসাথে কয়টি বিড়াল আছে?
Figure
বর্ণনা: বাম দিকের তীর চিহ্নে ১টি বিড়াল এবং ডান দিকের তীর চিহ্নে ৪টি বিড়াল রয়েছে। নিচে ১টি চারকোণা ব্লক ও ৪টি চারকোণা ব্লক পরস্পরের মুখোমুখি তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে।
□+□=□□ টি বিড়াল
৪টি কাঁচা আম ও ৩টি পাকা আম। একসাথে কয়টি আম আছে?
Figure
বর্ণনা: বাম দিকের তীর চিহ্নে ৪টি কাঁচা (সবুজ) আম এবং ডান দিকের তীর চিহ্নে ৩টি পাকা (হলুদ) আম রয়েছে। নিচে ৪টি চারকোণা ব্লক ও ৩টি চারকোণা ব্লক পরস্পরের মুখোমুখি তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে।
□+□=□□ টি আম
Printed page 32
৩টি লাল বেলুন এবং ৫টি নীল বেলুন। একসাথে কতটি বেলুন আছে?
Figure
বর্ণনা: বাম দিকের তীর চিহ্নে ৩টি লাল বেলুন এবং ডান দিকের তীর চিহ্নে ৫টি নীল বেলুন রয়েছে। নিচে ৩টি চারকোণা ব্লক ও ৫টি চারকোণা ব্লক পরস্পরের মুখোমুখি তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে।
গাণিতিকভাবে লিখি:
৩+৫=৮□ টি বেলুন
ছবিতে ৭ জন মেয়ে ও ২ জন ছেলে আছে। একসাথে কতজন আছে?
Figure
বর্ণনা: বাম দিকের তীর চিহ্নে ৭ জন মেয়ে এবং ডান দিকের তীর চিহ্নে ২ জন ছেলে দাঁড়িয়ে আছে। নিচে ৭টি চারকোণা ব্লক ও ২টি চারকোণা ব্লক পরস্পরের মুখোমুখি তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে।
গাণিতিকভাবে লিখি:
৭+২=৯□ জন
যোগ করি
| (১) ১+২ | (২) ৩+১ | (৩) ২+২ | (৪) ২+৩ |
|---|---|---|---|
| (৫) ৪+৪ | (৬) ৭+১ | (৭) ২+৫ | (৮) ৬+৩ |
| (৯) ৪+২ | (১০) ৫+৫ | (১১) ১+৮ | (১২) ৩+৪ |
Printed page 33
পার্কে পাঁচজন শিশু খেলছে। পরে আরও দুইজন শিশু এলো। এখন পার্কে কতজন শিশু হলো?
Figure
বর্ণনা: একটি পার্কের ভেতরে পাঁচজন শিশু খেলছে এবং বাইরে থেকে দুইজন শিশু পার্কের ফটক দিয়ে ভেতরে প্রবেশ করছে।
একসাথে মোট কতজন শিশু আছে তা বের করতে এদেরকে এক লাইনে সাজাই।
প্রথমে ৫ জন শিশু ছিলো। এরপর, আরও ২ জন শিশু এলো।
Figure
বর্ণনা: বাম দিকের বাক্সে ৫ জন শিশু এবং ডান দিকের তীর চিহ্নে ২ জন শিশু দেখানো হয়েছে। নিচে ৫টি চারকোণা ব্লক ও ২টি চারকোণা ব্লক তীর চিহ্ন দিয়ে পরস্পরের দিকে নির্দেশিত।
আমরা শিশুর পরিবর্তে ব্লক ব্যবহার করতে পারি।
Figure
বর্ণনা: নিচের দিকে নির্দেশক একটি কালো তীর চিহ্নের নিচে ৭ জন শিশু এক সারিতে সাজানো এবং তার নিচে ৭টি চারকোণা ব্লক এক সারিতে পাশাপাশি রাখা।
এখন পার্কে মোট ৭ জন শিশু আছে।
৫ এর সাথে ২ যোগ করলে ৭ হয়। এটিকে নিচের মতো লেখা যায়
৫+২=৭
৭ জন শিশু
Printed page 34
প্রথমে ২টি টমেটো ছিল। পরে আরও ৩টি টমেটো দেওয়া হলো। মোট কয়টি টমেটো হলো?
Figure
বর্ণনা: বাম দিকে ২টি টমেটো এবং ডান দিকের তীর চিহ্নের ভেতর ৩টি টমেটো রয়েছে। নিচে ২টি চারকোণা ব্লক ও ৩টি চারকোণা ব্লক তীর চিহ্ন দিয়ে নির্দেশিত।
□+□=□□ টি টমেটো
একটি পার্কিংয়ে প্রথমে ২টি গাড়ি ছিল। পরে আরও ২টি গাড়ি এলো। পার্কিংয়ে এখন কয়টি গাড়ি আছে?
Figure
বর্ণনা: বাম দিকে ২টি গাড়ি এবং ডান দিকের তীর চিহ্নের ভেতর আরও ২টি গাড়ি রয়েছে। নিচে ২টি চারকোণা ব্লক ও ২টি চারকোণা ব্লক তীর চিহ্ন দিয়ে নির্দেশিত।
□+□=□□ টি গাড়ি
মিনার কাছে প্রথমে ৫টি আম ছিল। এরপর তাকে আরও ৩টি আম দেওয়া হলো। এখন তার কাছে কয়টি আম আছে?
Figure
বর্ণনা: বাম দিকে ৫টি আম এবং ডান দিকের তীর চিহ্নের ভেতর আরও ৩টি আম রয়েছে। নিচে ৫টি চারকোণা ব্লক ও ৩টি চারকোণা ব্লক তীর চিহ্ন দিয়ে নির্দেশিত।
□+□=□□ টি আম
Printed page 35
একটি গাছে ২টি পাখি ছিল। কিছু সময় পর গাছে আরও ৭টি পাখি এসে বসলো। গাছে এখন কয়টি পাখি আছে?
Figure
বর্ণনা: বাম দিকে ২টি পাখি এবং ডান দিকের তীর চিহ্নের ভেতর আরও ৭টি পাখি রয়েছে। নিচে ২টি চারকোণা ব্লক ও ৭টি চারকোণা ব্লক তীর চিহ্ন দিয়ে নির্দেশিত।
২+৭=৯□ টি পাখি
প্রথমে ৪টি বেগুন ছিল। তিষার মা পরে আরও ৬টি বেগুন কিনলেন। এখন কয়টি বেগুন হলো?
Figure
বর্ণনা: বাম দিকে ৪টি বেগুন এবং ডান দিকের তীর চিহ্নের ভেতর আরও ৬টি বেগুন রয়েছে। নিচে ৪টি চারকোণা ব্লক ও ৬টি চারকোণা ব্লক তীর চিহ্ন দিয়ে নির্দেশিত।
৪+৬=১০□ টি বেগুন
যোগ করি
| (ক) ৫+১ | (খ) ১+৩ | (গ) ৩+২ | (ঘ) ৪+৪ |
|---|---|---|---|
| (ঙ) ১+২ | (চ) ৭+২ | (ছ) ৩+৪ | (জ) ৪+৫ |
| (ঝ) ৮+২ | (ঞ) ২+৪ | (ট) ৫+৫ | (ঠ) ৩+৬ |
Printed page 36
যোগের গল্প তৈরি করি।
(১) ছোটন ৫+২ এর জন্য নিচের মতো একটি গল্প তৈরি করেছে। খালি ঘর পূরণ করি।
Figure
বর্ণনা: বাম দিকের তীর চিহ্নে ৫টি মুরগি এবং ডান দিকের তীর চিহ্নে ২টি মুরগি পরস্পরের মুখোমুখি দেখানো হয়েছে।
এখানে □ টি মুরগি এবং □ টি মুরগি আছে। একসাথে □ টি মুরগি আছে।
(২) রিমা ৩+৫ এর জন্য নিচের মতো একটি গল্প তৈরি করেছে। খালি ঘর পূরণ করি।
Figure
বর্ণনা: বাম দিকের তীর চিহ্নে ৩টি ফুল গাছ এবং ডান দিকের তীর চিহ্নে ৫টি ফুল গাছ পরস্পরের মুখোমুখি দেখানো হয়েছে।
একটি বাগানে প্রথমে □ টি ফুল গাছ ছিল। পরে আরও □ টি ফুল গাছ লাগানো হলো। এখন বাগানে □ টি ফুল গাছ আছে।
৪+২ এর জন্য একটি গল্প তৈরি করি এবং ছবি আঁকি।
Figure
বর্ণনা: বাম দিকের তীর চিহ্নে ৪টি গোলাপি রঙের কেক এবং ডান দিকের তীর চিহ্নে ২টি গোলাপি রঙের কেক রয়েছে, পাশে একটি ছেলে চিন্তা করছে। নিচে ছবি আঁকার জন্য একটি বড় খালি বাক্স রয়েছে।
Printed page 37
শূন্যের যোগ
একসাথে করলে কয়টি বল হবে?
Figure
বর্ণনা: পাঁচটি সারিতে নীল ট্রের ওপর বলের উপস্থিতি বা শূন্যতা দেখানো হয়েছে:
- ১ম সারি: বামের ট্রেতে ২টি ফুটবল, ডানের ট্রে খালি।
- ২য় সারি: বামের ট্রেতে ১টি ফুটবল, ডানের ট্রে খালি।
- ৩য় সারি: বামের ট্রে খালি, ডানের ট্রেতে ২টি ফুটবল।
- ৪র্থ সারি: বামের ট্রে খালি, ডানের ট্রেতে ১টি ফুটবল।
- ৫ম সারি: উভয় ট্রে খালি।
২+০=□
১+□=□
০+২=□
□+১=□
০+০=□
যোগ করি
| (১) ৪+০ | (২) ৮+০ | (৩) ১০+০ |
|---|---|---|
| (৪) ৬+০ | (৫) ০+৫ | (৬) ০+৭ |
| (৭) ০+৩ | (৮) ০+৯ | (৯) ০+০ |
Printed page 38
যোগের সংখ্যা কার্ড তৈরি করি এবং সাজাই।
Figure
লেবেল: যোগের সংখ্যা কার্ড, ৫+৩, সামনে, ৮, পেছনে
২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১+১ ১+২ ১+৩ ১+৪ ১+৫ ১+৬ ১+৭ ১+৮ ১+৯ ২+১ ২+২ ২+৩ ২+৪ ২+৫ ২+৬ ২+৭ ২+৮ ৩+১ ৩+২ ৩+৩ ৩+৪ ৩+৫ ৩+৬ ৩+৭ ৪+১ ৪+২ ৪+৩ ৪+৪ ৪+৫ ৪+৬ ৫+১ ৫+২ ৫+৩ ৫+৪ ৫+৫ ৬+১ ৬+২ ৬+৩ ৬+৪ ৭+১ ৭+২ ৭+৩ ৮+১ ৮+২ ৯+১ বর্ণনা: শীর্ষে বৃত্তের ভেতরে যোগফল ২ থেকে ১০ পর্যন্ত লেখা। প্রতিটি স্তম্ভে সেই যোগফল তৈরির কার্ডগুলো ওপর-নিচ সাজানো। বামে একটি নমুনা কার্ডে সামনে ‘৫+৩’ এবং পেছনে ‘৮’ দেখানো হয়েছে।
(১) যোগের সংখ্যা কার্ড তৈরি করি। উপরের মতো করে একই উত্তরগুলো উপর নিচে এক লাইনে সাজাই।
(২) উপরে নিচে একই লাইনের সংখ্যা কার্ডগুলো দেখি। প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যার মধ্যে কী মিল খুঁজে পাই?
(৩) পাশাপাশি একই লাইনের কার্ডগুলোতে কী মিল খুঁজে পাই?
(৪) আর কী কী খুঁজে পাই?
Printed page 39
Loading the rest of the chapter…
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.