Primary Mathematics chapter 5: Concept of Subtraction
বিয়োগের ধারণা
- Primary Mathematics
- Textbook pages 43-53
- 1 source
- 9,951 characters of context
Textbook (verbatim transcription): Concept of Subtraction
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Printed page 43
বিয়োগের ধারণা
৫টি পাখি থেকে ২টি উড়ে গেলে কয়টি পাখি থাকে?
Figure
বর্ণনা: একটি তারে ৫টি পাখি বসে আছে। ডানে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে ২টি পাখি উড়ে যাচ্ছে।
মনে হচ্ছে
হিসাবটি যোগের মতো নয়
হ্যাঁ, পাখি উড়ে গেলে
পাখির সংখ্যা কমে যাবে
পাখি রইল [ ] টি
দিয়ার ৬টি আপেল ছিল। সে ২টি আপেল খেলো। এখন কয়টি আপেল থাকল?
Figure
বর্ণনা: বামে ৪টি গোটা আপেল এবং ডানে ২টি খাওয়া আপেলের অবশিষ্ট অংশ।
৬টি ছিল
২টি খেলো
থাকল [ ] টি
Figure
লেবেল: বিয়োগ, সমান বর্ণনা: ৬টি বৃত্তের মধ্যে ৪টি ও ২টি আলাদা করে তীর চিহ্নে নির্দেশ করা হয়েছে। পাশে বিয়োগ (−) ও সমান (=) চিহ্নের পরিচিতি দেওয়া হয়েছে।
Figure
বর্ণনা: কালো বৃত্তের সারিতে ৬টি বৃত্ত; শেষের ২টি একটি আয়তক্ষেত্রের ভেতরে এবং ডানে তীর চিহ্ন।
আমরা লিখি, ৬−২=৪
আমরা পড়ি, ৬ বিয়োগ ২ সমান ৪
বিয়োগ করে যে সংখ্যা পাওয়া যায়,
তা হলো বিয়োগফল।
Printed page 44
নিচের ৭টি বল থেকে কয়েকটি সরিয়ে নিলে কয়টি থাকে তা দেখব
Figure
বর্ণনা: পাশাপাশি সারিবদ্ধভাবে রাখা ৭টি ফুটবল।
২টি বল সরিয়ে নিই। কয়টি থাকবে?
Figure
বর্ণনা: ৭টি ফুটবলের মধ্যে ৫টি বল আলাদা এবং ২টি বল ডানে ড্যাশযুক্ত তীর চিহ্নের ভেতরে সরানো হচ্ছে। নিচে ব্লক চিত্রে ৫টি পূর্ণ ব্লক এবং ২টি ড্যাশযুক্ত ব্লক দেখানো হয়েছে।
৭−২= [ ৫ ]
৬টি বল সরিয়ে নিলে কয়টি থাকবে?
Figure
বর্ণনা: ৭টি ফুটবলের মধ্যে ১টি বল আলাদা এবং ৬টি বল ডানে ড্যাশযুক্ত তীর চিহ্নের ভেতরে সরানো হচ্ছে।
[ ] − [ ] = [ ]
১। আর কতভাবে বল সরানো যেতে পারে?
Printed page 45
২। ছবি দেখে সংখ্যার বিয়োগ করি
(ক)
Figure
বর্ণনা: ৬টি মগের মধ্যে ২টি বামে এবং ৪টি ডানে তীর চিহ্নের ভেতরে। নিচে ৬টি ব্লকের মধ্যে ২টি বামে এবং ৪টি ডানে তীর চিহ্নের ভেতরে।
[ ] − [ ] = [ ]
(খ)
Figure
বর্ণনা: ৯টি ফুটবলের মধ্যে ৫টি বামে এবং ৪টি ডানে তীর চিহ্নের ভেতরে। নিচে ৯টি ব্লকের মধ্যে ৫টি বামে এবং ৪টি ডানে তীর চিহ্নের ভেতরে।
[ ] − [ ] = [ ]
(গ)
Figure
বর্ণনা: ৯টি ব্লকের মধ্যে ৭টি বামে এবং ২টি ডানে তীর চিহ্নের ভেতরে।
[ ] − [ ] = [ ]
(ঘ)
Figure
বর্ণনা: ৯টি ব্লকের মধ্যে ৪টি বামে এবং ৫টি ডানে তীর চিহ্নের ভেতরে।
[ ] − [ ] = [ ]
৩। বিয়োগ করি
| (১) ৪−১ | (২) ৫−২ | (৩) ৭−৫ | (৪) ৬−২ |
| (৫) ৯−৫ | (৬) ৮−৭ | (৭) ৯−২ | (৮) ৮−৫ |
Printed page 46
ছবিতে বেলুন বেশি নাকি শিশু বেশি?
Figure
বর্ণনা: উপরে ৭ জন শিশু এবং নিচে ৫টি বেলুন।
শিশু এবং বেলুনগুলো লাইনে
সাজাই এবং মিল করি
Figure
বর্ণনা: ৭ জন শিশুর নিচে ৫টি বেলুন এক-এক মিল করে সাজানো হয়েছে। নিচে ব্লকের সাহায্যে শিশুর সংখ্যা ৭টি ব্লক এবং বেলুনের সংখ্যা ৫টি ব্লক দেখানো হয়েছে।
আমরা লিখি, ৭−৫=২
আমরা পড়ি, ৭ বিয়োগ ৫ সমান ২
Printed page 47
কতটি ফুল বেশি?
Figure: রাফি ও তুলির ফুল
লেবেল: রাফি, তুলি বর্ণনা: রাফির পাশে ৬টি ফুল ও ৬টি ব্লক; তুলির পাশে ৩টি ফুল ও ৩টি ব্লক।
রাফির ৬টি ফুল এবং তুলির ৩টি ফুল
[ ৬−৩=৩ ] ফুল বেশি আছে
রাফির [ ৩ ] টি ফুল বেশি আছে
১। কয়টি কবুতর বেশি?
Figure: কবুতরের তুলনা
বর্ণনা: বামে ৭টি কবুতর এবং ডানে ৩টি কবুতর।
[ ] − [ ] = [ ]
২। ফুটবলের চেয়ে কয়টি বেলুন বেশি?
Figure: বেলুন ও ফুটবল
বর্ণনা: বামে ৬টি বেলুন এবং ডানে ৩টি ফুটবল।
[ ] − [ ] = [ ]
৩। কেক থেকে থালা কয়টি বেশি?
Figure: কেক ও থালা
বর্ণনা: উপরে ৫টি কেক এবং নিচে ৮টি থালা।
[ ] − [ ] = [ ]
Printed page 48
বই ও পেনসিলের সংখ্যার মধ্যে পার্থক্য কত?
Figure: পেনসিল ও বইয়ের পার্থক্য
বর্ণনা: উপরে বামে ৮টি পেনসিল ও ডানে ৪টি বই। নিচে যথাক্রমে ৮টি ব্লক এবং ৪টি ব্লক।
[ ] − [ ] = [ ] [ ] টি পেনসিল বেশি
৪। বালক ও বালিকার সংখ্যার পার্থক্য কত?
Figure: বালক ও বালিকার পার্থক্য
বর্ণনা: উপরে ৩ জন বালক ও ৩টি ব্লক; নিচে ৫ জন বালিকা ও ৫টি ব্লক।
বালকের থেকে বালিকা [ ] বেশি
৫। রিমির ৯টি বেলুন আছে। রাজুর ৫টি বেলুন আছে। রিমির কয়টি বেলুন বেশি আছে?
রিমির বেলুন বেশি আছে
রিমির কয়টি বেশি
আছে তা বের করতে
বিয়োগ করি
[ ] − [ ] = [ ] [ ] টি বেলুন
Printed page 49
৫−৩ বিয়োগটি ছবির মাধ্যমে প্রকাশ করি
Figure: ছবির মাধ্যমে বিয়োগ
বর্ণনা: বামে ৫টি পেয়ারার মধ্যে ৩টির ওপর ক্রশ (×) চিহ্ন দিয়ে কাটা, সমান চিহ্নের ডানে অবশিষ্ট ২টি পেয়ারা।
১। ○ চিহ্নের ভিতর ⊗ ছবি কেটে বিয়োগ করি (একটি করে দেখানো হলো)
| ○ ○ ○ ○ ○ ⊗ ⊗ ⊗ ৮−৩= [ ] | ○ ○ ○ ○ ○ ○ ○ ○ ○ ৯−৬= [ ] |
| ○ ○ ○ ○ ○ ○ ৬−২= [ ] | ○ ○ ○ ○ ○ ○ ○ ৭−১= [ ] |
| ○ ○ ○ ○ ○ ৫−৩= [ ] | ○ ○ ○ ○ ○ ○ ○ ○ ৮−৭= [ ] |
২। ৭−৩ বিয়োগটি ছবির মাধ্যমে প্রকাশ করি
+-----------------------------------------------------------------------------------+| |+-----------------------------------------------------------------------------------+৬−৪ এর জন্য একটি বিয়োগের গল্প তৈরি করো
আমার গল্পটি হলো
মিনার ৬টি এবং রাজুর ৪টি রং পেনসিল ছিল। রাজুর চেয়ে মিনার
রং পেনসিল কয়টি বেশি?
এবার তোমার গল্পটি বলো...
Printed page 50
০ (শূন্য) এর বিয়োগ
একটি প্লেটে ৪টি চকলেট আছে। রাফি চকলেটগুলো খাবে।
Figure: প্লেটে চকলেট
বর্ণনা: একটি প্লেটে ৪টি চকলেট রাখা এবং পাশে একটি ছেলে দাঁড়িয়ে আছে।
৪টি খেলে থাকবে ...
Figure: খালি ঘর
বর্ণনা: ৪টি প্রকোষ্ঠবিশিষ্ট একটি খালি বাক্স। ৪−৪=০
৩টি খেলে থাকবে ...
Figure: ১টি চকলেট
বর্ণনা: বাক্সে ১টি চকলেট এবং ৩টি প্রকোষ্ঠ খালি। ৪−৩=১
২টি খেলে থাকবে ...
Figure: ২টি চকলেট
বর্ণনা: বাক্সে ২টি চকলেট এবং ২টি প্রকোষ্ঠ খালি। ৪−২=২
১টি খেলে থাকবে ...
Figure: ৩টি চকলেট
বর্ণনা: বাক্সে ৩টি চকলেট এবং ১টি প্রকোষ্ঠ খালি। ৪−১=৩
০টি খেলে থাকবে ...
Figure: ৪টি চকলেট
বর্ণনা: বাক্সে ৪টি চকলেট। ৪−০=৪
বিয়োগ করি
| ৫−৫ | ৯−৯ | ৬−০ | ৮−০ | ০−০ |
Printed page 51
খালি ঘরে সংখ্যা লিখি
Figure: ব্লকের সাহায্যে বিয়োগ
বর্ণনা: প্রথম সারিতে ৫টি ব্লক ও নীল তীরে ৩টি ব্লক (মোট ৮টি ব্লক); দ্বিতীয় সারিতে ৪টি ব্লক ও নীল তীরে ২টি ব্লক (মোট ৬টি ব্লক)।
৮− [ ] =৫
৬−২= [ ]
খালি ঘরে সংখ্যা বসাই
Figure: ব্লকের সাহায্যে বিয়োগ
বর্ণনা: ১। ১টি ব্লক ও লাল তীরে ৩টি ব্লক (মোট ৪টি)।
২। ৪টি ব্লক ও লাল তীরে ২টি ব্লক (মোট ৬টি)।
৩। ৬টি ব্লক ও লাল তীরে ৩টি ব্লক (মোট ৯টি)।
৪। ৩টি ব্লক ও লাল তীরে ৪টি ব্লক (মোট ৭টি)।
৫। ৮টি ব্লক ও লাল তীরে ২টি ব্লক (মোট ১০টি)।
১। ৪− [ ] =১
২। ৬− [ ] =৪
৩। ৯− [ ] =৬
৪। ৭−৪= [ ]
৫। ১০−২= [ ]
ছবি দেখে বিয়োগ করি
(১)
| ● ● ● ● ● ● ○ | ৭ | − | ১ | = | ৬ |
| ● ● ● ● ● ○ ○ | ৭ | − | ২ | = | ৫ |
| ● ● ● ● ○ ○ ○ | [ ] | − | [ ] | = | [ ] |
| ● ● ● ○ ○ ○ ○ | [ ] | − | [ ] | = | [ ] |
| ● ● ○ ○ ○ ○ ○ | [ ] | − | [ ] | = | [ ] |
| ● ○ ○ ○ ○ ○ ○ | [ ] | − | [ ] | = | [ ] |
| ○ ○ ○ ○ ○ ○ ○ | [ ] | − | [ ] | = | [ ] |
Printed page 52
বিয়োগ করি ও খালি ঘর পূরণ করি
Figure: বিয়োগের চাকা
লেবেল: ২, ২, ১, ০, ২, ১, ০ বর্ণনা: বামে মেয়েটি বলছে: ২−২=০, ২−১=১, ২−০=২। ডানে একটি ৩ পাপড়ির নকশা যাতে কেন্দ্রে ২, ভেতরের স্তরে ১, ২, ০ এবং বাইরের স্তরে ১, ০, ২ রয়েছে।
২−২=০
২−১=১
২−০=২
Figure: বিয়োগের ফুল
লেবেল: ৩, ৮, ১০ বর্ণনা: প্রথম ফুলে কেন্দ্রে ৩, ভেতরের ঘরে ২, ৩, ০, ১ এবং বাইরের এক ঘরে ০ লেখা।
দ্বিতীয় ফুলে কেন্দ্রে ৮, ভেতরের পাপড়িতে ৩, ৮, ০, ৪, ৫, ১, ৬, ০, ৭ এবং বাইরের পাপড়িতে ৫, ৪, ২ লেখা।
তৃতীয় ফুলে কেন্দ্রে ১০, ভেতরের পাপড়িতে ১, ৫, ৩, ৪, ০, ৬, ২, ৭ এবং বাইরের পাপড়িতে ৪ ও ৭ লেখা।
১। নিধির ৮টি খেলনা ছিল। সে তার ভাইকে ৫টি খেলনা দিল। এখন তার কাছে কয়টি খেলনা রইল?
২। একটি গাছের ডালে ৭টি পাখি বসেছিল। পরে ৪টি পাখি উড়ে গেল। গাছে কয়টি পাখি থাকল?
৩। রুমার ৮টি কাগজের পাতা ছিল। সে ৩টি পাতায় লিখে ফেলল। তার কয়টি কাগজের পাতা লেখার বাকি রইল?
৪। একটি শ্রেণিকক্ষে ৯ জন ছাত্র-ছাত্রী বসে আছে। তাদের মধ্যে ৫ জন ছাত্রী। শ্রেণিকক্ষে কয়জন ছাত্র আছে?
৫। মেহজাবিন বাগান থেকে ১০টি ফুল তুলল। সে তার ভাইকে ৫টি ফুল দিল। তার কাছে কয়টি ফুল রইল?
৬। রাহাত ৯টি মাছ ধরেছে এবং আবিদ ৫টি মাছ ধরেছে। আবিদ কয়টি মাছ কম ধরেছে?
৭। ১০−৩ বিয়োগটি ছবির মাধ্যমে প্রকাশ করো।
Printed page 53
৮। ৯−৪ এর জন্য একটি গল্প তৈরি করো
আমার গল্পটি হলো
নদীর ঘাটে ৯টি নৌকা বাঁধা ছিল।
৪টি নৌকা ঘাট ছেড়ে চলে গেল।
এখন ঘাটে কয়টি নৌকা থাকল?
এবার তোমার গল্পটি বল ..
নিচের কার্ড ৩টি থেকে ২টি করে নিয়ে বিয়োগ তৈরি করি
| [ ২ ] | [ ৫ ] | [ ৮ ] |
|---|
[ ৫ ] − [ ২ ] = [ ] [ ] − [ ] = [ ]
[ ] − [ ] = [ ]
নিচের কার্ড ব্যবহার করে বিয়োগ তৈরি করি (২টি করে কার্ড নিয়ে)
| [ ৫ ] | [ ৭ ] | [ ৯ ] | [ ৪ ] | [ ৭ ] | [ ১০ ] |
|---|
ইচ্ছেমত সংখ্যা বসিয়ে বিয়োগ করি
| [ ] − [ ] = [ ] | [ ] − [ ] = [ ] |
| [ ] − [ ] = [ ] | [ ] − [ ] = [ ] |
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.