Primary Mathematics chapter 7: Addition (11 to 20)
যোগ (১১ থেকে ২০)
- Primary Mathematics
- Textbook pages 58-65
- 1 source
- 9,529 characters of context
Textbook (verbatim transcription): Addition (11 to 20)
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Printed page 58
যোগ (১১ থেকে ২০)
মিঠুর ১২টি পেনসিল ছিল। বাবা তাকে আরও ৪টি রং পেনসিল দিলেন। মিঠুর কতটি পেনসিল হলো?
Figure
বর্ণনা: বামে একটি বাক্সে ১০টি রং পেনসিল এবং মাঝে দুটি আলাদা গুচ্ছে যথাক্রমে ২টি ও ৪টি রং পেনসিল রয়েছে। ডানে ১০টি চারকোণা ব্লকের একটি স্তম্ভ, এবং তার পাশে ২টি ব্লকের স্তম্ভের ওপর তীর নির্দেশিত আরও ৪টি ব্লকের সংযোগ দেখানো হয়েছে।
১২+৪=□
১. যোগ করি
| (১) ১২+২ | (২) ১২+৫ | (৩) ১২+৭ |
|---|---|---|
| (৪) ১১+১ | (৫) ১৪+৩ | (৬) ১৫+১ |
| (৭) ৬+১২ | (৮) ১+১৮ | (৯) ৩+১৪ |
| (১০) ১০+৪ | (১১) ১০+৮ | (১২) ৫+১০ |
২. মাইশার জন্মদিনে তাদের বাড়িতে ১৩ জন বন্ধু এবং ৫ জন আত্মীয় এসেছিল। জন্মদিনে তাদের বাড়িতে মোট কতজন অতিথি এসেছিল?
৩. ঝড়ে অপুদের বাড়িতে আম গাছ থেকে আম পড়ল। অপু ৬টি আম এবং তার বোন ১১টি আম কুড়িয়ে পেল। তারা একত্রে কতগুলো আম পেল?
৪. ছবি আঁকার জন্য রফিকের ১০টি রং পেন্সিল ছিল। সে দোকান থেকে আরও ৯টি রং পেন্সিল কিনল। তার কতগুলো রং পেন্সিল হলো?
Printed page 59
যোগ
বড় গাছে ৯টি আম ও ছোট গাছে ৪টি আম আছে।
Figure
বর্ণনা: পাশাপাশি দুটি আম গাছ—বামে একটি বড় গাছে ৯টি আম এবং ডানে একটি ছোট গাছে ৪টি আম ঝুলছে।
একত্রে কতগুলো আম আছে?
গাণিতিক বাক্য □
মোট কতগুলো আম আছে। কীভাবে হিসাব করতে হবে, চিন্তা করো।
দেখে মনে হচ্ছে এখানে ১০টির বেশি আম আছে।
১০ এর দল তৈরি করে আমরা সহজে হিসাব করতে পারি।
Figure
বর্ণনা: বামে ৯টি আম এবং ডানে ৪টি আম মুখোমুখি তীর চিহ্নের মাধ্যমে নির্দেশ করা হয়েছে।
আমের বদলে ব্লক ব্যবহার করো। কীভাবে ৯ + ৪ হিসাব করা যায় তা চিন্তা করো।
Printed page 60
Figure
বর্ণনা: ৯টি এবং ৪টি ব্লকের মাধ্যমে ৯ + ৪ এর হিসাব দেখানো হয়েছে। ৯টি ব্লকের সারির সাথে ৪টি ব্লকের সারি থেকে ১টি ব্লক তীর চিহ্ন দিয়ে এনে ১০টি ব্লকের পূর্ণ দল গঠন করা হয়েছে, এবং ডানে ৩টি ব্লক অবশিষ্ট রয়েছে।
৯ কে ১০ বানাতে আর ১ প্রয়োজন।
৪ কে ভেঙ্গে ১ ও ৩ করি।
৯ এর সাথে ৪ হতে ১ নিয়ে ১০ তৈরি করি।
১০ ও ৩ নিয়ে ১৩ হয়।
□ টি আম
কীভাবে ৯ + ৪ হিসাব করি
(১) ৯ কে ১০ বানাতে আর ১ প্রয়োজন।
(২) ৪ কে ভেঙ্গে ১ ও ৩ করি।
(৩) ৯ এর সাথে ৪ হতে ১ নিয়ে ১০ তৈরি করি।
(৪) ১০ ও ৩ নিয়ে ১৩ হয়।
Figure
লেবেল: ১০, ১, ৩ বর্ণনা: ৯+৪=১৩ সমীকরণে ৪ সংখ্যাটিকে ভেঙে নিচে ১ ও ৩ শাখা দেখানো হয়েছে। ৯ এবং ১-কে একটি ডিম্বাকৃতি দিয়ে ঘিরে উপরে লাল রঙে ১০ চিহ্নিত করা হয়েছে।
তুমি কীভাবে ৮ + ৩ হিসাব করবে?
Figure
বর্ণনা: পাশাপাশি ৮টি সংযুক্ত ব্লকের একটি সারি এবং ৩টি ব্লকের একটি সারি দেখানো হয়েছে।
(১) ৮ কে ১০ বানাতে _____ প্রয়োজন।
(২) ৩ কে ভেঙ্গে _____ এবং _____ করা যায়।
(৩) ৮ এর সাথে ৩ হতে _____ নিয়ে ১০ করা যায়।
(৪) ১০ ও _____ নিয়ে _____ হয়।
Figure
লেবেল: ১০ বর্ণনা: ৮+৩=□ সমীকরণে ৩ সংখ্যাটির নিচে দুটি খালি বৃত্ত শাখা দেখানো হয়েছে। ৮ এবং প্রথম খালি বৃত্তটিকে একটি বন্ধনী দিয়ে ঘিরে পাশে লাল রঙে ১০ নির্দেশ করা হয়েছে।
Printed page 61
কীভাবে ৮ + ৫ হিসাব করি?
১০ বানাতে আর কত প্রয়োজন?
৮ কে ১০ বানাতে আর ২ প্রয়োজন।
৫ কে ভেঙ্গে ২ ও ৩ করি।
৮ এর সাথে ৫ থেকে ২ নিয়ে ১০ তৈরি করি
১০ ও ৩ নিয়ে ১৩ হয়।
Figure
বর্ণনা: ৮টি এবং ৫টি ব্লকের মাধ্যমে ৮ + ৫ এর হিসাব দেখানো হয়েছে। ৫টি ব্লককে ২ ও ৩ এ ভেঙে ৮টি ব্লকের সাথে ২ যোগ করে ১০টির পূর্ণ দল তৈরি করা হয়েছে, এবং ৩টি ব্লক আলাদা রয়েছে।
৮+৫=□
Figure
লেবেল: ১০ বর্ণনা: ৮+৫=□ সমীকরণে ৫ সংখ্যাটিকে ভেঙে নিচে দুটি খালি বৃত্তের শাখা দেখানো হয়েছে। ৮ এবং প্রথম বৃত্তটিকে একটি সবুজ ডিম্বাকৃতি রেখা দিয়ে ঘিরে লাল রঙে ১০ চিহ্নিত করা হয়েছে।
পাশের নকশার ফাঁকা ঘর পূরণ করে ৭ + ৬ এবং ৬ + ৫ কীভাবে হিসাব করবে তা ব্যাখ্যা করো।
Figure
বর্ণনা: দুটি সমীকরণ—৭+৬=□ এবং ৬+৫=□। প্রথমটিতে ৬-এর নিচে দুটি খালি বৃত্তের শাখা এবং দ্বিতীয়টিতে ৫-এর নিচে দুটি খালি বৃত্তের শাখা দেখানো হয়েছে।
যোগ করি
(১) ৭+৫=□
(২) ৭+৪=□
(৩) ৯+৮=□
Figure
বর্ণনা: (১), (২) ও (৩) নং প্রশ্নে যথাক্রমে ৭+৫=□, ৭+৪=□ এবং ৯+৮=□ সমীকরণ রয়েছে। প্রতিটিতে দ্বিতীয় সংখ্যাটির নিচে দুটি করে খালি বৃত্তের শাখা দেখানো হয়েছে।
যোগ করি
| (১) ৯+৩ | (২) ৮+৪ | (৩) ৭+৭ | (৪) ৯+৫ |
|---|---|---|---|
| (৫) ৯+২ | (৬) ৮+৬ | (৭) ৯+৪ | (৮) ৯+৭ |
| (৯) ৯+৬ | (১০) ৮+৮ | (১১) ৯+৯ | (১২) ৮+৭ |
Printed page 62
একসাথে কতটি আম আছে? কীভাবে হিসাব করব চিন্তা করি।
Figure
বর্ণনা: বামে ৪টি আম এবং নিচে ৪টি চারকোণা ব্লকের সারি; ডানে ৯টি আম এবং নিচে ৯টি চারকোণা ব্লকের সারি।
তুলির ধারণা
আমি ৪ এর সাথে ৬ নিয়ে ১০ এর দল তৈরি করেছি।
Figure
বর্ণনা: ৪টি ব্লকের সাথে ডানের ৯টি ব্লকের মধ্য থেকে ৬টি ব্লক এনে ১০টির দল গঠন করা হয়েছে, এবং ডানে ৩টি ব্লক অবশিষ্ট রাখা হয়েছে। পাশে ৪ + ৯ সমীকরণে ৪ এবং ৯-এর প্রথম শাখা বৃত্তকে ঘিরে দেখানো হয়েছে।
রাফির ধারণা
আমিও ৯ এর সাথে ১ নিয়ে ১০ এর দল তৈরি করেছি। কারণ এখানে ৯ বড় সংখ্যা
Figure
লেবেল: ১০ বর্ণনা: বামের ৪টি ব্লকের সারি থেকে ১টি ব্লক এনে ডানের ৯টি ব্লকের সাথে যুক্ত করে ১০টির দল গঠন করা হয়েছে। পাশে ৪ + ৯ সমীকরণে ৪ সংখ্যাটিকে ভেঙে নিচে দুটি বৃত্তে শাখা দেখানো হয়েছে এবং ডানের বৃত্তটি ৯-এর সাথে ঘিরে লাল রঙে ১০ চিহ্নিত করা হয়েছে।
৪+৯=□□ টি আম
৪ + ৯ গণনার ক্ষেত্রে রাফির নিয়মটি ব্যাখ্যা করো।
(১) ৯ কে ১০ বানাতে _____ প্রয়োজন।
(২) ৪ কে ভেঙে _____ এবং _____ করা যায়।
(৩) ৯ এর সাথে ৪ হতে _____ নিয়ে ১০ করা যায়।
(৪) ১০ ও _____ নিয়ে _____ হয়।
১০ এর দল তৈরি করার বিভিন্ন উপায় আছে।
Printed page 63
প্রথম সংখ্যাটিকে দুইটি সংখ্যায় ভেঙে লিখি। ৩ + ৮ কীভাবে হিসাব করতে হয় তা ব্যাখ্যা করি।
(১) ৮ কে ১০ বানাতে _____ প্রয়োজন।
(২) ৩ কে ভেঙে _____ এবং _____ করা যায়।
(৩) ৮ এর সাথে ৩ হতে _____ নিয়ে ১০ করা যায়।
(৪) ১০ ও _____ নিয়ে _____ হয়।
Figure
বর্ণনা: ৩+৮=□ সমীকরণ, যেখানে ৩ সংখ্যাটির নিচে দুটি খালি বৃত্তের শাখা দেখানো হয়েছে।
যোগ করি
(১) ২+৯=□
(২) ৫+৭=□
(৩) ৭+৯=□
(৪) ৫+৮=□
Figure
লেবেল: ১, ১ বর্ণনা: চারটি যোগের সমস্যা: (১) ২+৯=□, যেখানে ২ সংখ্যাটি ভেঙে নিচে দুটি বৃত্তে ১ ও ১ দেখানো হয়েছে; (২) ৫+৭=□, ৫-এর নিচে দুটি খালি বৃত্ত; (৩) ৭+৯=□, ৭-এর নিচে দুটি খালি বৃত্ত; (৪) ৫+৮=□, ৫-এর নিচে দুটি খালি বৃত্ত।
সহজ উপায় ব্যবহার করে যোগ করি
| (১) ৪+৭ | (২) ৬+৯ | (৩) ৪+৮ | (৪) ৯+২ |
|---|---|---|---|
| (৫) ৩+৯ | (৬) ৯+৭ | (৭) ৫+৯ | (৮) ৬+৭ |
| (৯) ৭+৮ | (১০) ৬+৮ | (১১) ৮+৫ | (১২) ৮+৪ |
Printed page 64
নিজে করি
১. যোগ করি
| (১) ৯+৮ | (২) ৫+৬ | (৩) ৪+৯ | (৪) ৭+৫ |
|---|---|---|---|
| (৫) ৮+৮ | (৬) ৬+৭ | (৭) ৯+৯ | (৮) ৯+২ |
| (৯) ৮+৬ | (১০) ৭+৯ | (১১) ৩+৯ | (১২) ৭+৭ |
২. বিদ্যালয়ের মাঠের এক পাশে ৭ জন শিশু খেলা করছে। অপর পাশে ৬ জন শিশু খেলা করছে। মাঠে মোট কতজন শিশু খেলা করছে?
৩. একটি কাঁদিতে ৮টি এবং অপর একটি কাঁদিতে ৭টি কলা আছে। দুইটি কাঁদিতে মোট কয়টি কলা আছে?
৪. রিয়ার ৪টি রং পেনসিল ছিল। তার বাবা তাকে আরও ৮টি রং পেনসিল কিনে দিলেন। তার মোট কয়টি রং পেনসিল হলো?
৫. লিসার কাছে প্রথমে ৭টি চকলেট ছিল। যদি তাকে আরও ৯টি চকলেট দেওয়া হয়, তাহলে তার কয়টি চকলেট হবে?
৬. ৫ + ৭ এর জন্য একটি গল্প তৈরি করি।
৭. যে দুইটির যোগফল একই সেগুলো দাগ টেনে মিল করি।
| ৫+৯ | ৯+৯ | ৪+৭ | ৭+৫ |
|---|---|---|---|
| • | • | • | • |
| • | • | • | • |
| ৮+৩ | ৬+৬ | ৩+১১ | ১০+৮ |
Printed page 65
যে দুইটি সংখ্যার যোগফল ১৫ তার পাশে ● চিহ্ন দিই
| ৭+৯ | ৯+৬ | ৫+৭ | ৯+২ | ||||
|---|---|---|---|---|---|---|---|
| ৭+৪ | ৯+৫ | ৩+৯ | ৬+৮ | ||||
| ৭+৮ | ৮+৮ | ২+৯ | ৮+৪ | ||||
| ৫+৯ | ৩+৮ | ৬+৭ | ৯+৩ | ||||
| ৫+৮ | ৯+৭ | ৬+৯ | ৮+৩ | ||||
| ৭+৭ | ৪+৮ | ৬+৫ | ৭+৫ | ||||
| ৯+৪ | ৮+৯ | ৮+৭ | ৯+৯ | ||||
| ৪+৭ | ৬+৬ | ৮+৫ | ৯+৮ |
পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করে উপরের ঘরে উত্তর লিখি (একটি করে দেখানো হলো)
(১)
Figure
লেবেল: (ক) উপরে: ১১; নিচে: ৪, ৭ (খ) উপরে: খালি; নিচে: ৮, ৪ (গ) উপরে: খালি; নিচে: ৭, ৬ (ঘ) উপরে: খালি; নিচে: ৮, ৯ বর্ণনা: ৪টি দুই স্তরবিশিষ্ট পিরামিড কাঠামো। প্রতিটিতে নিচের দুটি ঘরের সংখ্যা যোগ করে উপরের ঘরে লিখতে হবে। (ক)-তে ৪ ও ৭ যোগ করে উপরে ১১ লেখা আছে। (খ), (গ) ও (ঘ)-তে নিচের দুটি ঘরে যথাক্রমে (৮, ৪), (৭, ৬) ও (৮, ৯) রয়েছে এবং উপরের ঘর খালি।
(২)
Figure
লেবেল: (ক) নিচে: ৪, ২, ৩ (খ) নিচে: ২, ৩, ৪ (গ) নিচে: ৩, ৪, ৫ বর্ণনা: ৩টি তিন স্তরবিশিষ্ট পিরামিড কাঠামো। প্রতিটির তলদেশে ৩টি ঘর, মাঝে ২টি ঘর এবং শীর্ষে ১টি ঘর রয়েছে। (ক)-এর নিচে ৪, ২, ৩; (খ)-এর নিচে ২, ৩, ৪; (গ)-এর নিচে ৩, ৪, ৫ রয়েছে এবং বাকি ওপরের সবকটি ঘর খালি।
(৩)
Figure
লেবেল: (ক) নিচে: ৬, ৪, ৫ (খ) নিচে: ৩, ২, ৫ (গ) নিচে: ৬, ৩, ৫ বর্ণনা: ৩টি তিন স্তরবিশিষ্ট পিরামিড কাঠামো। প্রতিটির তলদেশে ৩টি ঘর, মাঝে ২টি ঘর এবং শীর্ষে ১টি ঘর রয়েছে। (ক)-এর নিচে ৬, ৪, ৫; (খ)-এর নিচে ৩, ২, ৫; (গ)-এর নিচে ৬, ৩, ৫ রয়েছে এবং বাকি ওপরের সবকটি ঘর খালি।
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.