Primary Mathematics chapter 8: Subtraction (11 to 20)
বিয়োগ (১১ থেকে ২০)
Primary Mathematics
Textbook pages 66-68
1 source
3,333 characters of context
Textbook (verbatim transcription): Subtraction (11 to 20)
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Printed page 66
বিয়োগ (১১ থেকে ২০)
একটি বিদ্যালয়ের আলমারিতে ১৪টি বল আছে। শিশুরা সেখান থেকে ৪টি বল নিয়ে খেলছে। আলমারিতে আর কয়টি বল আছে?
Figure
বর্ণনা: বামে ১০টি ব্লকের একটি খাড়া দল এবং পাশে ৪টি ব্লকের আরেকটি দল কমলা রঙের ফ্রেমে ঘেরা। ডানে মাঠে শিশুরা ফুটবল খেলছে।
১৪−৪= [ ১০ ]
একটি প্যাকেটে ১৭টি চকলেট ছিল। হিয়া ও সামি সেখান থেকে ১০টি চকলেট খেয়েছে। এখন কতগুলো চকলেট রইল?
Figure
বর্ণনা: পাশাপাশি সাজানো ১৭টি ব্লকের মধ্যে প্রথম ১০টি ব্লক লাল ড্যাশযুক্ত রেখায় ঘেরা।
১৭−১০= [ ]
১। বিয়োগ করি
(১) ১২−২
(২) ১৫−৫
(৩) ১৮−৮
(৪) ১৩−১০
(৫) ১৬−১০
(৬) ১৯−১০
২। করিমের ১৬টি বেলুন ছিল। সে ৬টি বেলুন বীথিকে দিল। করিমের কাছে কয়টি বেলুন রইল?
৩। রাজু দোকান থেকে ১৯টি চকলেট কিনল। এর থেকে ৯টি চকলেট তার বোনকে দিল। তার কাছে কয়টি চকলেট রইল?
৪। দিতির ১৫টি রং পেনসিল ছিল। সে ৫টি রং পেনসিল তার ছোট ভাইকে দিল। তার কাছে কয়টি রং পেনসিল রইল?
৫। একটি শ্রেণিতে ১৮ জন ছাত্র-ছাত্রী আছে। এদের মধ্যে ১০ জন ছাত্রী। শ্রেণিতে কতজন ছাত্র আছে?
Printed page 67
একটি দোকানে ১৩টি খেলনা গাড়ি ছিল। এর মধ্যে ৯টি বিক্রি হয়েছে। দোকানে কয়টি খেলনা গাড়ি রইল?
Figure
বর্ণনা: বামে ৪টি খেলনা গাড়ি এবং মাঝখানে একটি সবুজ বাক্সে ৯টি খেলনা গাড়ি রয়েছে, যেখান থেকে তীর চিহ্ন দিয়ে ডানে একজন শিশুর দিকে নির্দেশ করা হয়েছে।
[ ] − [ ] =
Figure
লেবেল: ১৩টি থেকে ১টি করে ৯টি বাদ দিই
বর্ণনা: বামে ১০টি ব্লকের মধ্যে ৯টি কাটা দাগ দেওয়া এবং ৩টি আলাদা ব্লক মিলিয়ে মোট ১৩টি ব্লক। ডানে একটি তীর চিহ্ন দিয়ে ৪টি ব্লক দেখানো হয়েছে এবং পাশে একটি ছেলে কথা বলছে।
[ ১৩ ] − [ ৯ ] = [ ]
১। বিয়োগ করি
(১) ১৪−৬
(২) ১৪−৯
(৩) ১৫−৬
(৪) ১৫−৯
(৫) ১১−৮
(৬) ১১−৫
(৭) ১২−৭
(৮) ১২−৫
(৯) ১৩−৯
(১০) ১৩−৫
(১১) ১৬−৭
(১২) ১৬−৮
Printed page 68
২। খালি ঘরে সংখ্যা বসাই
(১) ১৭−৩= [ ]
(২) ১০−২= [ ]
(৩) ১৬− [ ] =১২
(৪) ১৯− [ ] =১৩
৩। রিয়ার মা ১৩টি পেয়ারা থেকে ৪টি রিয়াকে দিল। মায়ের কাছে কয়টি পেয়ারা রইল?
৪। মিলির ১৪টি চকলেট আছে। এর থেকে ৮টি তার ছোট ভাইকে দিল। তার কাছে কয়টি চকলেট রইল?
৫। রাজু ১৫টি ডিম ও ৯টি কলা কিনল। কলা থেকে ডিম সে কয়টি বেশি কিনল?
৬। বিজয়ের কাছে ১৯টি ও অনিতার কাছে ৮টি রং পেনসিল আছে। বিজয়ের কাছে কয়টি বেশি আছে?
৭। ‘১৫ – ৭’ ছবির মাধ্যমে প্রকাশ করো।
৮। ‘১৩ – ৬’ এর জন্য একটি গল্প তৈরি করো।
নিচের যে দুইটি সংখ্যা বিয়োগ করলে ১২ হয়, তাদের পাশে গোল দাগ (○) দিই