Skip to content

Primary Mathematics chapter 10: Place Value

স্থানীয় মান

  • Primary Mathematics
  • Textbook pages 74-78
  • 1 source
  • 5,899 characters of context

Textbook (verbatim transcription): Place Value

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents11

Printed page 74

স্থানীয় মান

Figure: ছবির ফুল ও আম

বর্ণনা: বামে একটি মেয়ে ও তার পাশে কতগুলো গাঁদা ফুল এবং ডানে একটি ছেলে ও তার পাশে কতগুলো আম ছড়িয়ে আছে।

ছবির ফুল ও আম গণনা করি?

কতগুলো গণনা করেছি মনে নেই।

১০ এর দল গঠন করে গণনা করলে কেমন হয়?

Figure: ১০ এর দল গঠন করে গণনা

লেবেল: ফুল গণনা করে ১০ এর দুইটি দল ও ৪টি পেয়েছি।, আম গণনা করে দশের তিনটি দল পেয়েছি। বর্ণনা: ফুলগুলোকে ১০টির ২টি দল ও ৪টি আলাদা করে সাজানো হয়েছে এবং এর বামে বাক্সে লেখা "ফুল গণনা করে ১০ এর দুইটি দল ও ৪টি পেয়েছি।"; আমগুলোকে ১০টির ৩টি দল করে সাজানো হয়েছে এবং এর ডানে বাক্সে লেখা "আম গণনা করে দশের তিনটি দল পেয়েছি।"।

ফুল গণনা করে ১০ এর দুইটি দল ও ৪টি পেয়েছি।

আম গণনা করে দশের তিনটি দল পেয়েছি।

Printed page 75

কতগুলো ফুল ও আম আছে ব্লকের সাহায্যে গণনা করে তা সংখ্যায় লিখি।

ফুল

Figure: ফুল: ব্লকের সাহায্যে গণনা

লেবেল: দশক, একক, ২, ৪ বর্ণনা: বাম পাশে দশকের ঘরে ১০টি করে ব্লকের ২টি স্তম্ভ এবং ডান পাশে এককের ঘরে ৪টি ব্লকের ১টি স্তম্ভ। নিচে ছকে দশকের নিচে ২ এবং এককের নিচে ৪ লেখা।

দশকএকক
২৪

এখানে ২টি দশের ও ৪টি একের ব্লক আছে। দশকের স্থানে আমরা ২ লিখি এবং এককের স্থানে ৪ লিখি। সংখ্যাটি হলো ২ দশ ৪ অর্থাৎ ২৪।

আম

Figure: আম: ব্লকের সাহায্যে গণনা

লেবেল: দশক, একক, ৩, ০ বর্ণনা: বাম পাশে দশকের ঘরে ১০টি করে ব্লকের ৩টি স্তম্ভ এবং ডান পাশে এককের ঘরে কোনো ব্লক নেই। নিচে ছকে দশকের নিচে ৩ এবং এককের নিচে ০ লেখা।

দশকএকক
৩০

এখানে ৩টি দশের ও ০টি একের ব্লক আছে। তাই দশকের স্থানে ৩ এবং এককের স্থানে ০ লিখি। সংখ্যাটি হলো ৩ দশ অর্থাৎ ৩০।

সংখ্যায় লেখো

Figure: ব্লকের সাহায্যে গণনা (১)

লেবেল: দশক, একক বর্ণনা: বাম পাশে দশকের ঘরে ১০টি করে ব্লকের ২টি স্তম্ভ এবং ডান পাশে এককের ঘরে ৯টি ব্লকের ১টি স্তম্ভ।

দশকএকক

Figure: ব্লকের সাহায্যে গণনা (২)

লেবেল: দশক, একক বর্ণনা: বাম পাশে দশকের ঘরে ১০টি করে ব্লকের ৪টি স্তম্ভ এবং ডান পাশে এককের ঘরে ১টি ব্লক।

দশকএকক

Printed page 76

স্থানীয় মান ব্যবহার করে সংখ্যায় লেখো।

(১)

Figure: প্রজাপতি

বর্ণনা: ২৪টি প্রজাপতি।

দশকএকক
২৪

[ ২৪ ] টি প্রজাপতি

(২)

Figure: পেনসিল

লেবেল: ১০, ১০, ১০ বর্ণনা: ১০টি করে পেনসিলের ৩টি বান্ডিল এবং নিচে ৬টি খোলা পেনসিল।

দশকএকক

[ \quad ] টি পেনসিল

(৩)

Figure: আপেল

বর্ণনা: ৪টি সারিতে ৫টি করে ২০টি আপেল এবং নিচে ২টি আপেল, মোট ২২টি আপেল।

দশকএকক

[ \quad ] টি আপেল

২১ ও ৩৬ এর জন্য ছকে ব্লক আঁকি

(১)

Figure: ২১ এর জন্য ছকে ব্লক

লেবেল: দশক, একক, ২, ১ বর্ণনা: ছকের বাম পাশে দশকের ঘরে ১০টি করে ডট-রেখার ব্লকের ২টি স্তম্ভ এবং ডান পাশে এককের ঘরে ১টি ডট-রেখার ব্লক আঁকা আছে। নিচে ছকে দশকের নিচে ২ এবং এককের নিচে ১ লেখা।

দশকএকক
২১

(২)

Figure: ৩৬ এর জন্য ছকে ব্লক

লেবেল: দশক, একক, ৩, ৬ বর্ণনা: ছকের ভেতরের অংশ খালি (ব্লক আঁকার জন্য)। নিচে ছকে দশকের নিচে ৩ এবং এককের নিচে ৬ লেখা।

দশকএকক
৩৬

খালি ঘরে সংখ্যা লেখো।

Figure: খালি ঘরে সংখ্যা লেখো

লেবেল: দশক, একক, ২৪, ২০, ৩৭, ৭ বর্ণনা: (১) উপরে ২৪ লেখা চারকোণা ঘর থেকে দুটি রেখা নিচে দুটি বৃত্ত নির্দেশ করছে। বামের বৃত্তে ২০ (দশক নির্দেশিত তীরসহ) এবং ডানের বৃত্তটি খালি (একক নির্দেশিত তীরসহ)।
(২) উপরে ৩৭ লেখা চারকোণা ঘর থেকে দুটি রেখা নিচে দুটি বৃত্ত নির্দেশ করছে। বামের বৃত্তটি খালি এবং ডানের বৃত্তে ৭ লেখা।

(১)
    [ ২৪ ]
    ↙\swarrow   ↘\searrow
দশক →\rightarrow ( ২০ )   ( \quad ) ←\leftarrow একক

(২)
    [ ৩৭ ]
    ↙\swarrow   ↘\searrow
    ( \quad )   ( ৭ )

দশকের ঘরে যে সংখ্যা বসে
ততটি দশ প্রকাশ করে।
দশকের ঘরে ১ = ১ দশ = ১০
দশকের ঘরে ২ = ২ দশ = ২০
দশকের ঘরে ৩ = ৩ দশ = ৩০

Printed page 77

সংখ্যার তুলনা

Figure: সংখ্যার তুলনা: ১৩ ও ১৭

লেবেল: ১ দশ, ৩, ১৩, ১ দশ, ৭, ১৭ বর্ণনা: বাম পাশে ১০টি বৃত্তের একটি পিরামিড যার নিচে '১ দশ' এবং ৩টি বৃত্ত যার নিচে '৩' লেখা; নিচে সংখ্যাটি '১৩'। ডান পাশে ১০টি বৃত্তের একটি পিরামিড যার নিচে '১ দশ' এবং ৭টি বৃত্ত যার নিচে '৭' লেখা; নিচে সংখ্যাটি '১৭'।

১৩ ও ১৭ সংখ্যা দুইটির মধ্যে কোন সংখ্যাটি বেশি?

১৭ বেশি, ১৩ কম। কারণ, এককের ঘরে ৭ বেশি, ৩ কম।

দুইটি সংখ্যা তুলনা করে বেশি-কম বা কম-বেশি সংখ্যা লিখি

সংখ্যাবেশি-কমসংখ্যাবেশি-কম
১১, ১৩১৩ বেশি, ১১ কম২৬, ২৫— কম, — বেশি
১৪, ১৬— বেশি, — কম৩৮, ৩৯— কম, — বেশি
১৮, ১৭— বেশি, — কম২১, ২৪— কম, — বেশি
১৯, ২৫— বেশি, — কম১৫, ১৩— কম, — বেশি
২২, ২৫— বেশি, — কম৩২, ৩৭— কম, — বেশি

Printed page 78

বড়ো সংখ্যাতে গোল (◯\bigcirc) দাগ দিই (একটি করে দেখানো হলো)

১৩(১৬) ২৮২৫ ১৭১৯ ৩২৩৩ ২৪২১
২৫২২ ৩৪২৯ ২১১৮ ২৯২৬ ৩৫৩৯

ছোট সংখ্যাতে টিক চিহ্ন (✓\checkmark) দিই

১১১৫ ১৮১৬ ২৪২৯ ৩৭৩২ ৩৩৩০

সংখ্যা ক্রম অনুসারে সংখ্যা সাজাই

সংখ্যাকম থেকে বেশিবেশি থেকে কম
১২, ২৫, ১৮, ২৭, ২১
৩৩, ১৯, ৩৪, ৩১, ২৮
২৪, ৩৬, ১৯, ২৯, ২০
২৬, ২১, ৩০, ৩৭, ১৫

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.