Skip to content

Primary Mathematics chapter 13: Pattern

প্যাটার্ন

  • Primary Mathematics
  • Textbook pages 86-91
  • 1 source
  • 4,244 characters of context

Textbook (verbatim transcription): Pattern

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents4

Printed page 86

প্যাটার্ন

এর পরে কী হবে?

Figure

লেবেল: ব্যাট, বল, ব্যাট, বল, ব্যাট, বল বর্ণনা: তিনটি ব্যাট ও প্রতিটির পাশে একটি করে বল, একের পর এক সাজানো; শেষে একটি ফাঁকা দাগ।

ছবিতে তোমরা কী দেখতে পাচ্ছো?

ব্যাট ও বলের ছবি

ছবিতে আমি এক ধরনের মিল দেখতে পাচ্ছি।

ছবিতে আমি ব্যাট, তারপরে বল এই ধরনের সাজানো দেখছি।

এখানে কী মিল আছে?

Figure

লেবেল: বর্গ, ত্রিভুজ, বর্গ, ত্রিভুজ, বর্গ বর্ণনা: নীল রঙের বর্গ ও ত্রিভুজ একের পর এক একটি সারিতে সাজানো।

ছবিতে একটি চারকোনা একটি তিনকোনা সাজানো আছে।

তাহলে এর পরে কী হবে?

Figure

লেবেল: বর্গ, ত্রিভুজ, বর্গ, ত্রিভুজ, বর্গ বর্ণনা: নীল রঙের বর্গ ও ত্রিভুজ একের পর এক সারিতে সাজানো; শেষে একটি ফাঁকা দাগ।

Printed page 87

এর পরে কী হবে?

Figure

লেবেল: পাতা, পাতা, হলুদ ফুল, পাতা, পাতা, হলুদ ফুল, পাতা, পাতা বর্ণনা: দুটি সবুজ পাতা ও একটি হলুদ ফুল একের পর এক সারিতে সাজানো; শেষে একটি ফাঁকা দাগ।

এখানেও একটি মিল দেখতে পাচ্ছি।

২টি পাতা এরপর একটি ফুল

এ রকম মিল রেখে সাজানোকে বলে প্যাটার্ন।

তুমি আর কী কী দিয়ে এমন প্যাটার্ন বানাতে পারবে?

আমি ক, খ দিয়ে একটি প্যাটার্ন বানিয়েছি।

ক, খ, ক, খ, ক, খ

নিজের মতো কয়েকটি প্যাটার্ন বানিয়ে খালি ঘরে লেখো।

Printed page 88

এরপর কোন ফুল হবে?

Figure

লেবেল: জবা, শিউলি, জবা, শিউলি, জবা বর্ণনা: লাল জবা ফুল ও সাদা শিউলি ফুল একের পর এক সারিতে সাজানো; প্রতিটি ফুলের নিচে তার নাম লেখা।

উপরের ছবিতে জবা তারপরে শিউলি ফুল দিয়ে সাজানো হয়েছে।

অর্থাৎ জবা-শিউলি, জবা-শিউলি ... এরকম সাজানোয় একটি প্যাটার্ন তৈরি হয়েছে। অনেকটা ক, খ, ক, খ ... ... প্যাটার্নটির মতো।

জবা ফুলের পাপড়ির সংখ্যা ৫৫ আর শিউলি ফুলের পাপড়ির সংখ্যা ৬৬

ফুলের মতোই এখানে একটি সংখ্যার প্যাটার্ন তৈরি করা যায়।

৫৫ ৬৬ ৫৫ ৬৬ ৫৫ ......

নিজে নিজে সংখ্যার কিছু নতুন প্যাটার্ন তৈরি করি।

আমি সংখ্যা দিয়ে একটি প্যাটার্ন বানিয়েছি।

১২১২১২১২১ ২ ১ ২ ১ ২ ১ ২

Printed page 89

নিচের আকৃতি ব্যবহার করে প্যাটার্ন তৈরি করি এবং বলি।

Figure

বর্ণনা: বিভিন্ন রঙের বর্গ, আয়তক্ষেত্র, ত্রিভুজ, বৃত্ত ও সামান্তরিক আলাদা আলাদাভাবে আঁকা আছে।

উপরের আকৃতিগুলো ব্যবহার করে তোমার ইচ্ছেমত প্যাটার্ন তৈরি করো।

আমাদের চারপাশ থেকে এরকম আরো প্যাটার্ন খুঁজে বের করি।

রাস্তায় আমি চারকোনা সাদা কালো এমন প্যাটার্ন দেখেছি।

Figure

বর্ণনা: সাদা ও কালো রঙের সমান্তরাল তির্যক ডোরার একটি সারি, যা জেব্রা ক্রসিং দেখাচ্ছে।

ওটা জেব্রা ক্রসিং। এর উপর দিয়ে মানুষ রাস্তা পার হয়।

Printed page 90

এরপর কী হবে?

(১)

Figure

বর্ণনা: একসারিতে পাঁচটি টুপি সাজানো: নীল, লাল, নীল, লাল, নীল। শেষে ফাঁকা রেখা দেখানো হয়েছে।


(২)

Figure

বর্ণনা: একসারিতে সাতটি প্রাণী সাজানো: খরগোশ, বিড়াল, খরগোশ, বিড়াল, খরগোশ, বিড়াল, খরগোশ। শেষে ফাঁকা রেখা দেখানো হয়েছে।


এরপর কী হবে?

(১) ক খ ক খ ক খ ক ------

(২) গ ঘ গ ঘ গ ঘ গ ঘ গ ঘ ----

(৩) E F G E F G E F ------ E F G

খালি ঘরে কোন সংখ্যা হবে?

(১) ১ ২ ১ ২ ১ ২ ১ ( )

(২) ১ ৩ ৫ ১ ৩ ৫ ১ ৩ ৫ ১ ( )

(৩) ৭ ৫ ৭ ৫ ৭ ৫ ( )

(৪) ১ ৩ ১ ৩ ১ ৩ ১ ( ) ১ ৩ ( )

(৫) ২ ৪ ৬ ২ ৪ ৬ ২ ৪ ( )

(৬) ( ) ৮ ৯ ৭ ৮ ৯ ৭ ৮ ৯ ৭

Printed page 91

এরপর কী হবে?

Figure

বর্ণনা: চারটি সারিতে আকৃতির প্যাটার্ন: (১) সবুজ বর্গ, সবুজ বৃত্ত, সবুজ বর্গ, সবুজ বৃত্ত, সবুজ বর্গ, সবুজ বৃত্ত, তারপর ফাঁকা বৃত্ত; (২) নীল বর্গ, হলুদ ত্রিভুজ, নীল বর্গ, হলুদ ত্রিভুজ, নীল বর্গ, হলুদ ত্রিভুজ, নীল বর্গ, তারপর ফাঁকা বৃত্ত; (৩) নীল ত্রিভুজ, নীল বৃত্ত, নীল বর্গ, নীল ত্রিভুজ, নীল বৃত্ত, নীল বর্গ, নীল ত্রিভুজ, তারপর দুটি ফাঁকা বৃত্ত; (৪) গোলাপি বড় বর্গ ও ছোট বর্গ একসারিতে সাজানো: বড়, তারপর দুটি করে ছোট, এভাবে; শেষে একটি ছোট বর্গ ও তারপর দুটি ফাঁকা বৃত্ত।

নিচের ছবিতে কী কী প্যাটার্ন আছে খুঁজে বের করো

Figure

বর্ণনা: একটি দৃশ্যে সূর্য, রেলগাড়ি, ঘর, ত্রিভুজাকৃতি হলুদ বস্তু ও গাছ, সারিবদ্ধ নৌকা ও জাহাজ, সারিবদ্ধ গাছ, একটি জেব্রা-ক্রসিং এবং একসারি গাড়ি ও মোটরসাইকেল আঁকা আছে।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.