Skip to content

Amar Bangla Boi chapter 1: My Introduction

আমার পরিচয়

  • Amar Bangla Boi
  • Textbook pages 1-2
  • 1 source
  • 1,398 characters of context

Textbook (verbatim transcription): My Introduction

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Printed page 1

পাঠ ১

আমার পরিচয়

শুনি

বিদ্যালয় খুলেছে। আজ আমাদের নতুন ক্লাস শুরু। আবার বন্ধুদের সাথে দেখা হবে।

কী মজা, তাই না? নতুন বন্ধুরাও এসে গেছে।

চলো, এবার যার যার পরিচয় বলি।

বলি

আমার নাম।

আমার বয়স।

আমি যে শ্রেণিতে পড়ি।

আমার বিদ্যালয়ের নাম।

Printed page 2

খেলি

বন্ধুরা মিলে এবার একটা খেলা খেলি। নাম বলার খেলা। গোল হয়ে দাঁড়াই।

হাতে একটা বল নিই। নিজের নাম বলি। এরপর যে কোনো একজন বন্ধুর নাম বলি। ওই বন্ধুর হাতে বলটা দিই।

বল হাতে নিয়ে বন্ধু তার নিজের নাম বলবে। একই সাথে আরো একজন বন্ধুর নাম বলবে। যার নাম বলবে, তার হতে বলটা দেবে।

এভাবে খেলাটি চলতে থাকবে।

Figure

বর্ণনা: একটি ছেলে তার বাম হাত তুলে একটি মেয়ের দিকে তাকিয়ে আছে; মেয়েটি হাতে একটি হলুদ বই ধরে আছে এবং হাসিমুখে ছেলেটির দিকে তাকিয়ে আছে।

বলি

তোমার হাতে কী বই?

বইয়ের উপর কী লেখা?

বইটি দেখতে কেমন?

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.