Skip to content

Amar Bangla Boi chapter 2: How It Feels at School

স্কুলে কেমন লাগছে

  • Amar Bangla Boi
  • Textbook pages 3-5
  • 1 source
  • 2,227 characters of context

Textbook (verbatim transcription): How It Feels at School

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents5

Printed page 3

পাঠ ২

স্কুলে কেমন লাগছে

বলি

স্কুলে এসে তোমার কেমন লাগছে?

Figure

লেবেল: আনন্দ, অবাক, দুঃখ, মজা
বর্ণনা: চারটি শিশু আলাদা আলাদা ভাবভঙ্গিতে দেখানো হয়েছে। এক মেয়ে হাত উঁচিয়ে লাফাচ্ছে (আনন্দ); এক মেয়ে থুতনিতে আঙুল রেখে চোখ বড় করে তাকিয়ে আছে (অবাক); এক মেয়ে বসে পায়ে আঘাতের দাগসহ মুখ ভার করে আছে (দুঃখ); এক ছেলে হাত বাড়িয়ে হাসছে (মজা)।

অনেক খুশি লাগছে।

Printed page 4

বলি

কে কী করতে পছন্দ করি।

Figure

লেবেল: আমি মিতু। আমি গান গাইতে পছন্দ করি।; আমি রাজু। আমার ছবি আঁকতে ভালো লাগে।; আমি তিথি। আমি খেলতে পছন্দ করি।; আমি ঝিমিত। আমি পড়তে ভালোবাসি।
বর্ণনা: চারজন শিশু, প্রত্যেকের পাশে একটি করে বক্তব্যের বুদবুদ। উপরের বাঁদিকে মেয়েটি (মিতু) এক হাত তুলে আছে; উপরের ডানদিকে ছেলেটি (রাজু) হাত বাড়িয়ে আছে; নিচের বাঁদিকে মেয়েটি (তিথি) এক হাত বুকে রেখেছে; নিচের ডানদিকে ছেলেটি (ঝিমিত) এক পা ভাঁজ করে দাঁড়িয়ে আছে।

Printed page 5

বলি

তুমি কী কী করতে পছন্দ করো?

তোমার বন্ধুরা কে কী করতে পছন্দ করে?

Figure

বর্ণনা: চারটি শিশু পাশাপাশি দাঁড়িয়ে আছে। বাঁদিক থেকে প্রথম মেয়েটি এক হাত উঁচিয়ে আছে, দ্বিতীয় ছেলেটি হাত বাড়িয়ে আছে, তৃতীয় মেয়েটি এক হাত বুকে রেখেছে, চতুর্থ ছেলেটি এক পা ভাঁজ করে দাঁড়িয়ে আছে।

বন্ধুদের কথা শুনি

তিথি : আমি তিথি। তুমি?

ঝিমিত: আমি ঝিমিত।

তিথি : আর তুমি?

রাজু : আমি রাজু।

তিথি : ওর নাম মিতু। ভালো গান গায়।

মিতু : জানো, বিদ্যালয়ে খেলাধুলার প্রতিযোগিতা হবে ?

রাজু : গান আর ছবি আঁকার প্রতিযোগিতাও হবে।

তিথি : আমি দড়ি লাফ দেব। তুমি?

ঝিমিত: আমি ছবি আঁকব। পাহাড়ের ছবি।

মিতু : আমি একটা দেশের গান গাইব।

রাজু : আমি ছড়া বলব।

তিথি : দারুণ, খুব ভালো হবে।

মিতু : ওই যে ঘণ্টা পড়ল। চলো, ক্লাসে যাই।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.