Skip to content

Amar Bangla Boi chapter 3: My Home My Work

আমার বাড়ি আমার কাজ

  • Amar Bangla Boi
  • Textbook pages 6-6
  • 1 source
  • 1,238 characters of context

Textbook (verbatim transcription): My Home My Work

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents4

Printed page 6

পাঠ ৩

আমার বাড়ি আমার কাজ

শুনি

মা : আজ অনেক কাজ করতে হবে।
তুলি : কী কাজ, মা?
মা : ঘর-বাড়ি পরিষ্কার করতে হবে। কাপড় গোছাতে হবে।
তপু : আমিও কাজ করব।
বাবা : আজ তো বাজারেও যেতে হবে।
তপু : আমি তাহলে বাবার সাথে বাজারে যাই।
তুলি : আমি তবে মার সাথে কাজ করি।
বাবা : কী করবে?
তুলি : ঘর পরিষ্কার করব। কাপড় গোছাব।
মা : ঠিক আছে। সবাই মিলে কাজ করব।
বাবা : মিলেমিশে করলে কাজ সহজ হয়।

বলি

মা কী কী কাজের কথা বললেন?
তুলি কী কাজ করবে?
তপু কী কাজ করতে চাইল?
এ পাঠ থেকে আমরা কী শিখলাম?

ঠিকভাবে বলি

আমি ভাত খাই/খাও/খায়।
তুমি বই পড়ি/পড়ো/পড়ে।
সে বল খেলি/খেলো/খেলে।
তুলি বাজারে যাই/যাও/যায়।
বাবা কাজ করি/করো/করেন।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.