Amar Bangla Boi chapter 4: Dalimkumar and Kankabati
ডালিমকুমার ও কঙ্কাবতী
Amar Bangla Boi
Textbook pages 7-11
1 source
3,320 characters of context
Textbook (verbatim transcription): Dalimkumar and Kankabati
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Printed page 7
পাঠ ৪
ডালিমকুমার ও কঙ্কাবতী
এক ছিল রাজপুত্র। তার নাম ডালিমকুমার।
তার ছিল এক পক্ষিরাজ ঘোড়া। ঘোড়ায় চড়ে সে দেশ-বিদেশে ঘুরে বেড়াত।
একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো। সে অনেক ক্লান্ত বোধ করল। সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল।
ওই গাছে থাকত ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমি। তারা কথা বলছিল।
Printed page 8
Figure
লেবেল: রাজকন্যা কঙ্কাবতীর কী হয়েছে জানো? ; কী হয়েছে?
বর্ণনা: ব্যাঙ্গমা ও ব্যাঙ্গমি গাছের ডালে বসে আছে। ডালিমকুমার তাদের দিকে তাকিয়ে আঙুল দিয়ে দেখাচ্ছে। দুজনের কথা বলার বুদবুদে লেখা আছে।
Figure
লেবেল: সে এখন রাক্ষসপুরীতে বন্দি। ; কী সর্বনাশ!
বর্ণনা: ব্যাঙ্গমা ও ব্যাঙ্গমি গাছের ডালে বসে আছে। ডালিমকুমার মাটিতে ঘুমন্ত অবস্থায় শুয়ে আছে এবং ঘুম ভেঙে সেখানে দেখছে। কঙ্কাবতী বিছানায় শুয়ে আছে।
ডালিমকুমারের ঘুম ভেঙে গেল।
রাক্ষসপুরী অনেক দূরে। সাত সাগর তেরো নদীর ওপারে।
Figure
লেবেল: কঙ্কাবতীকে বাঁচাতে হবে...
বর্ণনা: ডালিমকুমার পক্ষিরাজ ঘোড়ায় চড়ে সমুদ্রের ওপর দিয়ে ছুটছে। চিন্তার বুদবুদে লেখা আছে।
তখন রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে। কিছুতেই তার ঘুম ভাঙে না।
ডালিমকুমার দেখতে পেল কঙ্কাবতীর মাথার কাছে রুপার কাঠি। আর পায়ের কাছে সোনার কাঠি।
Figure
লেবেল: কী সর্বনাশ! এখনি তো রাক্ষস চলে আসবে।
বর্ণনা: ডালিমকুমার কঙ্কাবতীর পাশে ঝুঁকে আছে। কঙ্কাবতী চোখ বড় বড় করে হাত বুকের কাছে রেখে জেগে উঠেছে।
তখন ডালিমকুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো। আর পায়ের কাছে নিয়ে এলো রুপার কাঠি।
অমনি কঙ্কাবতী জেগে উঠল।
Printed page 10
Figure
লেবেল: হাঁউ মাঁউ খাঁউ
বর্ণনা: একটি গোলাপি রঙের রাক্ষস ঘরে ঢুকছে। ডালিমকুমার তরবারি হাতে রাক্ষসের দিকে এগিয়ে যাচ্ছে এবং কঙ্কাবতী ভয়ে হাত তুলে আছে।
ঠিক তখনি রাক্ষস ঘরে ঢুকল।
সাথে সাথে ডালিমকুমার তরবারি বের করল।
Figure
লেবেল: এভাবে রাক্ষস মারা যাবে না!
বর্ণনা: কঙ্কাবতী হাত তুলে কথা বলছে। তার পেছনে রাক্ষসের ছায়া দেখা যাচ্ছে।
কঙ্কাবতী বলল, রাক্ষসের প্রাণ আছে একটা টিনের কৌটার ভেতরে।
ডালিমকুমার জানে না সেই কৌটা কোথায়।
Printed page 11
Figure
লেবেল: তোমার তরবারি আমার কাছে দাও।
বর্ণনা: কঙ্কাবতী ডালিমকুমারের দিকে ফিরে হাত বাড়িয়ে আছে। ডালিমকুমার তার পাশে দাঁড়িয়ে আছে।
কঙ্কাবতীর ছিল অনেক সাহস।
সে তখন পালঙ্কের নিচ থেকে একটা কৌটা বের করল।
Figure
লেবেল: ঘ্যাচাং
বর্ণনা: কঙ্কাবতী তরবারি দিয়ে একটি ভ্রমরের দিকে আঘাত করছে। ভ্রমরটি কৌটা থেকে বেরিয়ে এসেছে। শব্দ বোঝাতে লাল রঙের বিস্ফোরণ-চিহ্নে লেখা আছে।
কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা ভ্রমর। তখন কঙ্কাবতী তরবারি দিয়ে দিয়ে ভ্রমরটাকে কেটে ফেলল।
তারপর?
তারপর ডালিমকুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে।