Skip to content

Amar Bangla Boi chapter 8: Story of Lion and Mouse

সিংহ আর ইঁদুরের গল্প

  • Amar Bangla Boi
  • Textbook pages 18-19
  • 1 source
  • 1,852 characters of context

Textbook (verbatim transcription): Story of Lion and Mouse

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents2

Printed page 18

পাঠ ৮

সিংহ আর ইঁদুরের গল্প

এক বনে এক বড়ো সিংহ বাস করত। একদিন সে ঘুমিয়ে ছিল। গভীর ঘুম। তখন তার পাশে একটি ছোটো ইঁদুর খেলা করছিল। খেলা করতে করতে সে সিংহের নাকের ভিতর ঢুকে গেল। সাথে সাথে সিংহের ঘুম ভেঙে গেল। সে খুব রেগে গেল। তারপর থাবা দিয়ে খপ করে ইঁদুরটাকে ধরে ফেলল।

সিংহ বলল, আমি হলাম বনের রাজা। তোর এত বড়ো সাহস, আমার ঘুম ভাঙিয়ে দিস! এখনি তোকে মেরে ফেলব।

Printed page 19

ইঁদুরটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমার ভুল হয়েছে। আমি ছোটো। আমাকে মারবেন না। একদিন আমি আপনার উপকারও করতে পারি।

এই কথা শুনে সিংহটি হাসতে হাসতে বলল, তুই এত পুঁচকে জীব! তুই আমার কী উপকার করবি?

এই বলে সে ইঁদুরটাকে ছেড়ে দিল।

এরপর অনেকদিন চলে গেছে। একদিন ইঁদুরটি সিংহের গর্জন শুনতে পেল। সে ভাবল, নিশ্চয়ই সিংহটা কোনো বিপদে পড়েছে। সে ছুটতে ছুটতে সেখানে গেল। গিয়ে দেখল, সিংহটি একটা জালের ফাঁদে আটকা পড়েছে।

সে সিংহকে বলল, মহারাজ ভয় পাবেন না। আমি এখনই জাল কেটে দিচ্ছি।

এই বলে সে জালের দড়িগুলো কুট কুট করে কেটে দিল। আর সাথে সাথে সিংহটি মুক্তি পেল।

মুক্তি পেয়ে সিংহটি খুব খুশি হলো। সে ইঁদুরকে বলল, ছোটোরাও বড়োদের অনেক উপকার করতে পারে।

এরপর সিংহ আর ইঁদুর দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেল।

বলি

১. সিংহের ঘুম ভেঙে গেল কেন?
২. বনের রাজা কে?
৩. কে জালের ফাঁদে আটকা পড়েছিল?
৪. সিংহকে কে বাঁচাল?
৫. ইঁদুর কীভাবে সিংহকে বাঁচাল?

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.