Amar Bangla Boi chapter 14: Various Kinds of Writing
নানা রকম লেখা
Amar Bangla Boi
Textbook pages 28-29
1 source
1,934 characters of context
Textbook (verbatim transcription): Various Kinds of Writing
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Printed page 28
পাঠ ১৪
নানা রকম লেখা
রাস্তায় নানা ধরনের লেখা থাকে। ঝিমিত সেগুলো পড়ে খুব মজা পায়।
Figure
লেবেল: আমি বাংলায় গান গাই; আমি বাংলার গান গাই
বর্ণনা: হাতে লেখা দুই লাইনের নমুনা; উপরের লাইনে "আমি বাংলায় গান গাই" এবং নিচের লাইনে "আমি বাংলার গান গাই" লেখা।
হাতের লেখা নানা রকম হয়। কেউ লেখে বাঁকা করে। কারো লেখা গোল গোল। ঝিমিত সুন্দর করে লেখে।
ঝিমিত দেখেছে, কম্পিউটারে লেখা যায়। বাবা মোবাইলে লিখতে পারেন। মোবাইলে পড়া যায়। মা খবর পড়েন।
Figure
লেবেল: [অস্পষ্ট]; Message
বর্ণনা: একটি মোবাইল ফোনের পর্দায় বার্তা-আদান প্রদানের একটি অ্যাপ দেখানো হয়েছে; পর্দার নিচে কিবোর্ড।
Figure
লেবেল: আমার সোনার বাংলা; বাংলাদেশের জাতীয় সংগীত
বর্ণনা: একটি সবুজ পতাকা হাতে এক ব্যক্তি মাঠের মধ্যে দৌড়াচ্ছে; পতাকার মাঝে লাল বৃত্ত।
টিভির পর্দায় কত রকম লেখা দেখা যায়। একদিন ঝিমিত টিভির পর্দায় 'আমার সোনার বাংলা' লেখা দেখল।
স্কুলের পাশের দোকানের নাম মামার দোকান। ঝিমিত হাতে লেখা সাইন বোর্ডটা পড়ে। বেশ মজার নাম, তাই না?
Figure
লেবেল: মামার দোকান; এখানে বই, কাগজ, কলম ও খাতা পাওয়া যায়।
বর্ণনা: হাতে লেখা একটি সাইনবোর্ড; নিচে খোলা বই ও কয়েকটি বই দেখানো হয়েছে।
Printed page 29
পড়ি ও লিখি
কাঁঠাল আমাদের জাতীয় ফল।
সত্য কথা বলি, নম্র হয়ে চলি।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া