Skip to content

Amar Bangla Boi chapter 15: Joy of Work

কাজের আনন্দ

  • Amar Bangla Boi
  • Textbook pages 30-32
  • 1 source
  • 1,891 characters of context

Textbook (verbatim transcription): Joy of Work

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents6

Printed page 30

পাঠ ১৫

কাজের আনন্দ

নবকৃষ্ণ ভট্টাচার্য

মৌমাছি, মৌমাছি
কোথা যাও নাচি নাচি
দাঁড়াও না একবার ভাই।

ওই ফুল ফোটে বনে
যাই মধু আহরণে
দাঁড়াবার সময় তো নাই।

Printed page 31

ছোটো পাখি, ছোটো পাখি
কিচিমিচি ডাকি ডাকি
কোথা যাও, বলে যাও শুনি।

এখন না কব কথা
আনিয়াছি তৃণলতা
আপনার বাসা আগে বুনি।

পিপীলিকা, পিপীলিকা
দলবল ছাড়ি একা
কোথা যাও, যাও ভাই বলি।

শীতের সঞ্চয় চাই
খাদ্য খুঁজিতেছি তাই
ছয় পায়ে পিলপিল চলি।

শব্দ শিখি

আহরণ – সংগ্রহ করা। তৃণলতা – ঘাস ও লতা। বুনি – বানাই। সঞ্চয় – জমা। খাদ্য – খাবার।

অভিনয় করে কবিতাটি আবৃত্তি করি

ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই

১. মৌমাছি _______________ আহরণ করে।
২. ছেলেমেয়েরা _______________ যাচ্ছে।
৩. শালিকগুলো _______________ করছে।
৪. গাছের মধ্যে _______________ বাসা।
৫. _______________ দল বেঁধে চলে।

কিচির মিচির
মধু
পিপীলিকা
নেচে নেচে
পাখির

Printed page 32

দাগ টেনে মিল করি

ছোটো পাখি

পিপীলিকা

কৃষক

মৌমাছি

মাঝি

Figure

বর্ণনা: ওপর থেকে নিচে পাঁচটি ছবি: দুটি মৌমাছি; কাঁধে লাঠি নিয়ে দাঁড়ানো একজন মানুষ; একটি পিঁপড়া; একটি নৌকায় মাঝি ও ছাউনির নিচে কয়েকজন মানুষ; একটি পাখি, যার ঠোঁটে তৃণ।

বলি

১. মৌমাছি কেন বনে যায়?
২. ছোটো পাখি কীভাবে ডাকে?
৩. ছোটো পাখি তৃণলতা দিয়ে কী বানাবে?
৪. পিপীলিকা কীভাবে চলে?
৫. কে শীতের সঞ্চয় খুঁজছে?

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.