বর্ণনা: একটি ব্যস্ত শহরের রাস্তা। দুই পাশে উঁচু আধুনিক ভবন ও একটি লাল রঙের পুরোনো ভবন। রাস্তায় বাস, ট্রাক, গাড়ি ও অনেক মানুষ; ডান দিকের ফুটপাথে একটি সবুজ গাছে ঢাকা ছাদ দেখা যাচ্ছে।
আমিন গ্রামে থাকে। শহরে এসে সে অবাক হয়ে গেল। শহরে এত গাড়ি, আর এত মানুষ! চারদিকে কত রকমের দোকান। শহরে কত কিছু যে রয়েছে!
আমিন এসেছে ওর ফুপুর বাড়ি। আমিনের ফুপু বড়ো একটা দালানে থাকেন। সেই দালানে আরো অনেক পরিবার থাকে।
আমিনের ফুপাতো বোন তিথি ।আমিন আর তিথিকে নিয়ে ফুপু একদিন চিড়িয়াখানায় গেলেন। আমিন সেখানে বাঘ, হরিণ, জিরাফসহ অনেক প্রাণী দেখল। আরেক দিন তাদের নিয়ে ফুপু শিশুপার্কে গেলেন। শিশুপার্কে ঘুরতে আমিনের অনেক ভালো লাগল।
Printed page 36
এর কয়েক মাস পরের ঘটনা। তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল। তিথির মামা গ্রামে থাকেন। তাঁদের বাড়ির পাশে পুকুর। পুকুরে অনেক হাঁস ভেসে বেড়ায় আর প্যাঁক প্যাঁক করে ডাকে। দেখে তিথির আনন্দ হয়।
তিথির মামাতো ভাই আমিন। আমিন তিথিকে নিয়ে কুমোরপাড়ায় যায়। কুমোররা মাটি দিয়ে হাঁড়ি-পাতিল ও পুতুল বানায়। তিথি মাটি দিয়ে হাঁড়ি বানানোর চেষ্টা করে।
গ্রামে কত গাছ! গাছে গাছে কত পাখি! রাস্তার দুপাশে ফসলের খেত। সেখানে চাষি চাষ করে। গ্রামের পরিবেশ তিথির দারুণ ভালো লাগে।
আমিনদের গ্রাম এক রকম। তিথিদের শহর আরেক রকম।
Figure
বর্ণনা: একটি গ্রামের দৃশ্য। বাঁ দিকে খড়ের চালের মাটির ঘর এবং একটি বড় গাছ; গাছের পাশে এক নারী ও একটি ছোট মেয়ে রাস্তায় হাঁটছে। ডান দিকে ধানখেতে কয়েকজন মানুষ কাজ করছে; পাশে একটি ঝুড়ি ও মাটির স্তূপ।
শব্দ শিখি
চিড়িয়াখানা – যেখানে দেখানোর জন্য পশুপাখি রাখা হয়। শিশুপার্ক – শিশুদের বিনোদনের জায়গা। কুমোর – যারা মাটি দিয়ে জিনিস বানায়। চাষি – যারা চাষ করে।
Printed page 37
বাক্য লিখি
শহর ______________________________________________
এর কয়েক ____________ পরের ঘটনা। তিথি মার ____________ মামার বাড়িতে বেড়াতে গেল। তিথির মামা ____________ থাকেন। তাঁদের বাড়ির পাশে ____________। সেখানে হাঁস ____________ করে ঘুরে বেড়ায়। দেখে তিথির ____________ হয়।
বলি ও লিখি
১. আমিন শহরের কী কী দেখে অবাক হয়েছে?
২. তিথির কেন গ্রাম ভালো লাগে?
৩. গ্রাম ও শহরের মিল অমিল বলি।