প্রজাপতি
কাজী নজরুল ইসলাম
প্রজাপতি! প্রজাপতি! কোথায় পেলে ভাই!
এমন রঙিন পাখা!
টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকাবাঁকা
কোথায় পেলে এমন রঙিন পাখা!
তুমি টুলটুলে বন-ফুলে মধু খাও,
মোর বন্ধু হয়ে সেই মধু দাও, মধু দাও,
দাও পাখা দাও সোনালি-রুপালি পরাগ-মাখা।
কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা ॥
(অংশবিশেষ)
শব্দ শিখি
পাখা – ডানা। সোনালি – সোনার মতো রং। পরাগ – ফুলের রেণু।
Printed page 39
ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গায় বসাই
১. রুমি ________________ লাল জামা পরেছে। বনে
২. ফুলে ফুলে ________________ উড়ছে। প্রজাপতি
৩. ________________ কত রঙের ফুল ফুটেছে। টুকটুকে
দাগ টেনে মিল করি
টুকটুকে
টুলটুলে
রঙিন
পাখা
লাল
বন-ফুল
বলি ও লিখি
১. প্রজাপতির পাখা কেমন?
২. প্রজাপতি কোথা থেকে মধু খায়?
৩. কবি প্রজাপতির কাছ থেকে কী কী চেয়েছেন?
মিলিয়ে মিলিয়ে শব্দ লিখি
আঁকাবাঁকা ফাঁকা ফাঁকা
ফুলে ফুলে ________________
বনে বনে ________________
হেসে হেসে ________________