Skip to content

Amar Bangla Boi chapter 21: Six Seasons

ছয় ঋতু

  • Amar Bangla Boi
  • Textbook pages 43-47
  • 1 source
  • 3,449 characters of context

Textbook (verbatim transcription): Six Seasons

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents13

Printed page 43

পাঠ ২১

ছয় ঋতু

বাংলাদেশ ছয় ঋতুর দেশ। প্রতি দুই মাস নিয়ে এক ঋতু। একেক ঋতুর একেক রকম রূপ। ছয়টি ঋতুকে বলা হয় ষড়ঋতু।

গ্রীষ্ম

বাংলা বছরের প্রথম দুই মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ। এই দুই মাস নিয়ে গ্রীষ্ম ঋতু। এ সময় খুব গরম পড়ে। খাল-বিল শুকিয়ে যায়। মাঝে মাঝে কালবৈশাখি ঝড় হয়। এ ঋতুতে আম, জাম, কাঁঠাল পাকে।

বর্ষা

আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষা ঋতু। এ সময় আকাশে কালো মেঘ জমে। ঝরঝর করে বৃষ্টি ঝরে। খাল-বিল পানিতে ভরে যায়। ব্যাঙ ডাকে। এ ঋতুতে কদম ও দোলনচাঁপা ফোটে ।

Printed page 44

শরৎ

ভাদ্র ও আশ্বিন মাস মিলে শরৎ ঋতু। এ ঋতুতে আকাশ নীল থাকে। আকাশে তুলার মতো সাদা মেঘ ভেসে বেড়ায় । নদীর ধারে কাশফুল ফোটে।

হেমন্ত

কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে হেমন্ত ঋতু। মাঠে দোলে সোনালি পাকা ধান। এ ঋতুতে নবান্ন উৎসব হয়। তৈরি হয় মজার মজার পিঠা-পায়েস।

Printed page 45

শীত

পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু। সকালে চারদিক ঢাকা থাকে কুয়াশায়। প্রকৃতিতে শীত নামে। এ ঋতুতে পাওয়া যায় তাজা শাকসবজি। শীতে গাছের পাতা ঝরে পড়ে।

বসন্ত

বছরের শেষ দুই মাস ফাল্গুন ও চৈত্র। এই দুই মাস নিয়ে বসন্ত ঋতু। প্রকৃতি তখন ফুলে ফুলে সাজে। কোকিল ডাকে। এ ঋতু সবচেয়ে রঙিন। তাই বসন্তকে বলা হয় ঋতুর রাজা।

Printed page 46

শব্দ শিখি

ষড় – ছয়। কালবৈশাখি – বৈশাখ মাসের ঝড়। নবান্ন – পিঠা-পায়েস খাওয়ার উৎসব। কুয়াশা – বাতাসে ভাসা পানির কণা।

লিখি

কোনটি কোন ঋতু তা ছবির নিচে লিখি

Figure

বর্ণনা: হলুদ বর্ডারের ছবি। মাঠে দুজন মানুষ ধান কাটছে, একজন মানুষ মাথায় ধানের বোঝা নিয়ে যাচ্ছে, এবং দূরে একটি নৌকা দেখা যাচ্ছে।

Figure

বর্ণনা: নীল বর্ডারের ছবি। সাদা মেঘে ভরা আকাশের নিচে সবুজ ধানগাছ, এবং একটি নৌকা।

Figure

বর্ণনা: লাল বর্ডারের ছবি। একটি ছেলে ও একটি মেয়ে ওপরের দিকে তাকিয়ে আছে; মেয়েটি নীল পোশাক পরা। পেছনে সবুজ গাছ ও একটি সাদা পাখি উড়ছে।

Figure

বর্ণনা: ধূসর বর্ডারের ছবি। একটি তালগাছ ও কয়েকটি শুকনো গাছ; নিচে ঘরবাড়ি, নদীতে একটি নৌকা এবং সামনে দুজন শিশু।

Figure

বর্ণনা: কমলা বর্ডারের ছবি। হলুদ আকাশে সূর্য, ডানদিকে গাঢ় রঙের গাছ ও মেঘ; নিচে একটি সাদা গরু ও একজন মানুষ।

Figure

বর্ণনা: কালো বর্ডারের ছবি। ঝরঝর বৃষ্টি পড়ছে; একটি নৌকায় টুপি পরা একজন মানুষ এবং আরেকজন মানুষ দেখা যাচ্ছে।

মাস ও ঋতুর নাম লিখি

বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস মিলে হয় _______________ ঋতু।

_______________ ও _______________ এই দুই মাস মিলে হয় বর্ষা ঋতু।

ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় _______________ ঋতু।

কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হয় _______________ ঋতু।

পৌষ ও মাঘ এই দুই মাস মিলে হয় _______________ ঋতু।

_______________ ও _______________ মাস মিলে হয় বসন্ত ঋতু।

Printed page 47

বলি ও লিখি

১. কোন ঋতুতে কালবৈশাখি ঝড় হয়?

২. বর্ষাকালে কী কী ফুল ফোটে?

৩. কোন ঋতুতে কাশফুল ফোটে?

৪. হেমন্ত ঋতুতে কোন উৎসব হয়?

৫. গাছের পাতা ঝরে কোন ঋতুতে?

৬. বসন্ত ঋতুকে কেন ঋতুর রাজা বলা হয়?

আমার প্রিয় ঋতু নিয়ে তিনটি বাক্য লিখি

।

তালিকা করি

মার কাছে শুনে নাম লিখি।

পিঠার নামসবজির নাম

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.