Skip to content

Amar Bangla Boi chapter 23: Our Small River

আমাদের ছোটো নদী

  • Amar Bangla Boi
  • Textbook pages 50-51
  • 1 source
  • 1,466 characters of context

Textbook (verbatim transcription): Our Small River

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents7

Printed page 50

পাঠ ২৩

আমাদের ছোটো নদী

রবীন্দ্রনাথ ঠাকুর

আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে,
বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে।
পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি,
দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।

চিকচিক করে বালি, কোথা নাই কাদা,
এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা।
কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক,
রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক।

(অংশবিশেষ)

Printed page 51

শব্দ শিখি

হাঁটুজল – হাঁটু সমান পানি। ধার – তীর। ঢালু – নিচু। সেথা – সেখানে।
ঝাঁক – দল। থেকে থেকে – একটু পরপর। হাঁক – ডাক।

শব্দ দিয়ে বাক্য বানাই

নদী –
ছোটো –
বৈশাখ –
সাদা –
ঝাঁক –

কবিতাটি আবৃত্তি করি ও দেখে দেখে লিখি

বলি ও লিখি

১. কোন মাসে নদীতে হাঁটুজল থাকে?
২. শালিকের ঝাঁক কোথায় কিচিমিচি করে?
৩. কাশবন দেখতে কেমন?

পরের চরণ লিখি

আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে,
______________________________।

চিকচিক করে বালি, কোথা নাই কাদা,
______________________________।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.