Skip to content

Amar Bangla Boi chapter 26: Freedom Fighters

মুক্তিসেনা

  • Amar Bangla Boi
  • Textbook pages 56-57
  • 1 source
  • 1,355 characters of context

Textbook (verbatim transcription): Freedom Fighters

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents4

Printed page 56

পাঠ ২৬

মুক্তিসেনা

সুকুমার বড়ুয়া

ধন্য সবাই ধন্য
অস্ত্র ধরে যুদ্ধ করে
মাতৃভূমির জন্য ।

ধরল যারা জীবন বাজি
হলেন যারা শহিদ গাজি
লোভের টানে হয়নি যারা
ভিনদেশিদের পণ্য ।

দেশের তরে ঝাঁপিয়ে পড়ে
শক্ত হাতে ঘায়েল করে
সব হানাদার সৈন্য –
ধন্য ওরাই ধন্য ।

(অংশবিশেষ)

Printed page 57

শব্দ শিখি

মুক্তিসেনা – মুক্তিযোদ্ধা। অস্ত্র – যুদ্ধ করার হাতিয়ার। মাতৃভূমি – স্বদেশ। জীবন বাজি – জীবনের মায়া না করা। শহিদ – দেশের জন্য যুদ্ধ করে যাঁরা জীবন দেন। গাজি – যুদ্ধ করে যাঁরা জয়ী হয়ে ফেরেন। ভিনদেশি – অন্য দেশের। পণ্য – কেনা যায় এমন জিনিস। ঘায়েল করা – পরাজিত করা। হানাদার – আক্রমণকারী।

বলি ও লিখি

১. অস্ত্র ধরে যুদ্ধ করল কারা?
২. মুক্তিসেনারা কেন যুদ্ধ করল?
৩. কাদের শহিদ বলে?
৪. হানাদার কারা?

কবিতাটি বলি ও লিখি

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.