Skip to content

Amar Bangla Boi chapter 28: In the School Field

স্কুলের মাঠে

  • Amar Bangla Boi
  • Textbook pages 60-61
  • 1 source
  • 1,899 characters of context

Textbook (verbatim transcription): In the School Field

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Printed page 60

পাঠ ২৮

স্কুলের মাঠে

স্কুলে খেলাধুলার প্রতিযোগিতা হবে। সবাই খেলার মাঠে জড়ো হলো। তিথি খুব খুশি। তার খেলতে ভালো লাগে। শিক্ষক বললেন, চলো কিছু খেলার সাথে পরিচিতি হই।

Figure: দৌড়

বর্ণনা: চারজন শিশু দৌড়াচ্ছে।

Figure: দড়ি লাফ

বর্ণনা: দুইজন শিশু দড়ি লাফ দিচ্ছে; একজনের হাতে দড়ির দুই প্রান্ত ধরা।

Figure: দীর্ঘ লাফ

বর্ণনা: একজন শিশু মাটিতে শরীর প্রসারিত করে দীর্ঘ লাফ দিচ্ছে; পেছনে কয়েকজন দর্শক।

Figure: মোরগ লড়াই

বর্ণনা: দুইজন শিশু এক পায়ে ভর দিয়ে একে অপরের সাথে ধাক্কাধাক্কি করছে।

Printed page 61

Figure: বিস্কুট দৌড়

বর্ণনা: তিনজন শিশু মাথার ওপর ঝুলানো বিস্কুটের দিকে দৌড়াচ্ছে বা লাফ দিচ্ছে।

Figure: বল নিক্ষেপ

বর্ণনা: কয়েকজন শিশু একটি লাল বল ছোড়াছুড়ি করছে; একজন শিশু বলটি উঁচুতে ছুড়ছে।

শিক্ষক বললেন, এবার নিচের ছকটি দেখো। খেলায় অংশ নেওয়ার জন্য ছকটি পূরণ করো।

ক্রীড়া প্রতিযোগিতা
প্রতিযোগীর নাম
শ্রেণি
শাখা
রোল
কোন কোন খেলায় অংশ নিতে চাও?টিক চিহ্ন দাও
☐ দৌড়        ☐ মোরগ লড়াই
☐ দড়ি লাফ        ☐ বিস্কুট দৌড়
☐ দীর্ঘ লাফ        ☐ বল নিক্ষেপ

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.