Skip to content

Amar Bangla Boi chapter 29: Playing with Sentences

বাক্য নিয়ে খেলা

  • Amar Bangla Boi
  • Textbook pages 62-62
  • 1 source
  • 1,145 characters of context

Textbook (verbatim transcription): Playing with Sentences

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Printed page 62

পাঠ ২৯

বাক্য নিয়ে খেলা

নদী শব্দটি দিয়ে ঝিমিত একটি বাক্য বলল। বাক্যটি হলো – নদীর কূলে নৌকা ভাসে। ঝিমিত এরপর মিলিকে বলল, নৌকা দিয়ে একটি বাক্য বলো।

মিলি বলল, নৌকায় করে বাড়িতে যাই। তারপর মিলি বাড়ি দিয়ে রাফিকে একটি বাক্য বলতে বলল।

রাফি বলল, বাড়িটা অনেক পুরনো। রাফি এবার তিথিকে পুরনো শব্দ দিয়ে বাক্য বলতে বলল।

ঝিমিতদের মতো করে আমরাও খেলাটি চালিয়ে যেতে পারি।

Figure

বর্ণনা: কয়েকজন শিক্ষার্থী মাটিতে বসে গল্প ও খেলায় মগ্ন; একজন হাত তুলে কথা বলছে, অন্যরা তার দিকে তাকিয়ে আছে। বাঁ পাশের নিচে একটি লম্বা লাঠি আড়াআড়ি পড়ে আছে।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.