Primary Mathematics chapter 1: Numbers and Place Value
সংখ্যা ও স্থানীয় মান
- Primary Mathematics
- Textbook pages 1-39
- 1 source
- 28,435 characters of context
Textbook (verbatim transcription): Numbers and Place Value
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents21ShowHide
- সংখ্যা ও স্থানীয় মান
- সংখ্যা পড়ি ও কথায় লিখি (২১ থেকে ১০০)
- নিজে করি
- গণনা
- নিজে করি
- নিজে করি
- সংখ্যার তুলনা
- নিজে করি
- স্থানীয় মান
- নিজে করি
- সংখ্যার তুলনা (স্থানীয় মানের সাহায্যে)
- দুটি সংখ্যার তুলনা
- নিজে করি
- জোড়-বিজোড় সংখ্যা ও সংখ্যা প্যাটার্ন
- জোড় ও বিজোড় এর ধারণা
- অনুশীলন
- সংখ্যা প্যাটার্ন
- নিজে করি
- ক্রমবাচক সংখ্যা
- ক্রমবাচক সংখ্যা (১ম – ৫ম)
- ক্রমবাচক সংখ্যা (৬ষ্ঠ–১০ম)
Printed page 1
প্রথম অধ্যায়
সংখ্যা ও স্থানীয় মান
সংখ্যা পড়ি ও কথায় লিখি (২১ থেকে ১০০)
ব্লকগুলো গণনা করে সংখ্যাটি পড়ি ও কথায় লিখি
| গণনা করি | পড়ি (অঙ্কে) | পড়ি (কথায়) | কথায় লিখি |
|---|---|---|---|
| ১০ এর ব্লক ২টি ও ১ এর ব্লক ১টি | ২১ | একুশ | একুশ |
| ১০ এর ব্লক ২টি ও ১ এর ব্লক ২টি | ২২ | বাইশ | |
| ১০ এর ব্লক ২টি ও ১ এর ব্লক ৩টি | ২৩ | তেইশ | |
| ১০ এর ব্লক ২টি ও ১ এর ব্লক ৪টি | ২৪ | চব্বিশ |
Printed page 2
| গণনা করি | পড়ি (অঙ্কে) | পড়ি (কথায়) | কথায় লিখি |
|---|---|---|---|
| ১০ এর ব্লক ২টি ও ১ এর ব্লক ৫টি | ২৫ | পঁচিশ | |
| ১০ এর ব্লক ২টি ও ১ এর ব্লক ৬টি | ২৬ | ছাব্বিশ | |
| ১০ এর ব্লক ২টি ও ১ এর ব্লক ৭টি | ২৭ | সাতাশ | |
| ১০ এর ব্লক ২টি ও ১ এর ব্লক ৮টি | ২৮ | আঠাশ | |
| ১০ এর ব্লক ২টি ও ১ এর ব্লক ৯টি | ২৯ | ঊনত্রিশ | |
| ১০ এর ব্লক ৩টি | ৩০ | ত্রিশ |
Printed page 3
| গণনা করি | পড়ি (অঙ্কে) | পড়ি (কথায়) | কথায় লিখি |
|---|---|---|---|
| ১০ এর ব্লক ৩টি ও ১ এর ব্লক ১টি | ৩১ | একত্রিশ | |
| ১০ এর ব্লক ৩টি ও ১ এর ব্লক ২টি | ৩২ | বত্রিশ | |
| ১০ এর ব্লক ৩টি ও ১ এর ব্লক ৩টি | ৩৩ | তেত্রিশ | |
| ১০ এর ব্লক ৩টি ও ১ এর ব্লক ৪টি | ৩৪ | চৌত্রিশ | |
| ১০ এর ব্লক ৩টি ও ১ এর ব্লক ৫টি | ৩৫ | পঁয়ত্রিশ | |
| ১০ এর ব্লক ৩টি ও ১ এর ব্লক ৬টি | ৩৬ | ছত্রিশ |
Printed page 4
| গণনা করি | পড়ি (অঙ্কে) | পড়ি (কথায়) | কথায় লিখি |
|---|---|---|---|
| ১০ এর ব্লক ৩টি ও ১ এর ব্লক ৭টি | ৩৭ | সাঁইত্রিশ | |
| ১০ এর ব্লক ৩টি ও ১ এর ব্লক ৮টি | ৩৮ | আটত্রিশ | |
| ১০ এর ব্লক ৩টি ও ১ এর ব্লক ৯টি | ৩৯ | ঊনচল্লিশ | |
| ১০ এর ব্লক ৪টি | ৪০ | চল্লিশ | |
| ১০ এর ব্লক ৪টি ও ১ এর ব্লক ১টি | ৪১ | একচল্লিশ | |
| ১০ এর ব্লক ৪টি ও ১ এর ব্লক ২টি | ৪২ | বিয়াল্লিশ |
Printed page 5
| গণনা করি | পড়ি (অঙ্কে) | পড়ি (কথায়) | কথায় লিখি |
|---|---|---|---|
| ১০ এর ব্লক ৪টি ও ১ এর ব্লক ৩টি | ৪৩ | তেতাল্লিশ | |
| ১০ এর ব্লক ৪টি ও ১ এর ব্লক ৪টি | ৪৪ | চুয়াল্লিশ | |
| ১০ এর ব্লক ৪টি ও ১ এর ব্লক ৫টি | ৪৫ | পঁয়তাল্লিশ | |
| ১০ এর ব্লক ৪টি ও ১ এর ব্লক ৬টি | ৪৬ | ছেচল্লিশ | |
| ১০ এর ব্লক ৪টি ও ১ এর ব্লক ৭টি | ৪৭ | সাতচল্লিশ | |
| ১০ এর ব্লক ৪টি ও ১ এর ব্লক ৮টি | ৪৮ | আটচল্লিশ |
Printed page 6
| গণনা করি | পড়ি (অঙ্কে) | পড়ি (কথায়) | কথায় লিখি |
|---|---|---|---|
| ১০ এর ব্লক ৪টি ও ১ এর ব্লক ৯টি | ৪৯ | উনপঞ্চাশ | |
| ১০ এর ব্লক ৫টি | ৫০ | পঞ্চাশ |
৫১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলো পড়ি ও কথায় লিখি
| ৫১ | একান্ন | ৬১ | একষট্টি | ৭১ | একাত্তর | ৮১ | একাশি | ৯১ | একানব্বই |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| ৫২ | বায়ান্ন | ৬২ | বাষট্টি | ৭২ | বাহাত্তর | ৮২ | বিরাশি | ৯২ | বিরানব্বই |
| ৫৩ | তিপ্পান্ন | ৬৩ | তেষট্টি | ৭৩ | তিয়াত্তর | ৮৩ | তিরাশি | ৯৩ | তিরানব্বই |
| ৫৪ | চুয়ান্ন | ৬৪ | চৌষট্টি | ৭৪ | চুয়াত্তর | ৮৪ | চুরাশি | ৯৪ | চুরানব্বই |
| ৫৫ | পঞ্চান্ন | ৬৫ | পঁয়ষট্টি | ৭৫ | পঁচাত্তর | ৮৫ | পঁচাশি | ৯৫ | পঁচানব্বই |
| ৫৬ | ছাপ্পান্ন | ৬৬ | ছেষট্টি | ৭৬ | ছিয়াত্তর | ৮৬ | ছিয়াশি | ৯৬ | ছিয়ানব্বই |
| ৫৭ | সাতান্ন | ৬৭ | সাতষট্টি | ৭৭ | সাতাত্তর | ৮৭ | সাতাশি | ৯৭ | সাতানব্বই |
| ৫৮ | আটান্ন | ৬৮ | আটষট্টি | ৭৮ | আটাত্তর | ৮৮ | আটাশি | ৯৮ | আটানব্বই |
| ৫৯ | উনষাট | ৬৯ | উনসত্তর | ৭৯ | উনআশি | ৮৯ | উননব্বই | ৯৯ | নিরানব্বই |
| ৬০ | ষাট | ৭০ | সত্তর | ৮০ | আশি | ৯০ | নব্বই | ১০০ | একশত |
Printed page 7
নিজে করি
১. নিচের সংখ্যাগুলো পড়ি ও কথায় লিখি। ২৪, ৪৭, ৩২, ৫৯, ৮৭, ৭৫, ৯৩, ৮৯, ৮৬, ৯৯, ১০০
২. কোনো একটি গ্রামের ৫টি যৌথ পরিবারের সদস্য সংখ্যা নিচের ছকটিতে সংখ্যায় লিখি।
| পরিবার–১ | পরিবার–২ | পরিবার–৩ | পরিবার–৪ | পরিবার–৫ |
|---|---|---|---|---|
| ১৬ | ... | ... | ... | ... |
৩. কোনো একটি বাড়িতে কী কী ধরনের কতগুলো ফলের গাছ আছে, তা গণনা করে নিচের ছকে সংখ্যায় লিখি।
| আমগাছ | কাঁঠাল গাছ | পেয়ারা গাছ | নারিকেল গাছ | জাম গাছ | সুপারি গাছ | ... | ... |
|---|---|---|---|---|---|---|---|
| ... | ... | ... | ... | ... | ... | ... | ... |
৪. তোমার বিদ্যালয়ের ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত কতজন বালক–বালিকা উপস্থিত আছে, তা শ্রেণি অনুযায়ী গণনা করে নিচের ছকে কথায় লিখি।
| শ্রেণি | বালক | বালিকা |
|---|---|---|
| ১ম | ... | ... |
| ২য় | ... | ... |
| ৩য় | ... | ... |
| ৪র্থ | ... | ... |
| ৫ম | ... | ... |
Printed page 8
গণনা
ছবিতে কতগুলো ফুল আছে?
Figure: ছবিতে কতগুলো ফুল আছে?
বর্ণনা: একটি বাক্সে অনেকগুলো লাল গোলাপ ফুল এলোমেলোভাবে সাজানো আছে। এর মধ্যে কিছু ফুল একটি ডট-রেখা দিয়ে ঘেরা রয়েছে।
এতগুলো ফুল কীভাবে সহজে গণনা করা যায়?
তোমার কী মনে আছে কীভাবে আমরা ১০ এর দল গঠন করে ১ম শ্রেণিতে গণনা করেছি?
চলো আমরা ১০ এর দল গঠন করে গণনা করি।
Printed page 9
ফুলের পরিবর্তে ব্লক ব্যবহার করে গণনা করি
Figure: ফুলের পরিবর্তে ব্লক ব্যবহার করে গণনা
বর্ণনা: ৫টি ১০ এর ব্লক পাশাপাশি খাড়াভাবে সাজানো এবং তাদের ডানে ৪টি ১ এর একক ব্লক রাখা আছে।
১০ এর ব্লক আছে ৫টি ও ১ এর ব্লক আছে ৪টি।
সংখ্যাটি হলো: চুয়ান্ন, অঙ্কে লিখতে পারি ৫৪।
নিচে কতগুলো কাঠি আছে?
Figure: নিচে কতগুলো কাঠি আছে?
বর্ণনা: একটি বাক্সে ৩১টি ১০টির আঁটি বাঁধা কাঠি এবং ৫টি খোলা কাঠি রাখা আছে।
কাঠির পরিবর্তে ব্লকের মাধ্যমে গণনা করি
Figure: কাঠির পরিবর্তে ব্লকের মাধ্যমে গণনা
বর্ণনা: ৩১টি ১০ এর ব্লক পাশাপাশি খাড়াভাবে সাজানো এবং নিচে ৫টি ১ এর একক ব্লক রাখা আছে।
Printed page 10
ব্লকের মাধ্যমে ১০০ ও ১০ এর দল তৈরি করে গণনা করি
Figure
বর্ণনা: তিনটি ১০০ এর ব্লক, চারটি ১০ এর দণ্ড এবং পাঁচটি ১ এর একক ব্লক সাজানো।
| তিনটি একশত এর দল তিনশত | চারটি দশ এর দল চল্লিশ | একটি করে পাঁচটি ব্লক পাঁচ |
Figure
বর্ণনা: তিনটি ১০০ এর ব্লক, চারটি ১০ এর দণ্ড এবং পাঁচটি ১ এর একক ব্লক সাজানো।
| শত | দশ | এক |
|---|---|---|
| ৩ | ৪ | ৫ |
সংখ্যাটি হলো: তিনশত পঁয়তাল্লিশ সংখ্যাটি অঙ্কে: ৩৪৫ । মোট ব্লকের সংখ্যা অঙ্কে লিখি: [ ৩৪৫ ]
ব্লকের সংখ্যা অঙ্কে লিখি
Figure
বর্ণনা: দুটি ১০০ এর ব্লক, তিনটি ১০ এর দণ্ড এবং ছয়টি ১ এর একক ব্লক সাজানো।
| শত | দশ | এক |
|---|---|---|
সংখ্যাটি হলো: _________________________
Printed page 11
নিজে করি
ব্লকের সংখ্যা গণনা করি এবং অঙ্কে লিখি
১.
Figure
বর্ণনা: একটি ১০০ এর ব্লক, চারটি ১০ এর দণ্ড এবং সাতটি ১ এর একক ব্লক সাজানো।
| শত | দশ | এক |
|---|---|---|
সংখ্যাটি হলো: _________________________
২.
Figure
বর্ণনা: পাঁচটি ১০০ এর ব্লক, দশ এর ঘর ফাঁকা এবং চারটি ১ এর একক ব্লক সাজানো।
| শত | দশ | এক |
|---|---|---|
সংখ্যাটি হলো: _________________________
৩.
Figure
বর্ণনা: চারটি নোট শত ঘরে, পাঁচটি নোট দশ ঘরে এবং দুটি নোট এক ঘরে সাজানো।
| শত | দশ | এক |
|---|---|---|
সংখ্যাটি হলো: _________________________
সংখ্যাটি কত ?
| কতগুলো (শত) | কতগুলো (দশ) | কতগুলো (এক) |
|---|---|---|
| ১০০ | ১০ | ১ |
| ১০০ | ১০ | ১ |
| ১০০ | ১০ | ১ |
| ১০০ | ১০ | ১ |
| ১০০ | ১০ | ১ |
| ১০০ | ||
| শত | দশ | এক |
সংখ্যাটি হলো: -------------------------
Printed page 12
নিজে করি
১. কতটি ১০০, ১০ ও ১ এর কার্ড আছে তা গণনা করি।
Figure: সংখ্যা কার্ড
বর্ণনা: একটি বাক্সে এলোমেলোভাবে সাজানো সংখ্যা কার্ড: [১০০], [১০], [১], [১০০], [১০], [১০], [১], [১০০], [১০], [১০০], [১০০], [১০], [১], [১০০], [১০০], [১], [১০], [১]।
সংখ্যা কার্ডগুলো সাজাই ও অঙ্কে লিখি
Figure: সংখ্যা কার্ড সাজানো
বর্ণনা: তিনটি কলামে সাজানো সংখ্যা কার্ড: বাঁয়ের কলামে ৭টি [১০০]-এর কার্ড, মাঝের কলামে ৬টি [১০]-এর কার্ড, এবং ডানের কলামে ৫টি [১]-এর কার্ড।
২. অঙ্কে লিখি: ...........................................
Figure: টাকার নোট
বর্ণনা: একটি বাক্সে এলোমেলোভাবে ছড়ানো বিভিন্ন টাকার নোট: ১০০ টাকার নোট, ১০ টাকার নোট ও ১ টাকার নোট।
কত টাকা হলো তা অঙ্কে লিখি: [ ]
Printed page 13
নিচের সংখ্যাগুলো পড়ি। ১০১ থেকে ৫০০ পর্যন্ত এবং ৫০১ থেকে ১০০০ পর্যন্ত সংখ্যাগুলো আলাদাভাবে লিখি।
১১২, ৮৯৮, ৩০৪, ৫০৫, ৭১২, ৯২৫, ১৩৪, ৯৯৮, ১০০০, ৪৪৪, ৩৮২, ৭৫০, ৬০০, ৩৩৩, ১০১, ৫৯০
১০১ থেকে ৫০০ পর্যন্ত সংখ্যা:
৫০১ থেকে ১০০০ পর্যন্ত সংখ্যা:
পড়ি ও অঙ্কে লিখি:
| পড়ি | অঙ্কে লিখি |
|---|---|
| (১) একশত দশ | |
| (২) তিনশত উনপঞ্চাশ | |
| (৩) পাঁচশত পঁচাশি | |
| (৪) ছয়শত বাহাত্তর | |
| (৫) আটশত পঞ্চাশ | |
| (৬) নয়শত আট |
Printed page 14
সংখ্যার তুলনা
৬২ ও ৪৫ এর মধ্যে কোন সংখ্যাটি বড়ো?
সংখ্যা দুটিকে দশ ও এক এর দল করে সাজাই।
Figure
লেবেল: ৬২, ৪৫ বর্ণনা: দুটি বাক্সে ব্লকের মাধ্যমে সংখ্যা দেখানো হয়েছে: ৬২ এর জন্য ৬টি ১০ এর দণ্ড ও ২টি ১ এর একক ব্লক, ৪৫ এর জন্য ৪টি ১০ এর দণ্ড ও ৫টি ১ এর একক ব্লক।
চলো, আমরা আগে দশ এর দলের তুলনা করি।
৬২ এ দশ এর দল ৬টি ও ৪৫ এ দশ এর দল ৪টি। তাই ৬২ বড়ো।
Printed page 15
৪৩৪ ও ২৫৩ সংখ্যা দুটির মধ্যে কোন সংখ্যাটি ছোটো?
সংখ্যা দুটিকে শত, দশ ও এক এর দল করে সাজাই।
Figure
লেবেল: ৪৩৪, ২৫৩ বর্ণনা: দুটি বাক্সে ব্লকের মাধ্যমে সংখ্যা দেখানো হয়েছে: ৪৩৪ এর জন্য ৪টি ১০০ এর ব্লক, ৩টি ১০ এর দণ্ড ও ৪টি ১ এর একক ব্লক; ২৫৩ এর জন্য ২টি ১০০ এর ব্লক, ৫টি ১০ এর দণ্ড ও ৩টি ১ এর একক ব্লক।
চলো আমরা আগে শত এর দলের তুলনা করি।
৪৩৪ এ শত এর দল ৪টি ও ২৫৩ এ শত এর দল ২টি। তাই ২৫৩ ছোটো।
Printed page 16
৩৫৪ ও ৩২৫ সংখ্যা দুটির মধ্যে কোন সংখ্যাটি বড়ো তা জানি
সংখ্যা দুটিকে শত, দশ ও এক এর দল করে সাজাই।
Figure
লেবেল: ৩৫৪, ৩২৫ বর্ণনা: দুটি বাক্সে ব্লকের মাধ্যমে সংখ্যা দেখানো হয়েছে: ৩৫৪ এর জন্য ৩টি ১০০ এর ব্লক, ৫টি ১০ এর দণ্ড ও ৪টি ১ এর একক ব্লক; ৩২৫ এর জন্য ৩টি ১০০ এর ব্লক, ২টি ১০ এর দণ্ড ও ৫টি ১ এর একক ব্লক।
যদি শত এর দল একই হয়, তবে আমরা দশ এর দলের তুলনা করি।
আবার যদি দশ এর দল একই হয়, তবে আমরা এক এর দলের তুলনা করি।
এখানে শত এর দল একই হওয়ায় আমরা দশ এর দলের তুলনা করি। ৩৫৪ ও ৩২৫ এর মধ্যে ৩৫৪ এ ৩টি দশ এর দল বেশি আছে।
তাই বড়ো সংখ্যাটি: ৩৫৪
Loading the rest of the chapter…
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.