Skip to content

Primary Mathematics chapter 5: Measurement

পরিমাপ

  • Primary Mathematics
  • Textbook pages 107-120
  • 1 source
  • 12,199 characters of context

Textbook (verbatim transcription): Measurement

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents5

Printed page 107

পঞ্চম অধ্যায়

পরিমাপ

দৈর্ঘ্য পরিমাপ

একটি বস্তু কতটুকু লম্বা তা আমরা কীভাবে পরিমাপ করি?

আমার পেনসিলের সাথে তোমার পেনসিল লম্বায় তুলনা করি। কার পেনসিল লম্বায় বড়ো, কার পেনসিল লম্বায় ছোটো?

Figure

বর্ণনা: পাশাপাশি দুটি খোপে দুটি পেনসিল খাড়াভাবে রাখা। বাঁয়ের খোপের পেনসিলটি ডানের খোপের পেনসিলের চেয়ে লম্বা।

হ্যাঁ, তোমার পেনসিল বড়ো। আমার পেনসিল ছোটো।

১ পেনসিল দিয়ে মেপে তুলনা করো। তোমাদের প্রাথমিক গণিত পাঠ্যপুস্তকের দৈর্ঘ্য ও জ্যামিতি বাক্সের দৈর্ঘ্য পরিমাপ করো।

Figure

লেবেল: Luxor, STUDYMATE বর্ণনা: একটি প্রাথমিক গণিত পাঠ্যপুস্তক এবং একটি জ্যামিতি বাক্সের ছবি।

Printed page 108

আমরা সকলে দৈর্ঘ্য পরিমাপের জন্য মিটার বা সেন্টিমিটার ব্যবহার করি। বড়ো বস্তুর দৈর্ঘ্য পরিমাপের জন্য মিটার এবং ছোটো বস্তুর দৈর্ঘ্য পরিমাপের জন্য সেন্টিমিটার ব্যবহার করি। ১০০ সেন্টিমিটার সমান ১ মিটার। বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে স্কেল বা ফিতা ব্যবহার করা হয়।

দৈর্ঘ্যের একক মিটার

১ মিটার = ১০০ সেন্টিমিটার

Figure

লেবেল: ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ বর্ণনা: স্কেল দিয়ে একটি পেনসিলের দৈর্ঘ্য পরিমাপের দুটি ধাপ দেখানো হয়েছে। প্রথম চিত্রে পেনসিলের গোড়া স্কেলের শূন্য দাগের সাথে মিলানো হয়েছে। দ্বিতীয় চিত্রে পেনসিলের অগ্রভাগ স্কেলের ৮ দাগ বরাবর নির্দেশ করছে।

পরিমাপে স্কেল কীভাবে ব্যবহার করতে হয়?

স্কেল ব্যবহার করে কীভাবে পেনসিল মাপা যায়?

বস্তুর যে কোনো প্রান্ত স্কেলের শূন্য প্রান্তে স্থাপন করি।

Figure

লেবেল: ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, শূন্যতে স্থাপন করি বর্ণনা: স্কেলের শূন্য (০) দাগের সাথে পেনসিলের প্রান্তটি ডটেড লাইন ও তীরচিহ্ন দিয়ে মিলিয়ে দেখানো হয়েছে।

Printed page 109

বস্তুটির অন্য প্রান্ত স্কেলের কোন সংখ্যার সাথে মিলে যায় তা দেখি।

Figure

লেবেল: ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ৮ সেন্টিমিটার বর্ণনা: স্কেলের নিচে রাখা পেনসিলটির অগ্রভাগ ৮ দাগের সাথে মিলেছে। নিচে বাক্সে লেখা ৮ সেন্টিমিটার।

অর্থাৎ পেনসিলের দৈর্ঘ্য ৮ সেন্টিমিটার

১। বস্তুর যেকোনো প্রান্ত স্কেলের শূন্য প্রান্তে রাখতে হয়। ২। বস্তুটির অন্য প্রান্ত স্কেলে কোন সংখ্যার সাথে মিলে যায়, তা ভালো করে খেয়াল করতে হয়।

খালি ঘর পূরণ করো:

Figure

লেবেল: 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, ১২ সে.মি. বর্ণনা: স্কেলের ০ থেকে ১২ দাগ পর্যন্ত বিস্তৃত একটি পেনসিল, পাশে লেখা ১২ সে.মি.।

Figure

লেবেল: 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, সে.মি., সে.মি. বর্ণনা: স্কেলের নিচে দুটি বস্তু রাখা আছে। প্রথমটি ০ থেকে ৫ পর্যন্ত বিস্তৃত একটি ইরেজার এবং পাশে খালি ঘর ও 'সে.মি.'। দ্বিতীয়টি ০ থেকে ৯ পর্যন্ত বিস্তৃত একটি পেনসিল এবং পাশে খালি ঘর ও 'সে.মি.'।

Printed page 110

Figure

লেবেল: 0, 1, 2, 3, 4, 5, 6, সে.মি., সে.মি. বর্ণনা: খাড়াভাবে রাখা একটি স্কেলের পাশে একটি কাচের গ্লাস ও একটি মোমবাতি। স্কেলের ৩ দাগ থেকে ডটেড লাইন দিয়ে গ্লাসের উচ্চতা এবং ৫ দাগ থেকে ডটেড লাইন দিয়ে মোমবাতির উচ্চতা নির্দেশ করা হয়েছে। উভয়ের পাশে খালি ঘর ও 'সে.মি.' রয়েছে।

১ স্কেল বা ফিতা দিয়ে তুমি ও তোমার বন্ধু কলম, পেনসিল, খাতা, প্রাথমিক গণিত পাঠ্যপুস্তক, জ্যামিতি বক্স, ব্ল্যাকবোর্ড ও বেঞ্চের দৈর্ঘ্য ও প্রস্থ প্রভৃতি মেপে একে অন্যকে বলো।

বস্তুদৈর্ঘ্য (সে.মি.)প্রস্থ (সে.মি.)
খাতা
প্রাথমিক গণিত পাঠ্যপুস্তক
জ্যামিতি বক্স
ব্ল্যাকবোর্ড
বেঞ্চ

Printed page 111

ওজন পরিমাপ

কোন বস্তুটি ভারী? ১টি ডাস্টার না ১টি কলম?

১টি ডাস্টার এর সাথে ১টি কলমের ওজনের তুলনা করি।

এক হাতে ডাস্টার ও অন্য হাতে কলম নিয়ে ওজন তুলনা করি। আমার মনে হয় ডাস্টারের ওজন বেশি হবে।

আমারও তাই মনে হয়। আর কলমের সাথে বেলুনের ওজন হাতে নিয়ে তুলনা করলে কলমের ওজন বেশি হবে বলে মনে হয়। এগুলোকে দাঁড়িপাল্লা দিয়ে পরিমাপ করতে পারি।

ওজন পরিমাপের একক হলো কিলোগ্রাম বা কেজি। কম ওজনের বস্তু মাপতে হলে গ্রাম একক ব্যবহার করা হয়। বস্তুর ওজন পরিমাপ করতে দাঁড়িপাল্লা বা ডিজিটাল মাপনী ব্যবহার করা হয়।

ওজনের একক

কিলোগ্রাম বা কেজি ১ কেজি = ১০০০ গ্রাম

Figure

বর্ণনা: একজন সবজি বিক্রেতা দাঁড়িপাল্লা ধরে বসে আছেন, পাশে সবজির ঝুড়ি এবং ডানে একটি ডিজিটাল ওজন মাপার যন্ত্র (ডিজিটাল মাপনী)।

Printed page 112

১ এসো আমরা নিচের জিনিসগুলোর ওজন তুলনা করি। কোনটির ওজন সবচেয়ে বেশি? কীভাবে তুলনা করা যায়?

Figure

বর্ণনা: বেগুন, আনারস, টমেটো, শসা, আপেল এবং একটি কলার ছবি।

Figure

লেবেল: ৫, ৫ গ্রাম, ১০, ১০ গ্রাম, ২০, ২০ গ্রাম, ৫০, ৫০ গ্রাম, ১০০, ১০০ গ্রাম, 200, ২০০ গ্রাম, ৫০০, ৫০০ গ্রাম, ১ কেজি, ১০০০ গ্রাম বা ১ কেজি বর্ণনা: বিভিন্ন পরিমাণের বাটখারা: ৫ গ্রাম, ১০ গ্রাম, ২০ গ্রাম, ৫০ গ্রাম, ১০০ গ্রাম, ২০০ গ্রাম, ৫০০ গ্রাম এবং ১ কেজি (১০০০ গ্রাম বা ১ কেজি)।

Figure

লেবেল: 25, ২৫ গ্রাম, বাটখারা, ১০, ১০ গ্রাম, ১০, ১০ গ্রাম, ৫, ৫ গ্রাম, ২০, ২০ গ্রাম, ৫, ৫ গ্রাম বর্ণনা: ২৫ গ্রাম বাটখারার সমপরিমাণ ওজন তৈরির দুটি উপায় দেখানো হয়েছে: প্রথমটিতে দুটি ১০ গ্রাম ও একটি ৫ গ্রাম বাটখারা (১০+১০+৫=২৫১০ + ১০ + ৫ = ২৫), দ্বিতীয়টিতে একটি ২০ গ্রাম ও একটি ৫ গ্রাম বাটখারা (২০+৫=২৫২০ + ৫ = ২৫)।

Printed page 113

Figure

লেবেল: ৫০, ৫০ গ্রাম, ২০, ২০ গ্রাম, ২০, ২০ গ্রাম, ১০, ১০ গ্রাম, ২০, ২০ গ্রাম, ১০, ১০ গ্রাম, ১০, ১০ গ্রাম, ৫, ৫ গ্রাম, ৫, ৫ গ্রাম বর্ণনা: ৫০ গ্রাম বাটখারার সমপরিমাণ ওজনের দুটি সমন্বয় দেখানো হয়েছে: প্রথমটিতে দুটি ২০ গ্রাম ও একটি ১০ গ্রাম বাটখারা; দ্বিতীয়টিতে একটি ২০ গ্রাম, দুটি ১০ গ্রাম এবং দুটি ৫ গ্রাম বাটখারা।

Figure

লেবেল: ১০০ গ্রাম, ১০০ গ্রাম, বাটখারা, ৫০, ৫০ গ্রাম, ৫০, ৫০ গ্রাম, ৫০, ৫০ গ্রাম, ২০, ২০ গ্রাম, ২০, ২০ গ্রাম, ১০, ১০ গ্রাম বর্ণনা: ১০০ গ্রাম বাটখারার সমপরিমাণ ওজনের দুটি সমন্বয় দেখানো হয়েছে: প্রথমটিতে দুটি ৫০ গ্রাম বাটখারা; দ্বিতীয়টিতে একটি ৫০ গ্রাম, দুটি ২০ গ্রাম এবং একটি ১০ গ্রাম বাটখারা।

২ বিভিন্ন প্রকারের তিন-চারটি বস্তুর ওজন দাঁড়িপাল্লা ও ডিজিটাল মাপনী দিয়ে মেপে তুলনা করে দেখি একই হয় কিনা?

Printed page 114

তরলের আয়তন পরিমাপ

কোন বোতলে বেশি পানি ধরে? কীভাবে আমরা এই বোতলগুলোর পানির পরিমাণ তুলনা করতে পারি?

Figure

বর্ণনা: দুটি ভিন্ন আকৃতির পানির বোতল; একটি লম্বা ও সরু, অন্যটি খাটো ও চওড়া।

(১) রেজার পদ্ধতি

কোন বোতলে বেশি পানি আছে? কীভাবে বুঝলে?

আমি প্রথম বোতল থেকে দ্বিতীয় বোতলে পানি ঢেলেছি।

Figure

বর্ণনা: একটি পাত্র থেকে অন্য পাত্রে পানি ঢেলে তুলনা করার দৃশ্য।

(২) তুলির পদ্ধতি

তুমি কীভাবে বুঝবে, কোন বোতলে বেশি পানি আছে?

Figure

বর্ণনা: একটি গ্লাসে পানি ঢেলে পানির স্তর দাগ দিয়ে চিহ্নিত করা এবং পরবর্তী পাত্রের পানির সাথে তুলনা করার দৃশ্য।

পাত্রে পানি ঢেলে দাগ দিয়েছি।

(৩) রাফির পদ্ধতি

কোন বোতলে তুমি বেশি পানি পেয়েছ এবং কেন?

Figure

বর্ণনা: একই আকৃতির দুটি কাচের গ্লাসে দুটি ভিন্ন বোতল থেকে পানি ঢেলে পানির উচ্চতা তুলনা করার দৃশ্য।

আমি একই আকৃতির দুটি পাত্র ব্যবহার করেছি।

Printed page 115

১ কোন বোতলে বেশি পানি ধরে, ছোটো পাত্রগুলোর সাহায্যে তুলনা করো। কোন বোতলে বেশি পানি ধরে এবং কতটুকু বেশি পানি ধরে?

Figure

বর্ণনা: উপরে দুটি ভিন্ন বোতল দেখানো হয়েছে। নিচে একটি মেয়ের বাঁ পাশে একটি বোতল থেকে ৪টি গ্লাস পূর্ণ পানি পাওয়া গেছে। ডান পাশে অন্য বোতল থেকে ৪টি পূর্ণ গ্লাস এবং ১টি অর্ধপূর্ণ গ্লাস পানি পাওয়া গেছে।

২ কোনটিতে বেশি পানি আছে? কেন?

Figure

বর্ণনা: দুটি গ্লাসে পানি রাখা আছে; বাঁয়ের গ্লাসটি সরু এবং ডানের গ্লাসটি অপেক্ষাকৃত চওড়া। উভয়েই সমান উচ্চতা পর্যন্ত পানি রয়েছে।

৩ কোন পাত্রে সবচেয়ে বেশি পানি ধরে? কোন পাত্রে সবচেয়ে কম পানি ধরে?

(১) Figure

বর্ণনা: একটি লাল কেটলি এবং তার পাশে ৭টি পূর্ণ গ্লাস পানি।

(২) Figure

বর্ণনা: একটি হ্যান্ডেলযুক্ত সসপ্যান এবং তার পাশে ৫টি পূর্ণ গ্লাস ও ১টি অর্ধপূর্ণ গ্লাস পানি।

(৩) Figure

বর্ণনা: একটি নীল রঙের বালতি এবং তার পাশে ৮টি পূর্ণ গ্লাস পানি।

Printed page 116

বালতিতে কতটুকু পানি ধরে তা নির্ণয় করি।

তরলের আয়তন পরিমাপে আমরা আন্তর্জাতিক একক লিটার ব্যবহার করি এবং এটি নির্দেশ করার জন্য ইংরেজি অক্ষর “L” বা “l” লিখি।

Figure

লেবেল: ১ লিটার, ১ লিটার বর্ণনা: ১ লিটার পরিমাণের একটি পানির বোতল।

(১) Figure

লেবেল: ১ লিটার, ১ লিটার, ১ লিটার বর্ণনা: একটি বালতি এবং তিনটি ১ লিটার পানির বোতল থেকে বালতির দিকে তীরচিহ্ন নির্দেশ করছে।

___টি ১ লিটার বোতলের পানির সাহায্যে বালতিটি পূর্ণ করা হয়েছে। তাই বালতিতে ___ লিটার পানি ধরে।

২ নিচের পাত্রগুলোতে কতটুকু পানি ধরে?

(২) Figure

লেবেল: ১ লিটার, ১ লিটার, ১ লিটার, ১ লিটার, ১ লিটার বর্ণনা: একটি বালতি এবং পাশে ৫টি ১ লিটার পানির বোতল।

___ লিটার

(৩) Figure

লেবেল: ১ লিটার, ১ লিটার, ১ লিটার, ১ লিটার বর্ণনা: মাটির তৈরি একটি গামলা এবং পাশে ৪টি ১ লিটার পানির বোতল।

___ লিটার

১ এক লিটার পানির বোতল ব্যবহার করে বিভিন্ন পাত্র পূর্ণ করো এবং পানি পরিমাপ করো।

Printed page 117

Loading the rest of the chapter…

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.