Skip to content

Primary Mathematics chapter 6: Money

মুদ্রা

  • Primary Mathematics
  • Textbook pages 121-124
  • 1 source
  • 5,099 characters of context

Textbook (verbatim transcription): Money

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents4

Printed page 121

ষষ্ঠ অধ্যায়

মুদ্রা

বাংলাদেশি মুদ্রা

বাংলাদেশি মুদ্রার নাম টাকা এবং এর সাংকেতিক চিহ্ন '৳'।
বাংলাদেশি মুদ্রা দুই রকমের: (ক) ধাতব মুদ্রা বা কয়েন (খ) কাগজের নোট

ধাতব মুদ্রা বা কয়েন

ধাতব মুদ্রা বা কয়েন এর এক পিঠটাকাধাতব মুদ্রা বা কয়েন এর বিপরীত পিঠ
Figure: ১ টাকার কয়েন (এক পিঠ)১ টাকাFigure: ১ টাকার কয়েন (বিপরীত পিঠ)
Figure: ২ টাকার কয়েন (এক পিঠ)২ টাকাFigure: ২ টাকার কয়েন (বিপরীত পিঠ)
Figure: ৫ টাকার কয়েন (এক পিঠ)৫ টাকাFigure: ৫ টাকার কয়েন (বিপরীত পিঠ)

লেবেল: ১ টাকা, ২ টাকা, ৫ টাকা বর্ণনা: বাংলাদেশের ১ টাকা, ২ টাকা এবং ৫ টাকার ধাতব মুদ্রা বা কয়েনের উভয় পিঠের ছবি।

কাগজের মুদ্রা-নোট

নোট এর এক পিঠটাকানোট এর বিপরীত পিঠ
Figure: ২০০ টাকার নোট (এক পিঠ)২০০ টাকাFigure: ২০০ টাকার নোট (বিপরীত পিঠ)
Figure: ৫০০ টাকার নোট (এক পিঠ)৫০০ টাকাFigure: ৫০০ টাকার নোট (বিপরীত পিঠ)
Figure: ১০০০ টাকার নোট (এক পিঠ)১০০০ টাকাFigure: ১০০০ টাকার নোট (বিপরীত পিঠ)

লেবেল: ২০০ টাকা, ৫০০ টাকা, ১০০০ টাকা বর্ণনা: ২০০ টাকা, ৫০০ টাকা ও ১০০০ টাকার কাগজের নোটের উভয় পিঠের ছবি।

Printed page 122

টাকার বিনিময়

Figure: ১টি ২০০ টাকার নোট⟷\longleftrightarrowFigure: ২টি ১০০ টাকার নোট
২টি ১০০ টাকার নোট
Figure: ১টি ৫০০ টাকার নোট⟷\longleftrightarrowFigure: ৫টি ১০০ টাকার নোট
৫টি ১০০ টাকার নোট
Figure: ১টি ১০০০ টাকার নোট⟷\longleftrightarrowFigure: ২টি ৫০০ টাকার নোট
২টি ৫০০ টাকার নোট

লেবেল: ২টি ১০০ টাকার নোট, ৫টি ১০০ টাকার নোট, ২টি ৫০০ টাকার নোট বর্ণনা: সমমূল্যের কাগজের নোট বিনিময়ের ছক। ১টি ২০০ টাকার নোটের বিপরীতে ২টি ১০০ টাকার নোট; ১টি ৫০০ টাকার নোটের বিপরীতে ৫টি ১০০ টাকার নোট; এবং ১টি ১০০০ টাকার নোটের বিপরীতে ২টি ৫০০ টাকার নোট।

চলো , অন্য রকমে বিনিময় করার চেষ্টা করি ।

আমরা ১টি ১০০ টাকার নোট এবং ২টি ৫০ টাকার নোটের মাধ্যমে ২০০ টাকা বিনিময় করতে পারি ।

এছাড়া , ২০০ টাকাকে আমরা বিভিন্ন রকমে বিনিময় করতে পারি। যেমন, ২টি ৫০ টাকার নোট ও ৫টি ২০ টাকার নোটের মাধ্যমে ২০০ টাকা বিনিময় করতে পারি ।

তাহলে তো , ৫০০ টাকা ও ১০০০ টাকাকেও আমরা অনুরূপ ভিন্ন ভিন্নভাবে বিনিময় করতে পারি ।

Printed page 123

মিরাজ ৩০ টাকা দামের ১টি কলম কিনল । ১ টাকা , ২ টাকা , ৫ টাকা ও ১০ টাকার নোট ব্যবহার করে সে কতভাবে দাম পরিশোধ করতে পারে?

নিম্নরূপে নোট ব্যবহার করে দাম পরিশোধ করা যায়: ১ টাকার নোট ২টি , ২ টাকার নোট ৪টি , ৫ টাকার নোট ২টি ও ১০ টাকার নোট ১টি ।

অন্যভাবেও দাম পরিশোধ করা যায়।

নিচের ছকের খালিঘর পূরণ করি

টাকাFigure: ১ টাকার নোটFigure: ২ টাকার নোটFigure: ৫ টাকার নোটFigure: ১০ টাকার নোট
১টি = ৳১২টি = ৳৪১টি = ৳৫১টি = ৳১০
২টি = ---৪টি = ----২টি = --------টি =---
১০টি = ---৫টি = ------টি = ---০টি=-----
১০টি= -------টি = ---০টি=-----১টি=-----
----------------
----------------
----------------

বর্ণনা: ৩০ টাকার কলমের দাম পরিশোধের বিভিন্ন উপায়ের ছক। ছকের শীর্ষে ১ টাকা, ২ টাকা, ৫ টাকা ও ১০ টাকার নোটের ছবি এবং নিচে বিভিন্ন সংখ্যার নোটের হিসাব ও খালিঘর দেওয়া হয়েছে।

১ আমরা কীভাবে ১ টাকা , ২ টাকা , ৫ টাকা , ১০ টাকা এবং ২০ টাকার নোট ব্যবহার করে ৫০ টাকার সাথে বিনিময় করতে পারি?

Printed page 124

নিচে জিনিসগুলোর মূল্য দেওয়া আছে। ইচ্ছামতো বিভিন্ন নোট ব্যবহার করে মূল্য পরিশোধ করে খালিঘর পূরণ করি।

Figure: পেঁপে
১৮৮ টাকা
১০০ টাকা৫০ টাকা২০ টাকা১০ টাকা৫ টাকা২ টাকা১ টাকা
Figure: কলা
৬০ টাকা
-৫০ টাকা-১০ টাকা---
Figure: আপেল
১২০ টাকা
Figure: তরমুজ
৫৫০ টাকা
Figure: কাঁঠাল
২৫০ টাকা

লেবেল: ১৮৮ টাকা, ১০০ টাকা, ৫০ টাকা, ২০ টাকা, ১০ টাকা, ৫ টাকা, ২ টাকা, ১ টাকা, ৬০ টাকা, ১২০ টাকা, ৫৫০ টাকা, ২৫০ টাকা বর্ণনা: ফলের মূল্য বিভিন্ন নোট ও কয়েনের মাধ্যমে পরিশোধের ছক। ছকের ফলগুলো হলো: পেঁপে (১৮৮ টাকা), কলা (৬০ টাকা), আপেল (১২০ টাকা), তরমুজ (৫৫০ টাকা) এবং কাঁঠাল (২৫০ টাকা)। প্রথম দুই সারিতে পেঁপে ও কলার মূল্য পরিশোধের উদাহরণ দেওয়া আছে এবং বাকি ফলগুলোর ঘর খালি রাখা হয়েছে।

২ ইভা ৪০ টাকায় ১ হালি ডিম এবং ৬৫ টাকায় ১ প্যাকেট বিস্কুট কিনল। সে কত টাকা খরচ করল?

৩ ১টি খাতা এবং ১টি কলমের দাম একত্রে ১০৫ টাকা। ১টি কলমের দাম ১৫ টাকা হলে ১টি খাতার দাম কত?

৪ মেহেরুলের কাছে ১০০ টাকা ছিল এবং তার বাবা তাকে ৫০ টাকা দিলেন। মেহেরুল দোকান থেকে ১২০ টাকায় ১টি জ্যামিতি বক্স কিনল। তার কাছে এখন কত টাকা রইল?

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.