ছবিতে কোন ফল কতটি আছে, তার সংখ্যা কীভাবে বের করা যায় চিন্তা করি।
Figure
বর্ণনা: ছবিতে আম, কলা, লিচু এবং আপেল এলোমেলোভাবে ছড়িয়ে রয়েছে; যার মধ্যে ৭টি আম, ৬টি কলা, ৮টি লিচু এবং ৫টি আপেল রয়েছে।
তালিকা তৈরি করে ফলের সংখ্যা আমরা সহজেই বের করতে পারি।
আমরা দাগ টেনেও সহজে ফলের সংখ্যা বের করতে পারি।
প্রথমে প্রতিটি ফলের জন্য একটি করে খাড়া দাগ টানি। এভাবে পাশাপাশি চারটি দাগ টানি। পঞ্চমটির জন্য চারটি দাগের উপর দিয়ে আড়াআড়ি একটি দাগ টানি। এখন পাঁচটির একটি দল তৈরি হলো। এভাবে খুব সহজেই দাগ টেনে প্রতিটি ফলের সংখ্যা বের করা যায়। এই দাগগুলোকে বলা হয় ট্যালি চিহ্ন।
Figure
লেবেল: ১, ২, ৩, ৪, ৫, ৬
বর্ণনা: ট্যালি চিহ্ন লেখার ক্রম দেখানো হয়েছে। প্রতিটি ধাপে পেন্সিল দিয়ে দাগ টানা হচ্ছে: ১-এর জন্য একটি খাড়া দাগ, ২-এর জন্য দুইটি খাড়া দাগ, ৩-এর জন্য তিনটি খাড়া দাগ, ৪-এর জন্য চারটি খাড়া দাগ, ৫-এর জন্য চারটি খাড়া দাগের ওপর আড়াআড়ি একটি দাগ এবং ৬-এর জন্য পাঁচটির একটি দলের পাশে আরেকটি খাড়া দাগ।
Printed page 126
ট্যালি চিহ্ন ব্যবহার করে ফলের সংখ্যা দেখানো হলো।
ফলের নাম
ট্যালি চিহ্ন
সংখ্যা
আম
卌 ||
৭
কলা
卌 |
৬
লিচু
卌 |||
৮
আপেল
卌
৫
১. কোনো এক রাস্তায় একদিনে যতগুলো যানবাহন চলাচল করে, তার ছবি নিচে দেওয়া হলো। ছবি দেখে সেগুলোর নাম লিখি এবং তালিকা তৈরি করি। প্রত্যেক প্রকার যানবাহনের পাশে ট্যালি চিহ্নের সাহায্যে সংখ্যা লিপিবদ্ধ করি। পরবর্তীকালে চিহ্নকে সংখ্যায় প্রকাশ করে একটি সারণি তৈরি করি।
Figure
বর্ণনা: একটি আয়তাকার বাক্সে বিভিন্ন যানবাহন এলোমেলোভাবে দেখানো হয়েছে: ৩টি বাস, ৭টি লাল গাড়ি, ২টি হলুদ গাড়ি এবং ১টি সবুজ গাড়ি।
২. শিক্ষক শ্রেণিকক্ষে গৃহপালিত বিভিন্ন প্রাণির ছবি প্রদর্শন করবেন। মনোযোগ দিয়ে দেখে শিক্ষার্থীরা ট্যালি চিহ্নের সাহায্যে প্রাণিগুলোর সংখ্যা প্রকাশ করবে।
Printed page 127
৩. শ্রেণি প্রতিনিধি প্রত্যেক শিক্ষার্থীকে জিজ্ঞেস করবে:
(ক) বাংলা, ইংরেজি ও গণিত এই তিনটি বিষয়ের মধ্যে কোনটি বেশি ভাল লাগে?
(খ) কাক, কোকিল, কবুতর ও শালিক এই চার ধরনের পাখির মধ্যে কোনটি প্রিয়?
(গ) লাল, নীল, সবুজ, হলুদ ও বেগুনি রঙের মধ্যে কোনটি বেশি পছন্দ?
এই বিষয়গুলোর উপর ভিত্তি করে প্রত্যেক ক্ষেত্রে ট্যালি চিহ্নের সাহায্যে সংখ্যা লিপিবদ্ধ করে একটি সারণি তৈরি করবে।
৪. ব্যবহারিক কাজ:
তোমরা প্রত্যেকে শিক্ষকের নির্দেশমত কোনো একদিন ৩/৪ প্রকারের কয়েকটি করে পাতা এনে শ্রেণিকক্ষে একটি বাক্সে রাখবে। পরে একটি একটি করে তুলে ট্যালি চিহ্নের সাহায্যে সংখ্যা লিপিবদ্ধ করবে। পরবর্তীকালে ট্যালি চিহ্নকে সংখ্যায় প্রকাশ করে একটি সারণি তৈরি করবে।