Skip to content

Amar Bangla Boi chapter 3: Dustbin

ময়লার বাকসো

  • Amar Bangla Boi
  • Textbook pages 6-11
  • 1 source
  • 2,782 characters of context

Textbook (verbatim transcription): Dustbin

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents2

Printed page 6

পাঠ ৩

ময়লার বাকসো

বুঝলে হারুন, এ আমার নাতনি। বেড়াতে এসেছে।

কী নাম তোমার?

আমার নাম রেবা।

রেবা, তুমি কি আমার দোকান থেকে কিছু নিতে চাও?

কিছু না, চাচা ধন্যবাদ।

আমাকে একটা কলা দিন তো!

গপ গপ গপ

Printed page 7

কলার খোসায় কেউ আছাড় খেতে পারে...

হারুন মামা, আমাকে এক প্যাকেট বিস্কুট দিন।

কুট কুট কুট

সবাই দেখি যেখানে সেখানে ময়লা ফেলছে।

Printed page 8

হারুন মামা, আপনি কি দুইটা বাকসো দিতে পারেন?

কেমন বাকসো

কাগজের বড়ো বাকসো। আর একটা কলম লাগবে।

Printed page 9

Figure

লেবেল: কলার খোসা, অন্য ময়লা
বর্ণনা: দুটি কাগজের বাকসো পাশাপাশি রাখা; বাঁদিকের বাকসোতে নীল রঙের ময়লা এবং বাকসোর গায়ে "অন্য ময়লা" লেখা, ডানদিকের বাকসোতে একটি কলার খোসা এবং গায়ে "কলার খোসা" লেখা।

এই বাকসে কলার খোসা ফেলতে হবে। আর এই বাকসে অন্য ময়লা ফেলতে হবে।

আমাকে একটা কলা দিন, হারুন চাচা।

খোসা ওই বাকসে ফেলো, খুকি। ওটা ময়লা ফেলার বাকসো।

বাকসো! ময়লা ফেলার বাকসো!

Printed page 10

Figure

লেবেল: একটা বুদ্ধি পেয়েছি।; খানিক পর ...; খাও।; দারুণ কাজ হয়েছে। আমার দোকানের সামনে আর নোংরা হবে না।; কলার খোসা; অন্য ময়লা
বর্ণনা: চার ছবির একটি কমিক। প্রথম ছবিতে একটি মেয়ে মাথায় হাত দিয়ে ভাবছে, তার পাশে একটি দোকান ও এক বৃদ্ধ লোক বসে আছে। দ্বিতীয় ছবিতে মেয়েটি একটি ছাগল দোকানের পাশ দিয়ে নিয়ে যাচ্ছে। তৃতীয় ছবিতে ছাগলটি ময়লা ফেলার বাক্সের ময়লা খাচ্ছে। চতুর্থ ছবিতে দোকানি ও বৃদ্ধ লোক কথা বলছে এবং দোকানের সামনে পরিষ্কার জায়গা দেখা যাচ্ছে।

Printed page 11

অনুশীলনী

১. মিল করি এবং বাক্য লিখি।

যেখানে সেখানে থুথু    লিখব না।
রাস্তার একপাশ দিয়ে    ঝুড়িতে ফেলব।
বেঞ্চে বা টেবিলে    ফেলব না।
পেনসিল কাটার ময়লা    খাব।
ফল ধুয়ে    হাঁটব।

(ক) ......................................................................................
(খ) ......................................................................................
(গ) ......................................................................................
(ঘ) ......................................................................................
(ঙ) ......................................................................................

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.