Skip to content

Amar Bangla Boi chapter 5: Reading Consonant Signs Again

আবার পড়ি ফলাচিহ্ন

  • Amar Bangla Boi
  • Textbook pages 15-18
  • 1 source
  • 3,127 characters of context

Textbook (verbatim transcription): Reading Consonant Signs Again

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Printed page 15

পাঠ ৫

আবার পড়ি ফলাচিহ্ন

ব-ফলা্ব

দ্ব          স্ব          শ্ব

পড়ি

আমি খেলায় দ্বিতীয় হয়েছি।      দ্বিতীয়      দ্ব

বাংলাদেশ স্বাধীন দেশ।      স্বাধীন      স্ব

বিশ্বে নানা রকম মানুষ বাস করে।      বিশ্ব      শ্ব

পড়ি ও লিখি

দ্বিতীয়      স্বাধীন      বিশ্ব

Printed page 16

ম-ফলা্ম

স্ম          দ্ম          ত্ম

পড়ি

আমরা শহিদদের স্মরণ করি।      স্মরণ      স্ম

দিঘির জলে পদ্ম ফুটেছে।      পদ্ম      দ্ম

আত্মীয় এসেছে। বসতে দাও।      আত্মীয়      ত্ম

পড়ি ও লিখি

স্মরণ      পদ্ম      আত্মীয়

Printed page 17

য-ফলা্য

ব্য          ন্য          য্য

পড়ি

আয় বুঝে ব্যয় করি।      ব্যয়      ব্য

তোমাকে ধন্যবাদ।      ধন্যবাদ      ন্য

অপরকে সাহায্য করি।      সাহায্য      য্য

পড়ি ও লিখি

ব্যয়      ধন্যবাদ      সাহায্য

Printed page 18

র-ফলা্র

গ্র          প্র          ব্র

পড়ি

পৃথিবী একটি গ্রহ।      গ্রহ      গ্র

প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকি।      প্রতিবেশী      প্র

তীব্র শীত পড়েছে।      তীব্র      ব্র

পড়ি ও লিখি

গ্রহ      প্রতিবেশী      তীব্র

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.