Skip to content

Amar Bangla Boi chapter 8: I Shall Be

আমি হব

  • Amar Bangla Boi
  • Textbook pages 23-25
  • 1 source
  • 2,085 characters of context

Textbook (verbatim transcription): I Shall Be

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents3

Printed page 23

পাঠ ৮

আমি হব

কাজী নজরুল ইসলাম

আমি হব সকাল বেলার পাখি।
সবার আগে কুসুম-বাগে
উঠব আমি ডাকি।
সুয্যি মামা জাগার আগে
উঠব আমি জেগে,
‘হয়নি সকাল, ঘুমো এখন’ –
মা বলবেন রেগে!
বলব আমি, ‘আলসে মেয়ে!
ঘুমিয়ে তুমি থাকো,
হয়নি সকাল – তাই বলে কি
সকাল হবে না কো!
আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে?
তোমার ছেলে উঠলে গো মা
রাত পোহাবে তবে!’

(অংশবিশেষ)

Printed page 24

শব্দ শিখি

কুসুম-বাগ – ফুলবাগান

সুয্যি – সূর্য

আলসে – অলস

রাত পোহানো – রাত শেষ হওয়া

অনুশীলনী

১। খালি জায়গায় শব্দ বসাই।

বেলা | অলস | রাত | রাগ

(ক) ভুল করলে ...................... করতে নেই।

(খ) ...................... হয়েছে, ঘুমিয়ে পড়ো।

(গ) আজ ঘুম থেকে উঠতে ...................... হয়ে গেল।

(ঘ) ...................... হলে উন্নতি করা যায় না।

২। কবিতা থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি।

আমি হব _____________ বেলার পাখি।

সবার আগে _____________উঠব আমি ডাকি।

_____________ মামা জাগার আগে উঠব আমি জেগে,

‘হয়নি সকাল, _____________ এখন’ – মা বলবেন রেগে!

Printed page 25

৩। কবিতাটি না দেখে বলি ও লিখি।

৪। কাজ বোঝায় এমন শব্দ আলাদা করি।

আমি সকালে ঘুম থেকে উঠি। ওঠা

আমরা ভাত খাই। _____________

তুমি একটা কবিতা বলো। _____________

তোমরা মাঠে বল খেলছো। _____________

সে বই পড়ছে। _____________

তারা স্কুলে গিয়েছে। _____________

৫। বলি ও লিখি।

(ক) খোকা কী হতে চায়?

(খ) কার জাগার আগে খোকা জেগে উঠতে চায়?

(গ) খোকা কাকে ‘আলসে মেয়ে’ বলেছে?

(ঘ) তুমি কখন ঘুম থেকে ওঠো?

৬। ঘুম থেকে উঠে যা যা করি, বলি ও লিখি।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.