অনুশীলনী
১। বাক্য লিখি।
পাঠশালা ____________________________________________
গুরুজন ____________________________________________
দিঘি ____________________________________________
মিলেমিশে ____________________________________________
বাঁশঝাড় ____________________________________________
২। কবিতাটি সুন্দর করে বলি ও দেখে দেখে লিখি।
৩। একই অর্থের শব্দ শিখি।
রবি – সূর্য, অরুণ
বায়ু – বাতাস, হাওয়া
কিরণ – আলো, প্রভা
ঘর – বাড়ি, গৃহ
পাঠশালা – বিদ্যালয়, স্কুল
Printed page 44
৪। বলি ও লিখি।
(ক) গাঁয়ের ঘরগুলো কেমন?
(খ) পাড়ার সব ছেলে একসাথে কী কী করে?
(গ) জলভরা দিঘি ঝিকিমিকি করে কেন?
(ঘ) আত্মীয়ের মতো মিলেমিশে কারা আছে?
৫। সঠিক উত্তর বাছাই করে বলি ও লিখি।
কবি গ্রামকে তুলনা করেছেন –
ক) মায়ের সাথে
খ) বাবার সাথে
গ) বোনের সাথে
ঘ) ভাইয়ের সাথে
কখনো করব না –
ক) খেলাধুলা ও পড়াশোনা
খ) শ্রদ্ধা ও সম্মান
গ) হিংসা ও মারামারি
ঘ) আদর ও স্নেহ
সোনার রবি ওঠে –
ক) পূর্ব দিকে
খ) পশ্চিম দিকে
গ) উত্তর দিকে
ঘ) দক্ষিণ দিকে
৬। গ্রাম সম্পর্কে বলি ও লিখি।