Skip to content

Amar Bangla Boi chapter 16: Laughter

হাসি

  • Amar Bangla Boi
  • Textbook pages 55-57
  • 1 source
  • 3,059 characters of context

Textbook (verbatim transcription): Laughter

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents3

Printed page 55

পাঠ ১৬

হাসি

রোকনুজ্জামান খান

হাসতে নাকি জানে না কেউ
কে বলেছে ভাই?
এই শোন না, কত হাসির
খবর বলে যাই।

খোকন হাসে ফোকলা দাঁতে
চাঁদ হাসে তার সাথে সাথে,
কাজল বিলে শাপলা হাসে
হাসে সবুজ ঘাস,
খলসে মাছের হাসি দেখে
হাসেন পাতিহাঁস।

টিয়ে হাসে রাঙা ঠোঁটে,
ফিঙের মুখেও হাসি ফোটে,
দোয়েল-কোয়েল-ময়না-শ্যামা
হাসতে সবাই চায়,
বোয়াল মাছের দেখলে হাসি
পিলে চমকে যায়।

এত হাসি দেখেও যারা
গোমড়া মুখে চায়,
তাদের দেখে প্যাঁচার মুখেও
কেবল হাসি পায়।

(অংশবিশেষ)

Printed page 56

শব্দ শিখি

ফোকলা – দাঁতহীন
বিল – স্রোতহীন বড়ো জলাশয়
পিলে – শরীরের একটা অঙ্গ
গোমড়া – গম্ভীর
খবর – সংবাদ

অনুশীলনী

১। বাক্য লিখি।

খবর ________________________________________________

ফোকলা ________________________________________________

রাঙা ________________________________________________

গোমড়া ________________________________________________

২। বাম পাশের সাথে ডান পাশের মিল করি।

খোকন হাসেরাঙা ঠোঁটে।
চাঁদ হাসেশাপলা হাসে।
কাজল বিলেহাসেন পাতিহাঁস।
টিয়ে হাসেফোকলা দাঁতে।
খলসে মাছের হাসি দেখেখোকনের সাথে।

৩। ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গা পূরণ করি।

(ক) এই শোন না কত হাসির ______________ বলে যাই।

(খ) ______________ হাসে তার সাথে সাথে।

(গ) টিয়ে হাসে ______________ ঠোঁটে।

(ঘ) বোয়াল মাছের দেখলে হাসি ______________ চমকে যায়।

(ঙ) তাদের দেখে ______________ মুখেও কেবল হাসি পায়।

পিলে, প্যাঁচার, চাঁদ, খবর, রাঙা

Printed page 57

৪। কবিতাটি থেকে চন্দ্রবিন্দু (ঁ) যুক্ত শব্দগুলো বাছাই করে নিচে লিখি।


৫। কবিতাটি না দেখে বলি ও লিখি।

৬। উত্তর বলি ও লিখি।

(ক) কাজল বিলে কে হাসে?
(খ) কার হাসি দেখে পিলে চমকে যায়?
(গ) প্যাঁচার মুখে হাসি পায় কেন?
(ঘ) কাদের দেখে প্যাঁচার মুখে হাসি পায়?
(ঙ) খলসে মাছের হাসি দেখে কে হাসে?

৭। পাঁচটি পাখি ও পাঁচটি মাছের নাম লিখি।

৮। ছবি দেখে বাক্য বলি ও লিখি।

Figure

বর্ণনা: রাতের আকাশে একটি অর্ধচন্দ্র, চারপাশে কয়েকটি তারা।


Figure

বর্ণনা: সবুজ রঙের একটি টিয়া পাখি, লাল ঠোঁট নিয়ে গাছের ডালে বসে আছে।


Figure

বর্ণনা: সবুজ পটভূমিতে একটি হাসিমুখের ছেলের মুখ।


Figure

বর্ণনা: নীল পানির ওপরে একটি বড় মাছের মাথা ও খোলা মুখ।


Figure

বর্ণনা: সবুজ পটভূমিতে একটি মেয়ের মুখ, মুখভঙ্গি গম্ভীর।


Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.