অনুশীলনী
১. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।
গগন কাহিনি প্রীতি অজানা
২. খালি জায়গায় শব্দ বসাই।
গগন | কাহিনি | অন্ধকার | অজানা
(ক) কোন ..................................... শোনাতে চাও?
(খ) গল্পটি আমার ..................................... নয়।
(গ) ..................................... কেটে গেছে, আলো ফুটেছে।
(ঘ) সূর্য এখন মধ্য .....................................।
৩। ঘরের ভেতর থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করে বাক্য বলি ও লিখি।
প্রীতি | ঘুড়ি | শরীর | পাখি
(ক) শিশুরা আকাশে _____________ ওড়াচ্ছে।
(খ) _____________ ভালো থাকলে মন ভালো থাকে।
(গ) _____________ ও শুভেচ্ছা রইল।
(ঘ) ভোরে _____________ ডাকে।
Printed page 67
৪। বাক্য বলি ও লিখি।
অভাব _____________________________________________
ফসল _____________________________________________
কাহিনি _____________________________________________
পরিচয় _____________________________________________
৫। বলি ও লিখি।
(ক) আমরা পড়ালেখা করব কেন?
(খ) কীভাবে আমরা অন্ধকার দূর করব?
(গ) পৃথিবীকে কীভাবে সুন্দর করা যায়?
৬। আগের চরণটি বলি ও লিখি।
তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি।
আকাশ-আলোক বাঁধি আনি দূর করিবে অন্ধকার।
৭। একই অর্থের শব্দ শিখি।
যুগ – কাল, আমল
গগন – আকাশ, আসমান
আলো – কিরণ, আলোক
অন্ধকার – আঁধার, তিমির
জগৎ – পৃথিবী, দুনিয়া
Printed page 68
৮। কবিতাটি না দেখে বলি ও লিখি।
৯। বুঝে নিই।
পাতালপুরী – মাটির নিচের কল্পনার জগৎ
উত্তর মেরু – পৃথিবীর উত্তর প্রান্ত
দক্ষিণ মেরু – পৃথিবীর দক্ষিণ প্রান্ত
প্রীতিডোর – ভালোবাসার বন্ধন
১০। আগের যুগের এবং বর্তমান যুগের তিনটি পার্থক্য বলি ও লিখি।