অনুশীলনী
১। কবিতাটি দল বেঁধে আবৃত্তি করি।
২। বাক্য লিখি।
সারাদিন ______________________________________
ভাইবোন ______________________________________
খেলা ______________________________________
লোভ ______________________________________
ঝগড়া ______________________________________
৩। পরের চরণটি বলি ও লিখি।
আদেশ করেন যাহা মোর গুরুজনে
সুখী যেন নাহি হই আর কারো দুখে,
ঝগড়া না করি যেন কভু কারো সনে,
Printed page 78
৪। বাম পাশের চরণাংশের সাথে ডান পাশের চরণাংশের মিল করি।
৫। লিখি।
৬। বলি ও লিখি।
(ক) কখন ঘুম থেকে উঠব?
(খ) সারাদিন কীভাবে চলব?
(গ) কাদের কথা মেনে চলব?
(ঘ) সুখী হব না কখন?
৭। সাজিয়ে লিখি।
করব ভালোভাবে কাজ আমি।
কাজে না কোনো আমি ফাঁকি দেবো।
Printed page 79
মন করব দিয়ে আমি পড়ালেখা।
কাজ সেই করি যেন মনে ভালো আমি
দিই নাহি যেন ফাঁকি কাহারে কিছুতে
সময় হেলা করি নাহি পাঠের যেন
৮। কবিতাটি থেকে যা শিখলাম তা বলি ও লিখি।