Skip to content

Amar Bangla Boi chapter 23: Story of Human Victory

মানব জয়ের গল্প

  • Amar Bangla Boi
  • Textbook pages 80-82
  • 1 source
  • 2,914 characters of context

Textbook (verbatim transcription): Story of Human Victory

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents3

Printed page 80

পাঠ ২৩

মানব জয়ের গল্প

অনেক অনেক দিন আগের কথা। তুরস্কের একটি গ্রামের নাম ছিল পাতারা। সমুদ্রপারের সেই গ্রামে জন্মগ্রহণ করে একটি শিশু। তার নাম রাখা হয় নিকোলাস। নিকোলাস মানে মানব জয়।

নিকোলাসের পিতামাতা ধনী ছিলেন। তিনি অল্প বয়সেই পিতামাতাকে হারান। নিকোলাস বেড়ে ওঠেন এতিম হিসেবে। সেজন্য বাবা-মা ছাড়া বড়ো হওয়ার কষ্ট তিনি বুঝতেন।

বড়ো হয়ে তিনি দয়ালু মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি তাঁর পিতার রেখে যাওয়া সম্পত্তি মানুষের মাঝে বিলিয়ে দিতে শুরু করেন। তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। গরিব-দুঃখী মানুষের সন্ধান করতেন। গরিব মানুষ দেখলেই সাহায্য করতেন। শিশুদের ভালোবাসতেন। শিশুদের নানা উপহার দিতেন।

তাঁর এই দানশীলতার কথা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। সবাই তাঁকে ভালোবাসতে শুরু করে। বিশেষ দিনে শিশুদের উপহার দেওয়ার রীতিও চালু হয়। ৬ই ডিসেম্বর তাঁর মৃত্যু দিবস। পৃথিবীর অনেক দেশ দিনটিকে 'নিকোলাস ডে' হিসেবে পালন করে। এ দিনে শিশুদের আনন্দের জন্য নানা আয়োজন হয়। তাদের উপহার দেওয়া হয়। শিশুদের নিয়ে মজার মজার খাবার খাওয়া হয়।

Printed page 81

শব্দ শিখি

সমুদ্রপার – সাগর-তীর

দানশীলতা – দান করার গুণ

রীতি – প্রচলিত নিয়ম

অনুশীলনী

১। বাক্য লিখি।

অনেক ________________________________

অল্প ________________________________

বড়ো ________________________________

ধনী ________________________________

মজার ________________________________

২। যুক্তবর্ণ ভেঙে লিখি ও একটি করে শব্দ লিখি।

তুরস্ক স্ক = স + ক স্কুল

জন্ম ন্ম = ন + ম ________

সম্পত্তি ম্প = ম + প ________

সন্ধান ন্ধ = ন + ধ ________

৩। বুঝে নিই।

তুরস্ক – একটি দেশের নাম

নিকোলাস ডে – নিকোলাসের মৃত্যুদিন। এদিন শিশুদের উপহার দেওয়া হয়।

Printed page 82

৪। এক কথায় বলি।

যার মা-বাবা নেই – এতিম

যার দয়া আছে – দয়ালু

যিনি দান করেন – দানশীল

যার দুঃখ আছে – দুঃখী

৫। বিপরীত শব্দ পড়ি ও লিখি।

শব্দবিপরীত শব্দ
ধনীগরিব
অল্পবেশি
কষ্টসুখ
দয়ালুনির্দয়
ভালোবাসাঘৃণা

৬। বলি ও লিখি।

(ক) নিকোলাস কোন দেশে জন্মগ্রহণ করেন?

(খ) নিকোলাস মানে কী?

(গ) তিনি ঘুরে ঘুরে কাদের সন্ধান করতেন?

(ঘ) নিকোলাস কীভাবে দয়ালু মানুষ হিসেবে পরিচিতি পান?

(ঙ) তিনি কাদের উপহার দিতে পছন্দ করতেন?

(চ) নিকোলাসের মৃত্যু হয় কোন তারিখে?

৭। পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ জেনে নিই।

পুরুষবাচকস্ত্রীবাচক
বাবামা
ভাইবোন
বরকনে
স্বামীস্ত্রী
ছেলেমেয়ে

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.