Skip to content

Amar Bangla Boi chapter 24: Palm Tree

তালগাছ

  • Amar Bangla Boi
  • Textbook pages 83-85
  • 1 source
  • 3,207 characters of context

Textbook (verbatim transcription): Palm Tree

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents3

Printed page 83

পাঠ ২৪

তালগাছ

রবীন্দ্রনাথ ঠাকুর

তালগাছ এক পায়ে দাঁড়িয়ে
সব গাছ ছাড়িয়ে
উঁকি মারে আকাশে।

মনে সাধ, কালো মেঘ ফুঁড়ে যায়
একেবারে উড়ে যায়;
কোথা পাবে পাখা সে?

তাই তো সে ঠিক তার মাথাতে
গোল গোল পাতাতে
ইচ্ছাটি মেলে তার,

মনে মনে ভাবে, বুঝি ডানা এই,
উড়ে যেতে মানা নেই
বাসাখানি ফেলে তার।

সারাদিন ঝরঝর থথর
কাঁপে পাতা-পত্তর,
ওড়ে যেন ভাবে ও,

মনে মনে আকাশেতে বেড়িয়ে
তারাদের এড়িয়ে
যেন কোথা যাবে ও।

তার পরে হাওয়া যেই নেমে যায়,
পাতা-কাঁপা থেমে যায়,
ফেরে তার মনটি –

যেই ভাবে মা যে হয় মাটি তার,
ভালো লাগে আরবার
পৃথিবীর কোণটি।

Printed page 84

শব্দ শিখি

সাধ – ইচ্ছা

ফুঁড়ে – ভেদ করে

পত্তর – পাতা, পত্র

আরবার – আবার

অনুশীলনী

১। বাক্য বলি ও লিখি।

তালগাছ ______________________________________________

মেঘ ______________________________________________

ইচ্ছা ______________________________________________

ঝরঝর ______________________________________________

হাওয়া ______________________________________________

পৃথিবী ______________________________________________

২। আমার চেনা পাঁচটি গাছের নাম বলি ও লিখি।

৩। যুক্তবর্ণ ভেঙে লিখি।

ইচ্ছা চ্ছ = চ + ছ

থথর থ = ত + থ

পত্তর ত্ত = ত + ত

৪। কবিতাটি দেখে দেখে সুন্দর করে বলি।

৫। বুঝে নিই।

উঁকি মারে আকাশে – মুখ বাড়িয়ে আকাশ দেখে

মেঘ ফুঁড়ে যায় – মেঘ ফুটো করে উপরে উঠে যায়

ফেরে তার মনটি – মন ফিরে আসে

মা যে হয় মাটি তার – তার কাছে মাটিকে মা মনে হয়

৬। বলি ও লিখি।

(ক) কবিতাটির কবির নাম কী?

(খ) তালগাছের মনের সাধ কী?

(গ) তালগাছ কীভাবে দাঁড়িয়ে আছে?

Printed page 85

(ঘ) বাতাস হলে তালগাছের পাতা কেমন করে কাঁপে?

(ঙ) তালগাছ মনে মনে কাকে মা ভাবে?

৭। সঠিক উত্তরটি বলি ও লিখি।

তালগাছ উঁকি মারে –
ক) আকাশে
খ) বাতাসে
গ) জানালায়
ঘ) দরজায়

তালগাছের মনের ইচ্ছা –
ক) সব গাছের চেয়ে উঁচুতে উঠবে
খ) কালো মেঘ ফুঁড়ে উড়ে যাবে
গ) আকাশে উঁকি মেরে দেখবে
ঘ) এক পায়ে দাঁড়িয়ে থাকবে

বাতাস হলে তালগাছের –
ক) পাতা কাঁপা থেমে যায়
খ) মনের ইচ্ছা থেমে যায়
গ) থথর করে পাতা কাঁপে
ঘ) থথর করে পা কাঁপে

৮। দাগ টেনে মিল করি।

তালগাছ ঝরঝর থথর

সারাদিন মা যে হয় মাটি তার

মনে সাধ হাওয়া যেই নেমে যায়

তার পরে এক পায়ে দাঁড়িয়ে

যেই ভাবে কালো মেঘ ফুঁড়ে যায়

৯। একটি গাছের বিবরণ লিখি।

গাছটির নাম কী?……………………………………………………………………………………

গাছটি কোথায় দেখেছ?……………………………………………………………………………

গাছটি দেখতে কেমন?……………………………………………………………………………

……………………………………………………………………………………………………………

গাছটি কোন কাজে লাগে?……………………………………………………………………………

১০। গাছ আমাদের কী কী কাজে লাগে তা বলি ও লিখি।




Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.