Bangladesh and Global Studies chapter 1: Our Environment
আমাদের পরিবেশ
- Bangladesh and Global Studies
- Textbook pages 1-11
- 1 source
- 10,874 characters of context
Textbook (verbatim transcription): Our Environment
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents9ShowHide
- ১ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য
- ২ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্যের গুরুত্ব
- ৩ পরিবেশ সংরক্ষণের গুরুত্ব
- অনুশীলনী
- ক. সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দাও।
- খ. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।
- গ. বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো
- ঘ. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
- ঙ. বর্ণনামূলক প্রশ্ন
Printed page 1
অধ্যায় : ১
আমাদের পরিবেশ
১ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য
Figure
বর্ণনা: একটি গ্রামের দৃশ্য। বাঁ দিকে বিদ্যালয়ের ভবন ও মাঠে কয়েকজন শিশু খেলছে। মাঝখানে একটি রিকশা রাস্তায় চলছে। ডান দিকে বাজারে ক্রেতা ও বিক্রেতা, পেছনে কুঁড়েঘর ও মন্দির। দূরে পাহাড়, নদী, গাছপালা ও আকাশে সূর্য এবং কয়েকটি পাখি।
ক) ছবিটি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক ও সামাজিক উপাদান চিহ্নিত করি এবং নিচের ছকে তালিকা তৈরি করি–
| প্রাকৃতিক পরিবেশের উপাদান | সামাজিক পরিবেশের উপাদান |
|---|---|
| সূর্য | ঘর-বাড়ি |
Printed page 2
প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে। কোথাও রয়েছে উঁচু-নিচু পাহাড়-পর্বত, কোথাও সাগর-মহাসাগর। কোথাও আবার নদ-নদী, খাল-বিল, হাওড়-বাঁওড়, নিচু এলাকা ইত্যাদি।
পোকা-মাকড় থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে জীবজগৎ। কোনো অঞ্চল বৃষ্টিপ্রবণ, আবার কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি। কোনো অঞ্চলের আবহাওয়া গরম, আবার কোথাও শীতল। বাংলাদেশে গ্রীষ্মকালে গরম ও শীতকালে ঠান্ডা অনুভূত হয়। এদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। অতি বৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয়। আবার অনাবৃষ্টির কারণে খরাও হয়। এভাবেই গড়ে উঠেছে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ।
সামাজিক পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যেও বৈচিত্র্য রয়েছে। বিভিন্ন ধর্মের মানুষের বিভিন্ন রকম উৎসব। যেমন ঈদ, পূজা, বুদ্ধপূর্ণিমা, বড়দিন ইত্যাদি। মানুষের প্রয়োজনে গড়ে উঠেছে স্কুল, মাদ্রাসা ও কলেজের মতো বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। আমাদের সমাজে রয়েছে কৃষক, মৎস্যজীবী, ব্যবসায়ী, রিকশাচালক, শিক্ষক, ডাক্তার ও শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ। যাতায়াতের জন্য আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের যানবাহন, যেমন– রিকশা, গাড়ি, ট্রেন, লঞ্চ, বিমান ইত্যাদি। একেক অঞ্চলের মানুষের ঘরবাড়ি, ভাষা, খাদ্যাভ্যাস একেক রকম। গ্রাম ও শহরের ঘরবাড়ি, রাস্তাঘাট, বাজার, জীবনযাত্রা ইত্যাদির মধ্যে রয়েছে ভিন্নতা। এদেশে বেশিরভাগ অফিস-আদালত ও কলকারখানা শহরে অবস্থিত। আবার কৃষি খামারগুলো গ্রামে অবস্থিত। এভাবে দেশের বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে ভিন্নতা রয়েছে।
খ) বিষয়বস্তু পড়ি এবং প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য নিচের ছকগুলোতে লিখি–
| প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য | |
|---|---|
| ভূমিরূপ | কোথাও সমতল, কোথাও উঁচু-নিচু পাহাড় ও পর্বত |
| প্রাণী | |
| আবহাওয়া | |
| জলাশয় | |
| উদ্ভিদ |
| সামাজিক পরিবেশের বৈচিত্র্য | |
|---|---|
| পেশা | কৃষক, জেলে |
| যানবাহন | |
| শিক্ষাপ্রতিষ্ঠান | |
| ধর্মীয় অনুষ্ঠান | |
| ঘরবাড়ি |
Printed page 3
গ) অ্যাসাইনমেন্ট
১. আমার নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য বর্ণনা করি। ২. গ্রাম ও শহরের আবাসিক এলাকার বৈচিত্র্য বর্ণনা করি।
ঘ) পরিবেশের উপাদানের বৈচিত্র্য নিয়ে নিচের ধারণাচিত্রটি সম্পূর্ণ করি–
Figure
লেবেল: পরিবেশের বৈচিত্র্য (কেন্দ্র); প্রাণী; প্রতিষ্ঠান; জলাশয়; গাছপালা; যানবাহন; [অস্পষ্ট]; মুরগি; জামগাছ; নদী; রিকশা; স্কুল; [অস্পষ্ট] বর্ণনা: মাঝখানের হেক্সাগন কেন্দ্রে "পরিবেশের বৈচিত্র্য" লেখা। কেন্দ্র থেকে ছয়টি শাখা বের হয়েছে: প্রাণী, প্রতিষ্ঠান, জলাশয়, গাছপালা, যানবাহন ও একটি অস্পষ্ট শাখা। প্রতিটি শাখা থেকে তীর দিয়ে যুক্ত অনেকগুলো ষড়ভুজ বাক্স রয়েছে; এর মধ্যে অনেকগুলো বাক্স খালি এবং কয়েকটিতে লেখা আছে।
Printed page 4
২ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্যের গুরুত্ব
Figure
বর্ণনা: পাহাড় ও গাছপালার মাঝ দিয়ে একটি নদী বয়ে গেছে। নদীর তীরে একজন মানুষ জাল ফেলছেন এবং নদীতে একটি নৌকা দেখা যাচ্ছে।
Figure
বর্ণনা: একটি গ্রামের দৃশ্য। একটি ঘর, পাশে রিকশা ও গাছপালা; মাঠে কয়েকজন মানুষ কাজ করছেন এবং একটি গরু ও একটি মুরগি দেখা যাচ্ছে।
ক) ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকে তথ্য লিখি–
| প্রাকৃতিক ও সামাজিক উপাদান | কীভাবে ব্যবহার করা হয় |
|---|---|
| নদী | নদী থেকে মাছ পাই; নদীতে নৌকা চলে |
| সমতল ভূমি | |
| রিকশা | |
| নৌকা | |
| গরু | |
| মুরগি |
বাংলাদেশ ছয় ঋতুর দেশ। বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ফসল, ফলমূল ও শাকসবজি পাওয়া যায়। যেমন– গ্রীষ্মকালে আম, কাঁঠাল; বর্ষাকালে জামরুল, আমড়া ও শীতকালে কমলা, বরই ইত্যাদি পাওয়া যায়। কলা ও পেঁপে সারা বছর পাওয়া যায়। পরিবেশের বৈচিত্র্যের কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী পাওয়া যায়। পাহাড় ও বনভূমিতে থাকা গাছপালা আমাদেরকে কাঠ ও অক্সিজেন দেয়। বিস্তীর্ণ সমতল ভূমিতে আমরা নানা ফসল ফলাই। নদ-নদী, হাওড়-বাঁওড়, খাল বিল থেকে মাছ পাই। এছাড়াও এগুলো যাতায়াত, মালামাল পরিবহণ ও সেচ কাজে ব্যবহার করা হয়। পরিবেশের এসব বিচিত্র উপাদান মিলিতভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে।
বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি, ধর্ম ও গোষ্ঠীর লোক মিলেমিশে বসবাস করে। এর ফলে তাদের মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে সড়কপথ, নৌপথ, রেলপথ ইত্যাদি বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। আমাদের জীবনে প্রাকৃতিক পরিবেশের ন্যায় সামাজিক পরিবেশের বৈচিত্র্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Printed page 5
খ) কোন ঋতুতে কোন ফল পাওয়া যায় তা নিচের ছক থেকে শব্দ সাজিয়ে লিখি–
| ব | আ | ম | র | ফ | ম |
|---|---|---|---|---|---|
| লি | চু | জ | ক | লা | ন |
| পেঁ | পে | ড় | ব | র | ই |
| ক | ম | লা | স | ই | ত |
| জা | ম | চ | কাঁ | ঠা | ল |
| গ্রীষ্ম ঋতু | শীত ঋতু | সকল ঋতু |
|---|---|---|
Printed page 6
গ) যানবাহনের ধরন অনুযায়ী নিচের ছকে গুরুত্ব লিখি–
| যানবাহন | যানবাহনের গুরুত্ব |
|---|---|
| নৌকা | |
| রিকশা | |
| বাস | |
| ট্রাক | |
ঘ) আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী থাকার গুরুত্ব সম্পর্কে তিনটি বাক্য লিখি–
……………………………………………………………………………………………………………
……………………………………………………………………………………………………………
……………………………………………………………………………………………………………
……………………………………………………………………………………………………………
……………………………………………………………………………………………………………
Printed page 7
৩ পরিবেশ সংরক্ষণের গুরুত্ব
Figure
বর্ণনা: একটি রাস্তার পাশে ময়লা-আবর্জনার স্তূপ; দুজন শিক্ষার্থী নাক ও মুখ হাত দিয়ে চেপে ধরে হাঁটছে।
Figure
বর্ণনা: একটি নদীতে নৌকা চলছে; নদীর পাড়ে ও পানিতে ময়লা-আবর্জনা ছড়িয়ে আছে।
Figure
বর্ণনা: একটি শহরের রাস্তায় পানি জমে আছে; গাড়ি ও কয়েকজন মানুষ পানির ভেতর দিয়ে চলছে।
ক) উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করি। কোন ছবিতে কী ঘটছে তা পাশের ঘরে লিখি–
Printed page 8
পরিবেশের বৈচিত্র্য রক্ষায় আমরা কাজ করব। বাড়ির চারপাশ, বিদ্যালয়ের আঙিনা, খেলার মাঠ, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সব সময় চেষ্টা করব। পলিথিন ব্যাগ ও প্লাস্টিক বোতল ব্যবহার করব না। নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলব।
গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয়, কার্বন ডাই-অক্সাইড শোষণ করে এবং পরিবেশকে সুন্দর রাখে। আমাদের বাড়ির চারপাশে, বিদ্যালয়ের আঙিনায়, রাস্তার ধারে গাছ লাগিয়ে আমরা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সংরক্ষণ করতে পারি। নদ-নদী, খাল-বিল ও জলাশয়ে ময়লা-আবর্জনা ফেলে ভরাট করা হলে জলজ প্রাণীর আবাসস্থল বিনষ্ট হয়, পরিবেশ দূষিত হয় এবং জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হয়। গাছপালা ও পাহাড় ইচ্ছেমতো কাটা যাবে না। পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব।
খ) পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণগুলো নিচের চিত্রে লিখি–
Figure
লেবেল: পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণ; যেখানে সেখানে পলিথিন ব্যাগ ফেলা বর্ণনা: মাঝখানে একটি কেন্দ্রীয় বৃত্তে "পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণ" লেখা; সেখান থেকে পাঁচটি দিকে তীর চিহ্ন দিয়ে পাঁচটি ডিম্বাকৃতি বস্তুর সঙ্গে যুক্ত করা হয়েছে। নিচে ডানদিকের বস্তুতে "যেখানে সেখানে পলিথিন ব্যাগ ফেলা" লেখা; বাকি চারটি বস্তু ফাঁকা।
গ) পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণে আমার করণীয়গুলো নিচের ছকে লিখি–
| ক্রমিক | পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণে আমার করণীয় |
|---|---|
| ১. | |
| ২. | |
| ৩. | |
| ৪. |
Printed page 9
ঘ) নিচের ছবিগুলোতে কে কী করছে তা দেখি ও এক্ষেত্রে আমি কী করব তা পাশের খালি ঘরে লিখি–
Figure
বর্ণনা: একটি শ্রেণিকক্ষে কয়েকজন শিক্ষার্থী বেঞ্চের ওপর রাখা লাল পাত্র থেকে কিছু নিচ্ছে; এক শিক্ষার্থী ফেলে দেওয়া ফুল ও কাগজ ঝুড়ির কাছে ফেলছে এবং অন্যজন বাইরে ঝুড়িতে ময়লা ফেলছে।
……………………………………………………………
……………………………………………………………
……………………………………………………………
……………………………………………………………
Figure
বর্ণনা: একটি শ্রেণিকক্ষে কয়েকজন শিক্ষার্থী বেঞ্চের ওপর রাখা সবজি ও শাকের মধ্যে কাজ করছে; একজন শিক্ষার্থী একটি বেঞ্চ টেনে সরিয়ে রাখছে।
……………………………………………………………
……………………………………………………………
……………………………………………………………
……………………………………………………………
Figure
বর্ণনা: একটি বারান্দার ভেতরে এক শিক্ষার্থী নিচু হয়ে টবের গাছের দিকে তাকিয়ে আছে; বারান্দায় কয়েকটি টব রাখা।
……………………………………………………………
……………………………………………………………
……………………………………………………………
……………………………………………………………
Figure
বর্ণনা: একটি গাছের নিচে এক শিক্ষার্থী বেড়ার পাশ দিয়ে হাঁটছে; বেড়ার কাছে একটি কুকুর রয়েছে।
……………………………………………………………
……………………………………………………………
……………………………………………………………
……………………………………………………………
Printed page 10
Loading the rest of the chapter…
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.